এই সময়ের স্মার্ট টিভি
নিউজ ডেক্স
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
‘স্মার্ট’ এখন আলোচিত শব্দগুলোর মধ্যে অন্যতম। চটপটে বা কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ যন্ত্রগুলোকে স্মার্ট ডিভাইস বলা হয়। বোতাম টিপে দূরালাপনীর যন্ত্রটিও এখন স্মার্ট। বদলে গেছে বাসার টেলিভিশনও। টিভি এখন শুধু টেলিভিশন কেন্দ্র থেকে সম্প্রচারিত অনুষ্ঠান দেখার উপলক্ষ নয়। ইন্টারনেটের যুগে ই–মেইল চেক করা, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারা, দেশের হালচাল জানা, সংবাদ পড়াসহ সব কাজের জন্য এখন এই একটি বাক্সই যথেষ্ট। যেসব টিভি ওয়াই–ফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত করা যায়, সেসবই স্মার্ট টিভি।
সাধারণত বিশ্বকাপ ফুটবলের বছরগুলোতে টিভি উৎপাদনকারীরা টিভিতে নতুনত্ব নিয়ে আসে। ২০১৮ সালে প্রায় সব টিভি নির্মাতা প্রতিষ্ঠান নতুন নতুন স্মার্ট টিভি নিয়ে এসেছে। আর সেগুলো দেশের বাজারেও আসে। আবার দেশি নির্মাতারাও নতুন স্মার্ট টিভি বাজারে ছেড়েছেন নিয়মিতই। এই সময়ে বাজারে যেসব স্মার্ট টিভি আছে, সেগুলোর বিস্তারিত জানা যাক এই প্রতিবেদন।
সনি
২০১৮ সালের শেষের দিকে দেশের বাজারে সনির বেশ কিছু নতুন মডেলের টিভি নিয়ে আসে র্যাংগস। ৩২ থেকে শুরু করে ৮৫ ইঞ্চি পর্যন্ত স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিগুলো দেশের বাজারে পাওয়া যায়। বেশ কয়েকটি সিরিজে সনির স্মার্ট টিভি বিক্রি হয়। এই সিরিজগুলোর মধ্যে গেমিংয়ের জন্য এক্স সিরিজ এবং এ সিরিজের অর্গানিক লাইট ইমিটিং ডায়োড (ওএলইডি) বেশ আকর্ষণীয়। পৃথিবীর সেরা ১০টি টিভির মধ্যে ৫৫ ইঞ্চি ডিসপ্লের সনি গেমিং সিরিজ এক্স৯০০০ই টিভি একটি। দেশের বাজারে এই টিভির দাম ৩ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।
ওএলইডি ডিসপ্লের সমৃদ্ধ নতুন একটি টিভি এনেছে সনি। এ সিরিজের এই টিভিটির মডেল কেডি৫৫এ৮এফ। এতে আলাদা কোনো স্পিকার নেই। টিভির শব্দ ডিসপ্লে প্যানেল থেকে আসে। মুভিতে যখন কোনো চরিত্র কথা বলবে, শব্দটা চরিত্রের মুখ থেকেই ভেসে আসবে। কেডি৫৫এ8এফ এ রয়েছে এক্স১ এক্সট্রিম প্রসেসর, অ্যাকুইস্টিক সারফেস এবং ১৬ জিবি ধারণক্ষমতা। এই টিভিগুলোতে ফোরকে ডিসপ্লের সুবিধা রয়েছে।
এক্স সিরিজের উল্লেখযোগ্য মডেলগুলো হলো ৮৫ ইঞ্চির এক্স৯০০০এফ এবং ৭৫ ইঞ্চির এক্স৮৫০০ই। ফোরকে রেজল্যুশনে ৪৩ ইঞ্চি থেকে সনির টিভি পাওয়া যায়।
স্যামসাং
স্যামসাং দেশের বাজারে ২০১৮ সালের নভেম্বরের শেষে বেশ কয়েকটি স্মার্ট টিভি এনেছে। গত বছর আসা এন সিরিজের টিভিগুলো ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তবে ফরমাশ দিলে ৮৫ ইঞ্চির টিভিও স্যামসাং সরবরবাহ করে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা খন্দকার আশিক ইকবাল বলেন, স্যামসাংয়ের শুধু টিভি নয়, রিমোট কন্ট্রোলারটিও স্মার্ট। কিউএলইডি টিভিতে যে রিমোট কন্ট্রোলারটি থাকে, তাতে তিন-চারটি বোতাম রয়েছে। তা দিয়েই টিভি নিয়ন্ত্রণ করা হয়। রয়েছে ইনভিজিবল কেব্ল ম্যানেজমেন্ট। টিভির সঙ্গে অতিরিক্ত কোনো কেব্ল দেখা যাবে না। টিভির জন্য ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৪০ ওয়াটের স্পিকার। ডিসপ্লে চালু না করে ব্লুটুথের মাধ্যমে মুঠোফোন থেকে গান শোনার ব্যবস্থাও রয়েছে। স্মার্ট টিভিগুলোতে রয়েছে তিন স্তরের নিরাপত্তা। বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও কম।
