ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত : হারেৎজ
প্রকাশিত: ২৯ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫৬ হাজার ৩০০ জনের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহতের পাশাপাশি গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ক্ষুধা, ঠান্ডা এবং রোগের মতো যুদ্ধের পরোক্ষ প্রভাবে অনেক মানুষ মারা গেছে।
দৈনিকটি বলেছে, ইসরায়েলি সরকারি মুখপাত্র ও মিডিয়া ব্যক্তিত্বরা গাজার পক্ষ থেকে প্রকাশিত মৃতের সংখ্যা অতিরঞ্জিত বলে দাবি করলেও, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন বলছেন এই সংখ্যাগুলো নির্ভরযোগ্য এবং বাস্তব চিত্রের তুলনায় হয়তো কমই।
লন্ডনের ইউনিভার্সিটি অব হলওয়ে কলেজের অর্থনীতিবিদ এবং সংঘাতজনিত মৃত্যুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল স্প্যাগাট একটি সমীক্ষা চালিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে চালানো এক জরিপ অনুযায়ী, গাজায় ৭৫ হাজার ২০০ জন মানুষ সরাসরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
এই সমীক্ষা অনুযায়ী, নিহতদের ৫৬ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোনো সংঘাতে নিহত নারী-শিশুর অনুপাতে সর্বোচ্চ। এই অনুপাত কসোভো (২০%), উত্তর ইথিওপিয়া (৯%), সিরিয়া (২০%) এবং সুদান (২৩%)-এর চেয়েও দ্বিগুণের বেশি।
প্রফেসর স্প্যাগাট বলেন, আমরা সম্ভবত এমন অবস্থানে পৌঁছেছি যেখানে গাজার প্রায় ৪ শতাংশ জনগণ নিহত হয়েছে। একবিংশ শতাব্দীতে আর কোনো সংঘাত এত উচ্চমাত্রায় জনসংখ্যার বিপর্যয় ঘটায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে ইসরায়েল গাজায় তার যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
