এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?
প্রকাশিত: ২২ জুন ২০২৫
ইরানে ইসরায়েলি হামলার পর যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ছে তেল আবিব। শুরুতে বলা হয়েছিল, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয়, ইরানের ইসলামিক শাসনব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল হামলার উদ্দেশ্য। সর্বশেষ, ইসরায়েলের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন- তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে।
এই উত্তপ্ত ও বিপজ্জনক রাজনৈতিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে- ইসরায়েল কি আল-আকসা মসজিদে হামলা চালিয়ে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায়?
ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন জেরুজালেমের দখলকৃত পূর্ব অংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ছিলেন।
মিসাইলগুলো সরাসরি তাদের দিকে না গেলেও, তা ছিল যথেষ্ট কাছাকাছি। এই পটভূমিতে নতুন করে সামনে এসেছে বহু পুরোনো এক সন্দেহ : আল আকসা কি হতে যাচ্ছে আরেকটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশনের’ লক্ষ্যবস্তু?
তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদে তুবা কোর সতর্ক করে বলেছেন, এই মুহূর্তটি ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক। তারা চাইলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে দোষ চাপানো যায় ইরানের ঘাড়ে।
তিনি আরও বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের বক্তব্যে বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেভাবে জায়গা করে নিচ্ছে, তাতে বোঝা যায়- গাজার অভিযানের পেছনে রাজনৈতিক নয়, বরং ধর্মীয় ও মতাদর্শিক উদ্দেশ্য রয়েছে।
উল্লেখ্য, আল আকসা মসজিদ, যা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তেল আবিব থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সামরিক দৃষ্টিকোণ থেকে এ দূরত্বকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, যুদ্ধের কুয়াশায় ঢাকা এমন সময় একটি হামলা হতে পারে ইসরায়েলের বহু দিনের পরিকল্পনার অংশ- একদিকে ইরানকে আন্তর্জাতিকভাবে হেয় করা, অন্যদিকে মুসলিম বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে পবিত্র স্থাপনাটির ধ্বংসযজ্ঞ চালানো।
সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, কট্টর ইহুদি ধর্মীয় নেতা রাবাই ইউসেফ মিজরাচি বলেন, আমি হলে আল-আকসায় বোমা ফেলতাম আর দোষ দিতাম ইরানের ওপর।
ইতিহাসবিদ জাকারিয়া কুরসুন বলেন, এটা হবে এক ঢিলে দুই পাখি মারার মতো। একদিকে মুসলিম বিশ্বে সুন্নি-শিয়া বিভাজনকে বাড়ানো হবে, অন্যদিকে আল আকসা ধ্বংসের জন্য মানসিকভাবে মুসলমানদের প্রস্তুত করা হবে।
আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের পরিকল্পনা নতুন নয়। ‘টেম্পল মাউন্ট মুভমেন্ট’ -এর পেছনে দীর্ঘদিন ধরে সরাসরি ও পরোক্ষভাবে ইসরায়েল সরকার সহযোগিতা করে আসছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আল আকসা এবং ডোম অব দ্য রক গুঁড়িয়ে দিয়ে সেখানে একটি ইহুদি উপাসনালয় গড়ে তোলা।
২০১৮ সালে ইসরায়েলি পত্রিকা হারেতজ এক অনুসন্ধানে জানায়, তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ পরামর্শক কেনেথ আবরামোভিৎজ এবং প্রতিরক্ষামন্ত্রী এলি বেন-দাহান এই প্রকল্পে অর্থায়ন করেছিলেন। ২০২২ সালে ‘টেম্পল ইনস্টিটিউট’ যুক্তরাষ্ট্র থেকে ‘লাল গরু’ আমদানি করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই লাল গরুর ছাই ব্যবহার করেই নতুন উপাসনালয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিশ্লেষক কোর বলেন, ‘উপাসনালয়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু আল আকসা ধ্বংস ও ধর্মীয় আচার শুরুর অপেক্ষা।’
১৯৬৯ সালে এক অস্ট্রেলীয় খ্রিস্টান আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল। সালাহউদ্দিনের নির্মিত ঐতিহাসিক মিনার সে হামলায় ধ্বংস হয়। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি আদালত হামলাকারীকে মানসিকভাবে অযোগ্য ঘোষণা করে দেশে পাঠিয়ে দেয়, যার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ ছিল।
১৯৯৪ সালে হেবরনের ইব্রাহিমি মসজিদে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী গুলি চালিয়ে ২৯ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করে। এরপরই ইসরায়েল পুরো মসজিদ এলাকা দুই ভাগ করে ৬৩ শতাংশ ইহুদিদের জন্য বরাদ্দ করে।
১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করলেও আল আকসার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি ইসরায়েল। এই অসম্পূর্ণতা বহু দিন ধরেই তেল আবিবের একটি গভীর হতাশার কারণ। বিশ্লেষক কোরের মতে, ‘ইসরায়েল যা করতে চায়, তার পরিকল্পনা বহু আগে করে এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। যুদ্ধ, বিশ্ব রাজনীতির জটিলতা ও মুসলিম বিশ্বের ভাঙন এখন তাদের সেই সুযোগ এনে দিয়েছে।’
বর্তমান যুদ্ধময় মধ্যপ্রাচ্যে প্রতিটি আঘাত এবং প্রতিক্রিয়া একটি গভীর রাজনৈতিক উদ্দেশ্য বহন করছে। আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েল যদি সত্যিই কোনো কৌশলগত ‘ফলস ফ্ল্যাগ’ হামলার পথে হাঁটে, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।
এখন প্রশ্ন হলো- বিশ্ব কি সেই ঝড়ের জন্য প্রস্তুত?
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
