ইতিহাসের জানান দিচ্ছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শিরোনামে একটি প্যাভিলিয়ন এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইতিহাসের বার্তা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিচ্ছে। ওই প্যাভিলিয়নটিতে বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কর্মকান্ড ও বাংলাদেশের স্বাধীনতায় তাঁর ভূমিকা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া তৎকালীন সময়ে বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ কাটিংও স্থান পেয়েছে প্যাভিলিয়নটিতে।
বাণিজ্যমেলায় প্রবেশ করার পর কিছুটা এগিয়ে গেলেই দেখা যাবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ প্যাভিলিয়নটি। নানা উন্নয়নের তথ্য ও চিত্র দিয়ে প্যাভিলিয়নটির বাইরের দিকটি সাজানো হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পাশে তাঁর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও শোভা পাচ্ছে প্যাভিলিয়নটির বাইরে।
সরেজমিনে দেখা যায়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ছাড়াও ছোট ছোট শিশুরা বাবা-মায়ের সঙ্গে প্যাভিলিটির ভিতরে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর নানা কর্মকান্ডের আলোকচিত্রগুলো দেখছেন। কেউ আবার ভিতরে বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নিজের ছবিও তুলছে।
সম্প্রতি গঠন হওয়া নতুন মন্ত্রীসভার মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের একটি ছবিও দেখা গেছে। ‘নির্বাচনী প্রতীক নৌকায় চড়ে প্রচারণায় বঙ্গবন্ধু, ১৯৪০ সালে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে সহখেলোয়াড়দের সঙ্গে শেখ মুজিবুর রহমান বসে আছেন’ বঙ্গবন্ধুর এমনই নানা কর্মকান্ডের ওপর প্রায় ২০০টির মতো আলোকচিত্র রয়েছে। প্যাভিলিয়টির এক কর্ণারে প্রদর্শন করা হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকান্ডের ভিডিও চিত্র।
বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা শিশু শাওন জানায়, ‘বঙ্গবন্ধুর ভাষণ আমি টিভিতে দেখেছি। এখানে বঙ্গবন্ধুর অনেক ছবি দেখলাম।’ বঙ্গবন্ধুর কী ভাষণ টিভিতে দেখেছো জিজ্ঞেস করলে ওই শিশুটি বলে, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এই ভাষণটি দেখেছি। বাবা বলেছে, যুদ্ধের আগে বঙ্গবন্ধু এই ভাষণটি দিয়েছিল।’
রাফসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘ছবির সঙ্গে সংক্ষিপ্ত বর্ণনা থাকার কারণে সহজে বুঝতে পারছি ছবিটি আসলে কিসের। বঙ্গবন্ধু সম্পর্কে পাঠ্য বইয়ে যা পড়েছি, এর বাইরেও অনেক ছবি ও তথ্য জানলাম আজকে। বঙ্গবন্ধু সম্পর্কে নতুন কিছু ধারণা পেলাম।’
মেয়েকে সঙ্গে নিয়ে আসা সাব্বির রহমান নামে এক অভিভাবক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান ভুলে যাবার নয়। মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো ছবি দেখালাম। তাকেও তো জানাতে ও বুঝাতে হবে একটি দেশ স্বাধীন হওয়ার পিছনে অবদান কার ছিল।’
দৃষ্টি আক্তার নামে আরেক দর্শনার্থী বলেন, ‘এই প্যাভিলিয়নটি আসলে ইতিহাসের জানান দিচ্ছে। বঙ্গবন্ধুর অবদানের কথা জানাচ্ছে আমাদের মতো তরুণদের।’
প্যাভিলিয়টির দায়িত্বে থাকা মোহাম্মদ সুমন বলেন, ‘শুক্র ও শনিবার ভিড় বেশি হয়ে থাকে। এছাড়া মেলায় ঘুরতে আসলে অনেকেই এখানে এসে ঘুরে ঘুরে ছবিগুলো একনজরে দেখে যায়।’
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
