এআই গবেষণার স্বীকৃতিতে পদার্থে নোবেল
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪
সম্ভাবনার পাশাপাশি উদ্বেগও প্রকাশ বিজয়ী হিন্টনের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ-কানাডীয় জেফ্রি হিন্টন ও যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড। তারা মানব মস্তিষ্কের স্নায়ুর আদলে কৃত্রিম ‘নিউরাল নেটওয়ার্ক’ উদ্ভাবনের মধ্য দিয়ে যন্ত্রকে শিখনে সমর্থ করে তুলেছেন। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, যদিও কম্পিউটারগুলো ভাবতে পারে না, যন্ত্র এখন অনেক কিছু শিখতে ও স্মরণে রাখতে পারে। এ বছর পদার্থে নোবেল বিজয়ীরা এটাকে সম্ভব করতে সহায়তা করেছেন। এ দুই বিজ্ঞানী পুরস্কারের ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ৬২ হাজার ৩৮১ ডলার ভাগ করে নেবেন।
গতকাল মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে হপফিল্ড ও হিন্টনের নাম ঘোষণা করে। তাদের আবিষ্কার যন্ত্রের শিখন পদ্ধতিকে বিকশিত করায় বর্তমানে অনেক পণ্যেই তা ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে কমিটি বলছে, পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণা ও পদ্ধতি ব্যবহার করে তারা এমন প্রযুক্তি তৈরি করেছেন, যা তথ্য প্রক্রিয়া করার জন্য নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করে। এটি গত দুই দশক ধরে মেশিন লার্নিং বা যন্ত্রের শিখন পদ্ধতির বিকাশকে ব্যাপক এগিয়ে নিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর ‘গডফাদার’ হিসেবে পরিচিত জেফ্রি হিন্টন জানান, তিনি পুরস্কারটি পেয়ে ‘বিস্মিত’ হয়েছেন। এআই সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সমাজের ওপর এর প্রভাব ব্যাপক। এটা অনেকটা শিল্পবিপ্লবের মতো। কিন্তু এটা মানুষকে শারীরিক সামর্থ্যে অতিক্রম করার পরিবর্তে বুদ্ধিমত্তার দিক থেকে অতিক্রম করে যাচ্ছে। আমরা এতে আমাদের চেয়েও স্মার্ট কিছু দেখেছি।’ হিন্টনের মতে, এআই প্রযুক্তি স্বাস্থ্য খাতে বিপ্লব নিয়ে আসবে; বিভিন্ন শিল্পকারাখানায় উৎপাদনও বাড়বে ব্যাপকভাবে। তবে তিনি সতর্ক করে বলেন, সবকিছুর পর উদ্বেগের কারণও আছে। এটি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি আছে।
নোবেল কমিটির চেয়ারম্যান অ্যালেন মুনস দুই বিজয়ীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তাদের আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। বিবৃতিতে বলা হয়, মানব মস্তিষ্কের অনুকরণেই কৃত্রিম মস্তিষ্ক তৈরিতে এ দুই বিজ্ঞানী ভূমিকা রাখেন। তাদের তৈরি কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্কে রয়েছে বিপুল সংখ্যক ‘নিউরন’। এগুলো নির্দিষ্ট কাজের জন্য প্রশিক্ষিত। কার্যত মানুষের মস্তিষ্কের কাজের ধরন থেকেই তারা এ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়েছেন। দু’জনের মধ্যে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হপফিল্ড বিকাশ ঘটিয়েছেন পিক্সেলের মতো অতি ক্ষুদ্র আকারের নোডের; তিনি এগুলোকে বিভিন্ন শক্তিমত্তায় সংযুক্ত করেছেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিন্টন তাঁর ধারণার মাধ্যমে এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছেন। তিনি যন্ত্রের শিখন পদ্ধতির বিকাশ ঘটিয়েছেন।
জেফ্রি হিন্টন দীর্ঘদিন গুগলের সঙ্গেও কাজ করেছেন। গত বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এআই নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। হিন্টন বলেন, এআই মানব সভ্যতার জন্য জলবায়ু পরিবর্তনের চেয়ে দ্রুত হুমকি হয়ে উঠতে পারে।
নোবেল কমিটির পক্ষ থেকে ফোন করে তাঁকে পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়। এ সম্পর্কে হিন্টন বলেন, এটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। তিনি তখন ক্যালিফোর্নিয়ার একটি সস্তা হোটেলে অবস্থান করছিলেন। ওই হোটেলে ভালো ইন্টারনেট সংযোগ ছিল না; ফোনের নেটওয়ার্কও খারাপ ছিল। তিনি এমআরআই স্ক্যান করানো প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তা স্থগিত করেন।
চিকিৎসায় ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাবকুন নামে দুই মার্কিন বিজ্ঞানীকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে সোমবার থেকে এ বছরের নোবেল মৌসুম শুরু হয়। আজ বুধবার রসায়নে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সাহিত্যের নোবেল ঘোষণা আসবে। শুক্রবার শান্তি ও আগামী ১৪ অক্টোবর অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