অন্য টিভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিসপ্লেতে লাল, সবুজ, নীল (আরজিবি) রং থাকে। স্যামসাং এই ক্ষেত্রে ছয়টি রং ব্যবহার করে। স্যামসাংয়ের প্রতিটি টিভিতে নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে। এখানে থেকে বিনা মূল্যে সব অ্যাপ নামানো যায় যায়। স্মার্ট টিভিগুলোর স্টোরেজ ৮ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত হয়ে থাকে।
স্যামসাংয়ের এন সিরিজের উল্লেখযোগ্য মডেলগুলো হলো ৬৫এনইউ৭১০০, এন৪০০০, এন৪৩০০, এন৫০০০ এবং এনইউ৮৫০০। এ ছাড়া স্যামসাংয়ের এম এবং জে সিরিজের টিভিগুলো দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
এলজি
এলজির স্মার্ট টিভিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ৩২ থেকে ৮৬ ইঞ্চি পর্যন্ত এলজির স্মার্ট টিভি পাওয়া যায়। ওয়েব ওএস ৪.০ দিয়ে এলজির টিভি চলে। এতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। নতুন স্মার্ট টিভিগুলোতে ম্যাজিক রিমোট অপশন এবং থ্রিডিসহ বেশ কিছু সুবিধা রয়েছে। এলজি এলএম৬২০০ মডেলের ৪২ ইঞ্চি টিভিতে রয়েছে থ্রিডি সুবিধা। টিভির সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে থ্রিডি চশমা। এটিতে বাড়তি ব্যাটারির প্রয়োজন হয় না।
এলজি ৫৫এলএম৬৭১০ মডেলের টিভিটিতে প্যাসিভ থ্রিডি অপশন রয়েছে। এই অপশন থাকার ফলে টিভি দেখার সময় দর্শকদের চোখের ওপর চাপ কম পরবে। টিভি দেখার জন্য মাথাব্যথা হওয়ার সম্ভাবনাও নেই। এলএম সিরিজ ছাড়াও এলএ, এলএস, এমএন, এলবি, এমটি এবং এলএফ সিরিজ উল্লেখযোগ্য। দাম শুরু ১৯ হাজার ৯০০ টাকা থেকে।
ওয়ালটন
দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন বেশ কয়েকটি নতুন স্মার্ট টিভি নিয়ে এসেছে। ৩২ ইঞ্চি সাইজে ওয়ালটনের তিনটি স্মার্ট টিভি রয়েছে। মডেলগুলো হলো ডিএইচ৩২ বিওয়াই ২২০, বিএক্স২২০ এবং ডব্লিউই৩২৬০-ডিএইচএস। ফোরকে রেজল্যুশনে ৫৫ ইঞ্চির একটি টিভি ওয়ালটন বাজারজাত করছে। এ ছাড়া ৪কে ছাড়াও ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চি সাইজেও ওয়ালটনের স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। ২৩ হাজার ৮০০ থেকে ১ লাখ ১৫ হাজার টাকার মধ্যে এসব স্মার্ট টিভি পাওয়া যাবে।
সিঙ্গার
সিঙ্গারের ৩২ থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্দার স্মার্ট টিভি রয়েছে। ৩২ ইঞ্চি এলইডি ৩২ মডেলের টিভিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭.০ ব্যবহার করা হয়েছে। মিডিয়া শেয়ারিং, ডাইনামিক নয়েস রিডাকশন, স্লিপ টাইমারসহ বেশ কিছু সুবিধা রয়েছে এই টিভিতে। ৬৫ ইঞ্চি টিভির মডেল ইউএ৬৫এনইউ৭১০০আরএসইআর। এতে ফোরকে ডিসপ্লের পাশাপাশি কোয়াড কোর প্রসেসর, ২০ ওয়াট ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড এবং এইডিএমআই কানেকটিভিটি রয়েছে। ২৮ হাজার ৯০০ থেকে ২ লাখ ২৯ হাজার ৯১০ টাকার মধ্যে ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির বিভিন্ন মডেলে স্মার্ট টিভিগুলো পাওয়া যাবে।
