একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৭ মার্চ ২০২৬
পৃথিবীর শক্তিধর দেশ ও তার মদতপুষ্ট রাষ্ট্রগুলোর বিরুদ্ধে একাই লড়াই করছে আয়াতুল্লাহ আলি খামেনির দেশ ইরান। একদিকে আধুনিক রণসাজে সজ্জিত সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের কৌশলী অস্ত্র নিয়ে নিঃসঙ্গ লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের পঞ্চম দিনেও তেহরান ও এর আশপাশের শহরে ব্যাপক বোমা হামলা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, বুধবার তেহরানের বিভিন্ন স্থান থেকে বিকট শব্দ শোনা গেছে। হামলা জোরদার করায় ইরানে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএনএনএ) জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। এদিকে শ্রীলঙ্কা উপকূলে ইরানের একটি জাহাজ লক্ষ্য করে সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে। এতে জাহাজে থাকা ৭৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন ১০০ জন। ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে বিপুল সৈন্য নামিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সৈন্য এই অভিযানে কাজ করছে। অন্যদিকে ১ লাখ সৈন্য নামানোর কথা জানিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের দাবি তেহরানের সামরিক সক্ষমতা দিন দিন কমে আসছে। তবে ইরানের রেভ্যুলেশনারি গার্ড কর্পস- আইআরজিসি জানিয়েছে, উন্নত অস্ত্রগুলো এখনো তাদের মজুতে রয়েছে। মিডিয়ার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার দিনগত রাতে ইসরাইলের রাজধানী লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। পাশাপাশি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি। এ ছাড়া সৌদি আরবে অবস্থিত মার্কিন জাতীয় গোয়েন্দা বাহিনীর (সিআইএ) স্টেশনেও হামলা চালানো হয়। এতে সৌদি কড়া বার্তা দিয়েছে। কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে দেশটি। দিন দিন ইরানের জন্য লড়াইটা বেশ কঠিন হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাস্তবতাও অনেকটা তেমন। যুক্তরাষ্ট্র-ইসরাইলে জোরালো হামলার মধ্যে বুধবার ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ওদিকে সাইপ্রাসে রণতরী পাঠাচ্ছে যুক্তরাজ্য। সবমিলিয়ে আমেরিকা-ইসরাইল, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় শক্তির বিরুদ্ধে হার না মানা লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান। দেশটি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে।
চাপে ট্রাম্প: তবে ইরানের এই হার মানা মনোভাবে বেশ চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রথম চার দিনেই তার প্রশাসনকে ২০০ কোটি ডলার অর্থ ব্যয় করতে হয়েছে। এ ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে ওয়ার রেজুলেশন অ্যাক্টের অপব্যবহারের অভিযোগ তুলেছে ডেমোক্রেটরা। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ সম্প্রসারণের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কংগ্রেস। এ সপ্তাহেই বৈঠকে বসছে তারা। সেখানে সিনেটে ওয়ার পাওয়ারস রেজ্যুলুশন এবং প্রতিনিধি পরিষদ দু’টি ভিন্ন প্রস্তাব বিবেচনা করবে। যদি কংগ্রেস এসব প্রস্তাব অনুমোদন দেয়, তাহলে ট্রাম্পের ক্ষমতা হ্রাস পাবে। সিনেটে প্রস্তাবটির নেতৃত্ব দিচ্ছেন ভার্জিনিয়ার ডেমোক্রেট দলীয় সিনেটর টিম কেইন। এটি ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজুলেশন আইনের অধীনে আনা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় তৎকালীন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল এই আইন। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে কংগ্রেস অনুমোদন না দিলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর যুদ্ধ কার্যক্রম বন্ধ করতে হবে। টিম কেইন বলেন, সংবিধান অনুযায়ী কংগ্রেসের ভোট ছাড়া আমাদের যুদ্ধ করা উচিত নয়। আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তাই আমাদের দ্রুত ওয়াশিংটনে ফিরে এসে এ বিষয়ে ভোট দেয়া উচিত। এ ছাড়া সাধারণ মার্কিনিরাও ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাব পছন্দ করছেন না। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ জানিয়েছে, মাত্র ২৫ শতাংশ মার্কিনি ইরানে ট্রাম্পের হামলা সমর্থন করছেন। অর্থাৎ বেশির ভাগ আমেরিকানই ট্রাম্পের এই পদক্ষেপে সায় দিচ্ছে না। এমন অসমর্থিত পদক্ষেপের ফলে নিজ দেশের জনগণের কাছে ট্রাম্প অজনপ্রিয় হয়ে উঠছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ বছরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এই অজনপ্রিয়তা তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ চাপে আছেন ট্রাম্প। যুক্তরাজ্য সরাসরি এই যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছে। স্পেনও যুক্তরাজ্যের পথেই হাঁটছে। দেশটি তাদের ঘাঁটি ব্যবহারে ট্রাম্পের আহ্বান সরাসরি নাকোচ করে দিয়েছে। এতে ট্রাম্প অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে দেশগুলো।
ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা: ইরানে গত শনিবার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিনসহ ইরানের ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় কুপার বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দু’টি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। আমাদের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। কুপার বলেন, আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন ধ্বংস করেছি।
ভারত মহাসাগরে মার্কিন হামলায় ডুবলো ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত একটি ইরানি যুদ্ধজাহাজকে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, জাহাজটি ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ রয়েছে। কিন্তু সেটি টর্পেডোর আঘাতে ডুবে গেছে। তবে তিনি কোন জাহাজটিতে হামলা হয়েছে, তা স্পষ্ট করে বলেননি। এর আগে শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ভারত মহাসাগরে ডুবে গেছে। জাহাজটিতে প্রায় ১৪০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে, যাদের অনেকেই নিখোঁজ। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সাম্পাথ থুইয়াকোন্থা বিবিসিকে জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে এখন পর্যন্ত ৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানে পারমাণবিক বোমা তৈরির প্রমাণ পাওয়া যায়নি: ইরান পারমাণবিক বোমা তৈরি করছে- এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেয়া অত্যন্ত উদ্বেগজনক।
বাগদাদ, দুবাই ও কাতারে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা: বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আল-সুমারিয়া ও আল-রাশিদ নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিকে লক্ষ্য করে দু’টি ড্রোন হামলা চালানো হয়। ওদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দুবাই শহরের যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পার্কিং লটে এই হামলার ফলে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হামলার পর কনস্যুলেটের সব কর্মী নিরাপদে আছেন। একই দিন কাতারেও হামলা হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান কাতারে দু’টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্ববাজারে অস্থিরতা তীব্র: ইরানকে ঘিরে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে আরও তীব্র হয়ে উঠেছে। জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকতে থাকেন। এতে মার্কিন ডলারের দামও বেড়েছে। বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। আর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম টানা দ্বিতীয় দিনের মতো দ্রুত বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বিঘ্নিত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মান সম্পন্ন ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের বেশি হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবার এটা সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক জ্বালানি সরবরাহ ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এই প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ করা হয়। এখান দিয়ে কোনো জাহাজ অতিক্রমের চেষ্টা করলে তাতে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ নিজেদের দখলে রাখার দাবি করেছে ইরান।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
