ইসরায়েলপন্থি লবিগুলো কি ব্রিটিশ রাজনীতিকে প্রভাবিত করছে
প্রকাশিত: ২৩ জুন ২০২৬
যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলপন্থি লবি গ্রুপগুলোর বড় অঙ্কের অর্থায়ন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই গ্রুপগুলো লেবার ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতাদের নির্বাচনী প্রচারণা ও ইসরায়েল সফরে বিপুল অর্থ ঢেলেছে। শুধু অর্থায়নই নয়, ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করলে ব্রিটিশ রাজনীতিকদের ইহুদিবিদ্বেষী তকমা দিয়ে কোণঠাসা করা, দল থেকে বহিষ্কার বা তহবিল বন্ধের মতো গুরুতর অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলের প্রভাব খতিয়ে দেখতে কোনো তদন্তের প্রয়োজন আছে কিনা, তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যান্ডি কালিল নামে এক ব্রিটিশ নাগরিকের শুরু করা একটি পিটিশনে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করায় সংসদে এই বিতর্কের সিদ্ধান্ত হয়েছে। ব্রিটিশ সংসদের নিয়ম অনুযায়ী, কোনো পিটিশনে এক লাখের বেশি স্বাক্ষর পড়লে তা পার্লামেন্টে আলোচনার জন্য বিবেচিত হয়।
পিটিশনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে, গাজায় ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে দমন-পীড়নের পরও যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তাতে স্পষ্ট যে লবিং গ্রুপগুলো সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
তবে বর্তমান লেবার সরকারের দাবি, লবিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য দেশে প্রয়োজনীয় আইন রয়েছে।
লবি পর্যবেক্ষণকারী সংস্থা ট্র্যাক ইসরায়েল লবি ইউকে এবং ব্রিটিশ গণমাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্য অনুযায়ী, দেশটির রাজনীতিতে বেশ কিছু ইসরায়েলপন্থি লবি গ্রুপ সক্রিয় রয়েছে। এদের মধ্যে কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল এবং লেবার ফ্রেন্ডস অব ইসরায়েল যথাক্রমে কনজারভেটিভ ও লেবার পার্টির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদারের জন্য কাজ করে।
ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলপন্থি লবি গ্রুপগুলো লেবার পার্টির বর্তমান ও সাবেক সদস্যদের ৩ লাখ পাউন্ডের বেশি অর্থায়ন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নির্বাচনী প্রচারণায়ও লবিস্টরা বড় অনুদান দিয়েছে এবং তাঁর মন্ত্রিসভার ৭ জন সদস্য লবিস্টদের টাকায় ইসরায়েল সফর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও ইসরায়েলি লবি গ্রুপ থেকে তহবিল পেয়েছিলেন। এমনকি বিগত বছরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করায় অনেক রাজনীতিককে ইহুদিবিদ্বেষী তকমা দিয়ে দল থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়েছে।
সমালোচকদের দাবি, এই লবিংয়ের কারণে ব্রিটিশ গণমাধ্যমও নিরপেক্ষতা হারাচ্ছে। বিবিসির শতাধিক কর্মী অভিযোগ করেছেন, গাজা যুদ্ধের খবর প্রচারে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব করছে সংবাদমাধ্যমটি।
বিশ্লেষকদের মতে, এই পার্লামেন্ট বিতর্ক সরকারের জন্য বড় জটিলতা তৈরি করতে পারে। লবিং নিয়ে যদি আনুষ্ঠানিক কোনো তদন্ত হয়, তবে তা দেশের ভেতরে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং ইসরায়েল একে ইহুদিবিদ্বেষী পদক্ষেপ হিসেবে ফ্রেমিং করতে পারে। ফলে সব মিলিয়ে, ব্রিটিশ সরকার এ ধরনের তদন্ত এড়ানোরই চেষ্টা করবে।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
