ঈদের আগে ৯ দিনে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯
ঈদুল আজহার আগে প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর ফলে চলতি আগস্ট মাসের নয় দিনেই ৭২ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। ব্যাংকারদের মতে, চলতি বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দুই শতাংশ হারে প্রণোদনা দেয়া হয়। এ কারণে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে।
এবার নতুন অর্থবছর রেমিটেন্স প্রবাহে সুখবর নিয়েই শুরু হয়েছিল। ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে প্রবাসীরা ১৬০ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন। ওই অংক ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর গেল বছরের এ মাসের তুলনায় ২১ দশমিক ২০ শতাংশ বেশি। এছাড়া জুলাই মাসের ধারাবাহিকতায় অগাস্ট মাসের শুরুতেও বেশি রেমিটেন্স আসে।
এদিকে কোরবানির ঈদের আগে ৯ আগস্ট পর্যন্ত রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা গেছে, বাংলাদেশে ১ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ৭১ কোটি ৬২ লাখ ডলারের রেমিটেন্স এসেছে।
এর আগে রোজার ঈদকে কেন্দ্র করে মে মাসে ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, যা ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এরও আগে চলতি বছরের জানুয়ারি মাসে ১৫৯ কোটি ৭২ লাখ ডলার সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা।
পরিসংখ্যান বলছে, প্রবাসীরা ২০১৮-১৯ অর্থবছরে আগের বছরের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ রেমিটেন্স বেশি পাঠিয়েছিলেন। এতে রেমিটেন্সে ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৩২ শতাংশ।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, গেল অর্থবছরের ধারাবাহিকতায় এই অর্থবছরেও ভালো প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে পরিবার-পরিজানের কাছে বেশি টাকা পাঠান প্রবাসীরা। এছাড়া বাজেটে প্রণোদনা দেয়ার কারণেও রেমিটেন্স প্রবাহ বাড়ছে।
তবে ঈদের পরের বেশ কিছুটা সময় রেমিটেন্স প্রবাহে কিছুটা ধীরগতি থাকবে বলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
