আসিফ নজরুল সুইজারল্যান্ডে অপদস্থ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রভাবশালী উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের অন্যতম শহর জেনেভা বিমানবন্দরে একদল দুর্বৃত্ত অপদস্থ করেছে বলে জানা গেছে। ৭ নভেম্বর বিকেলে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের একটি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ৭ নভেম্বর দেশে ফেরার জন্য বিমানবন্দরে পৌঁছালে এ ঘটনার শিকার হন আসিফ নজরুল। এ সময় দূতাবাসের প্রটোকল ছিল তার সঙ্গে।
আসিফ নজরুলকে বহনকারী গাড়ি জেনেভা বিমানবন্দরে আসার পর পূর্বপরিকল্পিতভাবে উপস্থিত একদল লোক সেখানে তাঁকে ঘিরে ধরেন। এরপর বেশ কয়েক মিনিট তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন। এদের মধ্যে একজনকে আসিফ নজরুলের উদ্দেশে বলতে দেখা যায়, ‘আপনি মিথ্যাচার করেছেন।’
অপদস্থ করার ঘটনায় জড়িত অনেকের নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি রহমানসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অন্য একজন বলেন, ‘আপনারা পাকিস্তানের প্রেতাত্মা। আপনারা নিরীহ লোক হত্যা করছেন। হাজার হাজার পুলিশ হত্যা করেছেন। নিরীহ ছাত্রদেরকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন।’ পাশ থেকে আরেকজন বলেন, ‘আপনারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আপনারা অবৈধ।’
এসময় ড. আসিফ নজরুল ওই ব্যক্তিদের বলেন, ‘আপনারা এসব বলতে এসেছেন। আপনারা কথা বলতে আসেন নাই।’ এরপর তিনি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ওই ব্যক্তিরা তাকে ঘিরে ধরে থাকেন। একটা পর্যায়ে আইন উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’ পরে তিনি চলে যেতে শুরু করলে পেছন থেকে একজন স্লোগান দিতে থাকেন, ‘পাকিস্তানী রাজাকার বাংলাদেশ ছাড়, ছাড় ...।’
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
