ইংলিশ লিগে বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরীর উত্থান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
গেল বড়দিনেই একাডেমী গ্র্যাজুয়েট হামজা চৌধুরীকে আগামী জানুয়ারিতে ধারে খেলতে পাঠাতে চেয়েছিল ইংলিশ ক্লাব লেস্টার সিটি। কিন্তু এখন সেই সম্ভাবনা আর নেই বললেই চলে। কারণ, বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ জয়ে তার ভূমিকা ছিল অনন্য। তারও আগে চেলসির বিপক্ষে ম্যাচেও ছিলেন উজ্জ্বল। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে উঠতি তারকা হিসেবেই দেখা হচ্ছে।
কে এই হামজা চৌধুরী?
লেস্টার সিটির ২১ বছর বয়সী মিডফিল্ডার হামজা চৌধুরী একজন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলার। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সদস্যও তিনি। তার পিতা যদিও ক্যারিবীয় তথা গ্রেনাডিয়ান, কিন্তু তার মা বাংলাদেশের সিলেটের মানুষ। বর্তমানে হামজার দুই অবিভাবকই বাংলাদেশী। এই বিষয়ে হামজা বলেন, ‘ আমার দুই অবিভাবকই বাংলাদেশি এবং আমি এশীয় পরিবারে বেড়ে উঠেছি। কিন্তু আমার মধ্যে ক্যারিবিয়ান রক্ত আছে, কারণ আমার পিতা গ্রেনাডার। আমাদের পরিবার অনেক বড়’।
মাত্র ৭ বছর বয়সে লেস্টার একাডেমীতে যোগ দেন হামজা। সেই থেকে দলে নিয়মিত খেলে চলেছেন। প্রথমে যেই দলের ভক্ত ছিলেন সেই লেস্টার সিনিয়র দলেরই সদস্য হয়েছেন এই ঝাঁকড়া চুলের তরুণ। তার বয়স যখন মাত্র ১৬, তখনই তার দিকে নজর দেয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মত ক্লাব।
.jpg)
গত নভেম্বরে টটেনহামের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার গৌরব অর্জন করেন হামজা। এর আগে ২০১৬ সালে ধারে বার্টন অ্যালবিয়নের হয়ে খেলেছেন তিনি। সেখানেও দলকে লিগ ওয়ানে উন্নীত করায় ভূমিকা রেখেছেন।
এশিয়ান ফুটবলারদের জন্য দারুণ এক উদাহরণ হামজা। কিন্তু তার কাছে এটা বিশেষ কিছু মনে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা বলেন, ‘আমি এশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বলে কোনো চাপ অনুভব করিনা। আমার পরিবার আমার পাশে থেকে উৎসাহ জুগিয়েছে। তারা আমাকে খেলাটা উপভোগ করতে বলে। আমি যদি কাল বলি আর খেলব না তাতেও তারা বাধা দেবে না।'
পারিবারিক জীবন
বয়স ২১ হলেও এরইমধ্যে এক সন্তানের পিতা হয়েছেন হামজা। এইতো গেল বড়দিনে তার সঙ্গিনী অলিভিয়া টুইটারে তাদের একমাত্র মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছেন। অলিভিয়া পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। এই দম্পতি আইলেস্টোনে বাস করেন।

লেস্টারের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়কত্ব থেকে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগে অভিষেক হয় হামজার। সেই ম্যাচে জয় পায় লেস্টার। মিডফিল্ডে তার পারফরম্যান্স সবার নজর কাড়ে। ইংলিশ মিডিয়া ওই ম্যাচের আগে রিপোর্ট করেছিল ম্যাচটি না জিতলে কোচ পুয়েলকে বরখাস্ত করা হতে পারে। ১-০ গোলের জয়ে চাকরি বেঁচে যায় পুয়েলের।
এরপর ‘বক্সিং ডে’ ম্যাচে সিটিকে ২-১ গোলে হারানোর ম্যাচে শুরুর একদশে নেমে কোচের আস্থার প্রতিদান দেন। এরইমধ্যে তাকে ২০২২ সাল পর্যন্ত ধরে রাখতে নতুন চুক্তি করেছে লেস্টার।
গত মে মাসে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে জায়গা পেয়ে ৪ ম্যাচ খেলেছেন হামজা। লেস্টারে তার পারফরম্যান্স দেখে এটা বলাই যে হয়তো আগামী বছরই ইংল্যান্ড সিনিয়র দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে।

খেলার ধরন
একজন মিডফিল্ডারের যা যা গুণ থাকা দরকার তার সবই আছে হামজার। শক্তিমত্তা, পাসিং দক্ষতা আর আক্রমণে উঠে আসার দক্ষতা মিলিয়ে তাকে পূর্ণাঙ্গ মিডফিল্ডার হিসেবেই অভিহিত করা হচ্ছে। চেলসির বিপক্ষে ম্যাচে রক্ষণের জাল ছিন্ন করার দক্ষতা আর ম্যানসিটির বিপক্ষে ডি-বক্সের সামনে তার সামর্থ্যের প্রমাণ রেখেছেন। বেশ ভয়-ডরহীন ফুটবল উপহার দিয়েছেন তিনি।
হামজার চুল
হামজার দিকে চোখ গেলে সবার আগে তার চুল সবার নজর কাড়বে। অনেকটা আফ্রিকান ধাচের এই স্টাইলে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান তারকা ফেলাইনিকেও দেখা গেছে। যদিও এই স্টাইলের জন্য অনেকের সমালোচনা সইতে হয় হামজাকে, কিন্তু তিনি এই স্টাইল পাল্টাবেন বলে মনে হয়না।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
