ইউক্রেনের জন্য এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে ন্যাটো
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪
সামরিক জোট ন্যাটো ঘোষণা দিয়েছে, ইউক্রেনের জন্য এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে তারা। বুধবার ন্যাটোর ৭৫তম সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিও জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জন্য পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি তাদের বোঝানোর চেষ্টা করবেন যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার মতো এবং আরেক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক সক্ষমতা তাঁর আছে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো না করায় দলের ভেতরে-বাইরে চাপের মধ্যে আছেন বাইডেন। অনেকে তাঁর বয়স নিয়ে প্রশ্ন তুলছেন। আরেক মেয়াদে ক্ষমতা চালানোর মতো সক্ষমতা তাঁর আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ৮১ বছর বয়সী বাইডেন ন্যাটোর বয়সের চেয়েও ৬ বছরের বড়। রাশিয়ার সামরিক উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে চলার জন্য এ নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে ন্যাটোর সিদ্ধান্ত গ্রহণকারী আনুষ্ঠানিক কর্তৃপক্ষ নর্থ আটলান্টিক কাউন্সিলে বক্তব্য দেন বাইডেন। তিনি বলেন, ‘ন্যাটোর আওতাভুক্ত এলাকার প্রতি ইঞ্চির সুরক্ষা আমরা দিতে পারি এবং পারব। আর একসঙ্গেই আমরা তা করব।’
বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। গত বছর ইউক্রেনকে ন্যাটো যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়নের ইঙ্গিত এটি। এর আগে বাইডেন ইউক্রেনের জন্য নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ঘোষণা করেন। তিনি বলেছেন, জার্মানিতে নিয়মিত বিরতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ন্যাটোর নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেন বাইডেন। তবে মেঘলা আবহাওয়ার কারণে নির্ধারিত ফ্লাইপাস্ট বাতিল করা হয়।
বাইডেন এ জোটকে তাঁর শৈশবের প্রতিবেশীর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘যখন একজন প্রতিবেশীর সহযোগিতার প্রয়োজন হয়, তখন সবাই মিলে এগিয়ে আসে। যখন দুর্বৃত্তরা জোটকে হুমকি দেয়, তখন আপনারাও পদক্ষেপ নেন।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
