এগিয়ে যাওয়া নারীদের গল্প
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
বিজ্ঞাপনী সংস্থার কাজ বরাবরই বেশ চ্যালেঞ্জিং। কমিউনিকেশনের মাধ্যমে ব্র্যান্ড কিংবা সার্ভিস কনজিউমারদের কাছে সহজে, সঠিকভাবে প্রচারে দিন-রাত ভুলে কাজ করাটাই যেন এখানে নিয়ম। এই চ্যালেঞ্জটা আরো বেড়ে যায় যখন কাজ করতে হয় এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড এর মতো কোন প্রতিষ্ঠানে।
এখানে প্রতিষ্ঠান হিসেবে এশিয়াটিকের নাম উঠে এসেছে বিশেষ একটি কারণে। অন্যান্য শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার গুরুত্বপূর্ণ অবস্থানসহ বেশিরভাগ ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের মাঝে পুরুষই সংখ্যাগরিষ্ঠ। সেখানে এশিয়াটিকের চিত্রটি একদমই ভিন্ন। পুরুষ সহকর্মীদের পাশাপাশি এখানে প্রায় ৪০ ভাগ নারী কাজ করেন।
সারা যাকের, ভাইস চেয়ারপারসন, এশিয়াটিক থ্রিসিক্সটি গ্রুপ অব কোম্পানিস
বাংলাদেশের অনন্য নারীদের মাঝে তিনি অন্যতম। টিভি নাটক, মঞ্চ নাটক, চলচ্চিত্র- সব ভুবনেই রেখে চলেছেন দৃঢ় পদচ্ছাপ। কর্মক্ষেত্রেও তিনি অতুলনীয়া। পথচলার শুরু থেকেই অভিভাবকের মতো নিযুক্ত আছেন প্রতিষ্ঠানটির সাথে। যেমনভাবে স্বীকৃত হয়েছেন নিজের ভুবনে, তেমনভাবেই বিশ্ব পরিসরে স্বীকৃতি পেয়েছেন কর্মদক্ষতার গুণে। এত দায়িত্বের মাঝেও ছাড় দেননি নিজের পরিবার নিয়ে। সন্তানদের গড়ে তুলেছেন সুশিক্ষিত, সুনাগরিক এবং সুন্দর মনের মানুষ হিসেবে। পুরো এশিয়াটিকজুড়ে রয়েছে তাঁর তুমুল জনপ্রিয়তা। মিষ্টি হাসি, আন্তরিকতা আর নিষ্ঠার সমন্বয়ে তিনি একজন উদাহরণ সৃষ্টিকারী নারী।
শারমিন রহমান, এসোশিয়েট ভাইস প্রেসিডেন্ট, ক্রিয়েটিভ
তিনি যে অবস্থানে কর্মরত আছেন তা ভীষণ অনুপ্রেরণার। মেধা, সৃজনশীলতা আর পরিশ্রমের নিপুণ মেলবন্ধনে তিনি প্রতিনিয়ত সামলে চলেছেন কর্ম জীবন। নিত্যনতুন আইডিয়া আর সমাধানে নেতৃত্ব দিয়ে চলেছেন তার টিমকে একের পর এক মাইলফলক ছোঁয়ার অসাধারণ যাত্রায়। তার তত্ত্বাবধানে ক্রিয়েটিভ টিমের আর্ট সেকশনে কাজ করছেন ডেইজি দেওয়ান, ফারজানা তামান্না, তাসমিত আফিয়াত আর্নি, ফারজানা আক্তার পুষ্পের মতো একদল উদ্দীপ্ত নারী। শারমিন সুযোগ পেলেই নেমে পড়েন বিশ্ব ভ্রমণে। নতুনকে জানার, নতুন কিছু সৃষ্টি করার আকাঙ্খা তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। এতকিছুর পরও পিছিয়ে নন ব্যক্তিগত ইচ্ছে পূরণে। ইতোমধ্যে আন্তর্জাতিক আঙিনায় তার ডিজাইন করা পোশাক প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। এশিয়াটিক একটি পরিবারে মতো। এই পরিবারে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত আছেন কাশফিয়া নাহরিন। যিনি পরিবারের সদস্য, সম্পূর্ণ ভিন্ন দুটি ডিপার্টমেন্ট ক্লায়েন্ট সার্ভিস আর ক্রিয়েটিভ টিমের মধ্যে সমন্বয় সাধন করার মতো কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করে থাকেন।

সৈয়দা মেহের নূর, অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিস ডিরেক্টর
চ্যালেঞ্জ নেয়াটা মেহের এর চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। দক্ষতার সাথে অনেক বছর সামলেছেন দেশের নামকরা সব ব্র্যান্ড। নিজেকে ছাড়িয়ে যাওয়ার ঐকান্তিক ইচ্ছে থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন ক্যারিয়ার বিষয়ক উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে। ফিরে এসেই সম্পৃক্ত হয়েছেন আরো বড় দায়িত্বে। স্বামী, দুই শিশুকন্যা নিয়ে তার সুখের সংসার। আদর্শ বসের মতো করেই আদর্শ মায়ের দায়িত্বটা পালন করে আসছেন দারুণভাবে। নারীদের ক্যারিয়ার গড়ে তোলার দিক নির্দেশনা দিতে তিনি সবসময় হাসিমুখে প্রস্তুত। তাই তার অধীনে কাজ করা নারী কর্মীদের সংখ্যাটাও বেশ প্রশংসনীয়। ফারাহ দিবা, ফৌজিয়া করিম, ইয়াশনা ইসলাম, লামিয়া আলমগীর, জান্নাত বুশরা অন্তরা তার টিমের পার্ফেক্ট টিমমেট হয়ে কাজ করছেন, এগিয়ে চলেছেন অর্জনে।
