ঈদ ঘিরে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদের নামাজকে ঘিরে সারাদেশের ঈদগাহগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে র্যাব। যেহেতু দিনাজপুর ও ময়মনসিংহে সবচেয়ে বড় ঈদ জামাত হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ঈদের নামাজ প্রসঙ্গে তিনি বলেন, এবার আবহাওয়া খারাপ থাকলে ঢাকার প্রধান ঈদের জামায়াত হবে বায়তুল মোকাররমে। তাই বায়তুল মোকাররমসহ ঢাকা শহরের প্রধান প্রধান ঈদের জামায়াতের নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাব। ঈদগাহগুলোতে সিসি ক্যামেরা ও ডগ-স্কোয়াড থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা মোতায়েন থাকবে।
যত্রতত্র পশু কোরবানি না দেয়ার আহ্বান জানিয়ে র্যাব ডিজি বলেন, আমাদের সিটি কর্পোরেশন ভালো কাজ করছে। অনুরোধ থাকবে, রাজধানীর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানের বাইরে, সড়কে, বাসার গ্যারেজে পশু কোরবানি দেবেন না।
তিনি আরো বলেন, সারাদেশে ১৮ হাজার গরুর হাট বসছে। এরমধ্যে সাড়ে ৫শ' গরুর হাট খুবই গুরুত্বপূর্ণ। গরু ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে কোরবানির পশু হাটে আনতে পারেন, বিক্রি করতে পারেন এবং ক্রেতারা যাতে নির্বিঘ্নে গরু ক্রয় করতে পারেন সেজন্য গরুর হাটগুলোতে নজরদারি রাখছে র্যাব।
ডিজি বলেন, এবার অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হচ্ছে এটা ভালো দিক। আগামীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মনিটরিংয়ে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের বিষয়টিকে উৎসাহিত করা যেতে পারে। এছাড়া কোরবানির পশুর চামড়া যাতে পাচার না হয় সেজন্য কার্যকরী পদক্ষেপ নেবে র্যাব।
এ সময় ঈদযাত্রা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, গত বছর ঈদযাত্রা তুলনামূলক বেশ আরামদায়ক ছিল। এবার সমস্যা তৈরি করেছে বন্যা। দেশের মধ্যম অঞ্চলে তিন সপ্তাহজুড়ে বন্যায় দুই হাজারের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ৩শ’ কি.মি রেলপথ।
তিনি বলেন, রেলপথ, সড়ক ও সেতু মন্ত্রণালয়, সরকার ও সর্বোপরি আমরা সবাই চেষ্টা করছি এবার যেন ঈদযাত্রা মোটামুটি সহনীয় রাখা যায়। টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন কেন্দ্রীক র্যাবের নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিং রয়েছে। গতকাল পর্যন্ত সদরঘাট কেন্দ্রীক চাপ ছিল। আজো পর্যাপ্ত লঞ্চ রয়েছে। সবাই যাতে নিবিঘ্নে বাড়ি যেতে পারেন সেটি নজরদারিতে রয়েছে।
ঈদে ও ঈদ পরবর্তী ফাঁকা রাজধানীর নিরাপত্তা, জাতীয় শোক দিবস ও জন্মাষ্টমীতে ব্যাপক নিরাপত্তায় র্যাব নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
