এবার কলকাতায় বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানিয়েছে, গত বুধবার (১০ জুলাই) কলকাতার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি জলাশয় থেকে ওই তরুণের নিথর দেহ উদ্ধার করা হয়।
সঙ্গে থাকা নথিপত্র দেখে পুলিশ জানতে পারে, তিনি বাংলাদেশি নাগরিক। তার নাম দাউদ হোসেন উপল, বয়স ২৩ বছর। উপল ঢাকার বাসিন্দা ছিলেন।
এদিকে, কলকাতায় বাংলাদেশি এ তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, কলকাতার নিউমার্কেটের মারক্যুইস স্ট্রিট সংলগ্ন কাওয়াই স্ট্রিট লেনের আফ্রিদি ইন্টারন্যাশনাল হোটেলে চার বন্ধুর সঙ্গে উঠে ছিলেন উপল। তারা বন্ধুরা হলেন রাশিদ মোবারক, সোহেল আল আফনান এবং ফেরদৌস হোসেন।
হোটেলের ম্যানেজার আতিক হোসেনের কাছে উপল জানিয়েছিলেন, তারা চার বন্ধু কলকাতায় ঘুরতে এসেছেন। আফ্রিদি ইন্টারন্যাশনাল হোটেলের ৪০২ এবং ৪০৪ রুমে উঠেছিলেন তারা। এর মধ্যে উপল থাকছিলেন ৪০৪ নম্বর রুমে।
হোটেলটির ম্যানেজার জানিয়েছেন, চারজন একসঙ্গে রুম নিলেও কেউ একই দিনে হোটেল ছাড়েননি। তারা ধাপে ধাপে হোটেল ছেড়েছিলেন।
আতিক আরও জানান, বাকি তিন বন্ধুর মধ্যে কে উপলের সঙ্গে রুম শেয়ার করেছিলেন, তা ঠিক বলতে পারবো না। তবে এই চারজনের ব্যবহার অস্বাভাবিক মনে হয়নি।
গত মঙ্গলবার (৯ জুলাই) উপল হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, ওইদিন দুপুরে তার দেশে ফেরার ফ্লাইট রয়েছে। তাই সেদিন রুম ছেড়ে দেবেন।
হোটেল কর্তৃপক্ষ আরও জানায়, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ট্যাক্সিতে চড়ে লাগেজসহ হোটেল থেকে বেরিয়ে যান উপল।
এরপর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার কলকাতার সায়েন্স সিটির কাছে একটি জলাশয় থেকে তরুণের মরদেহ উদ্ধার করে প্রগতি ময়দান থানা পুলিশ।
দাউদ হোসেন উপলের পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বাড়ি ঢাকার মোহাম্মদপুরের মসজিদ গলির রোডে।
তবে উপল হোটেল থেকে বেরিয়ে ঠিক কী কারণে সায়েন্স সিটির ওই জলাশয়ের কাছে গিয়েছিলেন, তা পুলিশের কাছে স্পষ্ট নয়। কেন তারা ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন এবং কেন হোটেল কর্তৃপক্ষকে বেড়াতে আসার কথা বলেছিলেন সেটিও নিশ্চিত নয়। এর পেছনে না অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
এছাড়াও, রাশিদ মুবারক হোটেলে ছাড়েন ৫ জুলাই, মোহাম্মদ সোহেল আফনান এবং ফেরদৌস হোসেন হোটেল ছাড়েন ৮ জুলাই এবং উপল হোটেল ছাড়েন ৯ জুলাই। কেন তারা একসঙ্গে হোটেল ছাড়লেন না। এসব প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ।
এরই মধ্যে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়না তদন্তের রিপোর্ট আসতে পারে। তখন জানা যাবে উপল আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটিও পরিষ্কার হবে।
কলকাতায় এসে বাংলাদেশিদের নিখোঁজ হওয়া এবং মৃত্যুর ঘটনা চিন্তা বাড়িয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের। গত ১৩ মে কলকাতা এসে খুন হন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার।
তারপরে কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন আরও দুই যুবক। এদের মধ্যে একজনকে পাওয়া গেলেও আরেকজনের খোঁজ এখনো মেলেনি।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