তাহরিমা রহমান পুশকিন, সিনিয়র ডিরেক্টর, সোশ্যাল কমিউনিকেশন
কাজ ভালোবাসেন, গভীর আন্তরিকতায় কঠিন চ্যালেঞ্জগুলোও দিন শেষে সহজে পরিণত করেন। তার এই এগিয়ে যাওয়ার যাত্রায় কোনকিছু কখনও বাধ তুলতে পারেনি। বিশ্বাস করেন নারীর ক্ষমতায়নে। কর্ম এবং ব্যক্তি জীবনে নানাভাবে অনুপ্রাণিত করে চলেছেন অসংখ্য নারীদের। তার টিমে আরো একটি দায়িত্বপূর্ণ অবস্থান এসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করছেন মিথিলা হোর। দুুজনেই শুধু কর্ম জীবন নয়, পারিবারিক জীবনকেও আগলে রেখেছেন পরম মমতায়।
ফারাহ্ তানজীন সুবর্ণা, এসোসিয়েট ডিরেক্টর, গ্রুপ এইচআর
রিসোর্সিং এবং রিক্রুটিং প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে যেতে হয় একাগ্রতায়। যাচাই করতে হয় অগণিত অ্যাপ্লিকেশন, বাছাই করতে হয় যোগ্য ক্যান্ডিডেট। এখানেই শেষ নয়। নিয়োগকৃত কর্মীর সুযোগ সুবিধাসহ সকল বিষয়াদি গুরুত্বের সাথে আপ-টু-ডেট রাখতে হয়। এশিয়াটিকের মতো বড় প্রতিষ্ঠানে প্রক্রিয়াটি আরো চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ সুবর্ণা প্রতিনিয়ত সামলে চলেছেন নারীদের নিয়ে গঠিত টিম নিয়ে। এ টিমে তার সাথে সম্পৃক্ত আছেন লুবনা তনিমা এবং আঞ্জুমানারা সুমি। ব্যস্ততার ভীড়ে হিউম্যান রিসোর্স টিম এশিয়াটিক পরিবারের খোঁজ রেখে চলেছে, সময়-অসময়ে পাশে থাকছে যেকোনো প্রয়োজনে। কর্ম জীবনের পাশাপাশি রন্ধন শিল্পী হিসেবেও সুবর্ণার বেশ সুনাম রয়েছে।
তানজিলা বাহার চৌধুরী, তৃষা গ্রুপ ম্যানেজার, স্ট্রেটিজিক প্ল্যানিং
সময় কিংবা বয়স নয়, বিশ্বাস রাখেন পারদর্শীতায়, আত্মবিশ্বাস। যেখানে সবাই চায় তার কমফোর্ট জোনে বিচরণ করতে, সেখানে তিনি বেশ অল্প বয়সেই অবতীর্ণ হয়েছেন চ্যালেঞ্জিং সব ভূমিকায়। নিয়মিত অংশগ্রহণ করেছেন দেশ ও বিদেশের বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে। শিখেছেন, শিখিয়েছেন এবং প্রতিবারই আলোকিত হয়েছেন নিজের আলোয়। কর্মজীবনে জয়ী তানজিলা একইসাথে ব্যস্ত আছেন আন্তর্জাতিক গবেষণাভিত্তিক কাজে। শখের বসে লেখালেখি, আঁকিবুঁকিও চলছে অবিরাম। স্ট্রেটিজিক প্ল্যানিং টিমে আরো কাজ করছেন গ্রেস কান্তা সরকার, রেবেকা আলী। ব্র্যান্ড স্ট্র্যাটিজির দাঁড় করাতে শহর নেই, গ্রাম নেই যেকোনো প্রান্তেই তারা ছুটে যান ফিল্ড ভিজিটে, করেন দীর্ঘ রিসার্চ, কেস স্টাডি, কনজিউমার এনালাইসিসের মতো শ্রমসাধ্য, বুদ্ধিদীপ্ত কাজ।
নারীরা বাইরে নিরাপদ নন, নারীরা কাজে বাড়তি সুবিধা পান, নারীরা বড় দায়িত্বে পিছপা- এই সকল ধারণাকে ভ্রান্ত করে দিয়ে এশিয়াটিকের অদম্য নারীরা নক্ষত্রের মতো উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছেন স্ব-স্ব আকাশে। ব্যক্তিজীবন, কর্মজীবন সব জীবন যুদ্ধেই ভারসাম্য রেখে এগিয়ে যাচ্ছেন দুর্বার। সমাজে মিডিয়াকেন্দ্রিক সমালোচনার বিপক্ষে নিজ গুণে, নিজ শক্তিতে তারা প্রমাণ করছেন নিজেদের। তাদের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে বিজ্ঞাপন শিল্প, অনুপ্রাণিত হচ্ছে নারীরা, এগিয়ে যাচ্ছে সমাজ, সম্ভাবনাময় বাংলাদেশ।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
