‘উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে’
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উচ্চশিক্ষায় ৩৮ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪২ শতাংশ। এ সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার প্রচেষ্টা অব্যহত থাকবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) ১০ বছরের অর্জন নিয়ে দিনব্যাপী জাতীয় কর্মশালায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
হেকেপ এর বাস্তবায়নকারী সংস্থা ইউজিসি শিক্ষাক্ষেত্রে বৃহৎ এ প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে এ কর্মশালার আয়োজন করে।
আবদুল মান্নান বলেন, হেকেপ অসাধারণ সফলতা অর্জন করেছে। এর অধীনে বেশ কিছু যুগান্তকারী গবেষণা কর্ম হয়েছে। এসব গবেষণা কর্ম দেশের উচ্চশিক্ষা তথা দেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি বলেন উচ্চশিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে এবং এর সফলতা ধরে রাখতে হবে।
তিনি বলেন, ইউজিসি দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও গুণগত পরিবর্তনে বদ্ধপরিকর। এজন্য শিক্ষার পাশাপাশি গবেষণায় নজর দিচ্ছে। এ বছর গবেষণায় বরাদ্দ ২৩৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প দেশের উচ্চশিক্ষার চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছে। বিশ্ব ব্যাংক এ প্রকল্পের সফলতায় উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং নতুন একটি প্রকল্পে অর্থ সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করেছে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (উন্নয়ন) অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক এবং বিশ্ব ব্যাংক ঢাকার সিনিয়র অপারেশন্স অফিসার ড. মো. মোকলেছুর রহমান।
হেকেপের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত এনডিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, হেকেপ ও বিশ্ব ব্যাংকের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৩৮ মিলিয়ন ইউএস ডলার অর্থমূল্যের এ প্রকল্পের কাজ ২০০৯ সালে শুরু হয় এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরে এটি শেষ হবে। এ প্রকল্পের উদ্দেশ্য উচ্চশিক্ষায় পঠন-পাঠনে ও গবেষণায় গুণগত পরিবর্তন সাধন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