ট্রান্সটেক
ল্যান কার্ড বা ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার পোর্টসহ টিভি বিক্রি করছে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। ট্রান্সটেক ব্র্যান্ডের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ২৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। টিভির মডেল টিএলইডি ৩২এস২। এই ব্র্যান্ডের কোনো ফোরকে টেলিভিশন নেই। ৪৩ ইঞ্চি সাইজে ৩৮ হাজার ৫০০ টাকায় সর্বোচ্চ স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে।
ট্রান্সটেক টিভি সম্পর্কে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের সহকারী শাখা ব্যবস্থাপক শরিফুল হায়দার সাফি বলেন, ট্রান্সকম ডিজিটালের নিজস্ব ব্র্যান্ডে ট্রান্সটেক টিভি পাওয়া যায়। দেশেই এই টিভি সংযোজন করা হয়।
ভিশন
নতুন বছর এবং বাণিজ্য মেলা উপলক্ষে দেশি ব্র্যান্ড ভিশন নিয়ে এসেছে নতুন একটি স্মার্ট টিভি। এটি চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এননাইনএস মডেলের ৪৩ ইঞ্চির এই টিভিটিতে রয়েছে অ্যাডভান্স প্ল্যান টু লাইন সুইচিং (এডিএস) প্যানেল। প্যানেলটি আইপিএস প্যানেলের উন্নত সংস্করণ। অ্যান্ড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে টিভিটিতে। রয়েছে ১.৫ জিবি র্যাম এবং ৮ জিবি রম। আইফ্লিক্স এবং সুইফট স্ট্রিমজ অ্যাপের মাধ্যমে থাকছে যেকোনো নতুন মুভি দেখার সুবিধা।
ভিশনের জ্যেষ্ঠ ব্র্যান্ড ব্যবস্থাপক রকিব আহমেদ বলেন, ‘গত দুই বছরে টিভির ধারণার আমূল পরিবর্তন এসেছে। পৃথিবীতে ইউটিউবকে এখন সবচেয়ে বড় টিভি চ্যানেল বলা হয়। তাই শুধু ডিশ কেব্ল দিয়ে দেখা টিভিগুলোর জায়গা দখল করে নিচ্ছে স্মার্ট টিভি।’
মিনিস্টার
২৪ ইঞ্চি পর্দার স্মার্ট টিভি বিপণন করছে দেশীয় আরেকটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মিনিস্টার। টিভিটির মডেল ইন্টারনেট গ্লোরিয়াস এলইডি টিভি। মিনিস্টারের ফোরকে ডিসপ্লেসমৃদ্ধ সর্বোচ্চ ৫৫ ইঞ্চির ইউএইচডি এলইডি টিভি রয়েছে। এই টিভিতে বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে। লোডশেডিং বা বিদ্যুতের ভোল্টেজের ওঠা–নামা হলেও টিভির ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। মিনিস্টারের প্রতিটি টিভির সঙ্গে দুইটি রিমোট কন্ট্রোল থাকে। ৩২ ও ৪৩ ইঞ্চি সাইজেও মিনিস্টারের স্মার্ট টিভি পাওয়া যায়। ১৫ হাজার ৭০০ থেকে ৯৯ হাজার টাকার মধ্যে টিভিগুলো পাওয়া যায়।
হাতের নাগালে স্মার্ট টিভি
স্মার্ট টিভি ব্যবহার করেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইউসুফ আলী। তিনি বলেন, ‘কাজের ব্যস্ততায় দুই বছর আগে টিভি দেখা ছেড়ে দিয়েছিলাম। তবে স্মার্ট টিভি আসার পর এ যন্ত্রটিই আমার অনেক কাজ করে দেয়। বাসায় ওয়াই–ফাই থাকাতে ইউটিউবের ভিডিওগুলো আমি এই টিভিতে দেখি।’
২০ হাজার টাকা থেকে শুরু করে ৬ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে স্মার্ট টিভির দাম। এসব টিভির ওপর দুই বছর থেকে পাঁচ বছর বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
