ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪
চলতি মাসের শুরুতে ইসরায়েলে শত শত রকেট হামলা চালায় মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। এরপর থেকেই প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছে ইসরায়েল। তবে ইসরায়েল ইরানের কোথায় কোথায় হামলা চালাতে পারে এবং কিভাবে হামলা চালাবে তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এসব জল্পনা কল্পনার মধ্যেই ইরানে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতিগোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। ঘটনাটি সম্পর্কে জানেন, এমন তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। একটি সূত্র বলছে, নথিগুলো সঠিক।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
সিএনএন জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল নথিটি ফাঁস করা হয়েছে। এছাড়া গোপন নথি ফাঁসের এ ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’ বলে সিএনএনের কাছে মন্তব্য করেছেন একজন মার্কিন কর্মকর্তা।
নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে অনলাইনে এসব ছড়িয়ে পড়তে থাকে গত শুক্রবার। এর আগে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নথিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত হয়।
এসব নথি ‘অতি গোপনীয়’ বলে চিহ্নিত করা আছে। চিহ্নগুলো দেখে ইঙ্গিত পাওয়া যায় যে এগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং এর ‘ফাইভ আইস’ (পাঁচ চোখ) মিত্র দেশ—অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য দেখতে পারবে।
ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, সেই তথ্যও রয়েছে ওই নথিতে।
অপর এক নথিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা পরিকল্পনার তথ্য সংগ্রহ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন আরেক গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’। সেখানে আকাশ থেকে ভূপৃষ্ঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ ইসরায়েলি বিমান বাহিনীর মহড়ার কথা বলা হয়েছে। ইরানে কীভাবে বিমান হামলা চালানো হবে, তা নিয়েই মূলত মহড়া হয়।
তবে সিএনএন জানায় যে, এসব নথি থেকে তারা সরাসরি তথ্য উদ্ধৃত করেনি বা সেগুলো দেখেনি। কীভাবে নথিগুলো ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান একজন মার্কিন কর্মকর্তা।
তিনি বলেন, পেন্টাগনের কথিত এসব নথিতে কে বা কারা প্রবেশাধিকার পেল, সেটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। তা ছাড়া এ ধরনের নথি ফাঁসের ঘটনায় স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পাশাপাশি পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্তকাজ শুরু করে থাকে।
সিএনএন এ বিষয়ে জানতে চাইলে এফবিআই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ইসরায়েলি হামলা পরিকল্পনার নথিগুলো এমন এক সময়ে ফাঁস হলো যখন ইসরায়েল বলছে, তারা ১ অক্টোবরের ইরানের হামলার জবাব দেবে।
নথিগুলো কীভাবে ফাঁস হল, এসব হ্যাকড হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে, সেসব এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ইরানের হ্যাকিং তৎপরতার বিষয়ে যুক্তরাষ্ট্র এরই মধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারসংক্রান্ত নথিপত্র গত আগস্টে হ্যাক করেছে ইরান।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
