ঈদে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
তিনি বলেন, ঈদ এলেই পরিবহন খাতে ভাড়া নিয়ে শুরু হয় নৈরাজ্য। যাত্রীদের জিম্মি করে দ্বিগুন-তিনগুন ভাড়া নেয়া হয়। টিকিট ছেড়ে দেয়া হয় সিন্ডিকেটের হাতে। যাত্রীদের বেশি দামে টিকিট কিনতে বাধ্য করা হয়।
তিনি বলেন, প্রতিবছরই ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীসহ সড়ক ও জনপথ বিভাগের ভ্রাম্যমাণ আদালত টার্মিনালগুলোতে অভিযান চালালেও ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধ হয়নি। গেল ঈদ-উল-ফিতরেও অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো চিত্র দেখা গেছে।
আগামী মাসে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা পালিত হবে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে গ্রামের উদ্দেশে রওনা হবেন চাকরি ও ব্যবসার কারণে ঢাকায় বসবাসকারীরা।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু পরিবহন মালিক চাচ্ছেন ভাড়া যাতে বেশি আদায় করা না হয়। কিন্তু কিছু অসাধু লোক ভাড়া বাড়ানোর সঙ্গে জড়িত। মালিক প্রতিনিধি নিশ্চিত করেছেন অতিরিক্ত ভাড়া নেয়া হবে না। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন- পুলিশ প্রধান, আনসার প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে যাতে যানজট তৈরি না হয় সেজন্য আগামী ৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজেএমইএ ও বিকেএমইএ বিষয়টি সমন্বয় করবে। আমরা বিশেষভাবে মনিটরিং করবো।
তিনি আরো বলেন, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে আমরা অনুরোধ করেছি।
মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাস, ট্রেন এবং নৌপথে যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করবে। সড়কপথে ফায়ার সার্ভিসের টিম থাকবে। কোনো দুর্ঘটনা ঘটলে তারা কাজ করবেন।
ঈদকে সামনে রেখে কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী যাতে ঈদ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সারাদেশে নিরাপত্তা পর্যাপ্ত থাকবে। বিশেষ করে ডিপ্লোমেটিক এলাকায় বেশি নিরাপত্তা থাকবে। ঈদকে সামনে রেখে কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।
পশুর হাট বিষয়ে মন্ত্রী বলেন, রাস্তার পাশে কোনো প্রকার পশুর হাট বসতে পারবে না। পশুর হাটে বা রাস্তায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা থাকবে।
পশুর হাট সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বন্যা আসছে তাই নির্দিষ্ট স্থানে হাট বসতে না পারলে ডিসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হাটে অস্থায়ী র্যাব-পুলিশ থাকবে, সিসিটিভি ক্যামেরাও রাখতে হবে। টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নেয়া যাবে। পশুর হাটে দৃশ্যমানভাবে হাসিলের চার্ট টাঙিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, গরুর হাটে সন্ধ্যাকালীন টাকা লেনদেনে বুথ খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে। তারা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাস্তায় পশুবাহী গাড়ি বা লোড গাড়ি থামানো হবে না। নৌপথেও কোনো ট্রাক থামানো হবে না। নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে যাওয়া ট্রাকগুলোর সামনে তাদের গন্তব্য লিখে রাখতে হবে। তারা নির্দিষ্ট স্থানে গিয়েই থামবে। ফলে মাঝপথে থামিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। কেউ গাড়ি আটকালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
চামড়া পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত এলাকায় চামড়া পাচাররোধে নজরদারি বৃদ্ধি করা হবে।
বরগুনার আলোচিত রিফাত হত্যার ঘটনায় রিফাতের বাবা রিফাতের স্ত্রী মিন্নির গ্রেফতারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের মধ্য দিয়েই সব বেরিয়ে আসবে। বিষয়টি তদন্তাধীন, অপরাধী যেই হোক বের হয়ে আসবে।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
