আসছে রমজানে বাবর-শাহিনদের ‘সেনা প্রশিক্ষণ’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৪
পাকিস্তানি ক্রিকেটাররা আসছে রমজান মাসে দেশটির সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন করবেন। মূলত ফিটনেস বাড়াতেই এই সেনা প্রশিক্ষণের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান আর্মির সঙ্গে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১০ দিনের এ ট্রেনিং ক্যাম্প করবেন দেশটির ক্রিকেটাররা।
পিসিবি সভাপতি মহসিন নাকভি রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে এমন তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
মহসিন নাকভি জানান, ক্রিকেটারদের ফিটনেস কাঙ্ক্ষিত পর্যায়ে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) শেষ করেই এই ট্রেনিংয়ে যোগ দেবেন ক্রিকেটাররা।
ক্রিকেটাদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, লাহোরে যখন ম্যাচ দেখলাম আমি একটি ছক্কাও দেখিনি যেটি স্ট্যান্ডে গিয়ে পড়েছে। যখনই আমি এমন কোনো ছক্কা দেখেছি আমার মনে হতো কোনো বিদেশি ক্রিকেটার যেন এটা মেরেছে। আমি বোর্ডকে বলেছি, এমন পরিকল্পনা করতে যেন ক্রিকেটারদের ফিটনেস সঠিক পর্যায়ে থাকে। সবাইকে এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
পিসিবি সভাপতি আরও বলেন, আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, এরপর আয়ারল্যান্ড, এরপর ইংল্যান্ড এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি ভাবছিলাম, আমরা কখন ট্রেনিং করব? সময় তো নেই। যাই হোক, আমরা একটি উইন্ডো (সুযোগ) খুঁজে পেয়েছি। কাকুলে মিলিটারি একাডেমিতে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল আমরা ট্রেনিংয়ের আয়োজন করব। সেখানে পাকিস্তান আর্মি ট্রেনিংয়ে থাকবে; আশা করা যাচ্ছে তারা তোমাদের (ক্রিকেটারদের) সাহায্য করবে।
ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জোর দিয়ে বলেছেন মহসিন। তিনি বলেন, আমি বলছি না যে তোমরা একদমই টাকা উপার্জন করো না অথবা এমন কোনো আত্মত্যাগ করো যা আমরা করার জন্য প্রস্তুত নই। তবে আমি একটি উদাহরণ দিচ্ছি। এক বছর আগে আমাকে পাঞ্জাবের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এর ফলে আমার ব্যবসায় অনেক আর্থিক ক্ষতি হয়। আমাকে সেটা এক পাশে রেখে চালিয়ে যেতে হয়েছে। আমার ইচ্ছা ছিল পাকিস্তানের প্রতিনিধিত্ব করার; যে কারণে আমি এই আত্মত্যাগ করতে পেরেছি।
মহসিন জানান, আমি তোমাদের শতভাগ সমর্থন দিব; কিন্তু আমি বলব পাকিস্তানকে তোমাদের প্রথম পছন্দে রাখতে এবং টি-টোয়েন্টি লিগকে দ্বিতীয় পছন্দে রাখতে। বিষয়টি দুর্ভাগ্যজনক যখন টাকা দেশের চেয়েও বড় হয়ে যায়। যদি তোমরা এটি করো তাহলে হয়তো সমস্যা হতে পারে। আমরা কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আরও শক্তিশালী করতে পারি যদি তোমরা চাও, কিন্তু তোমাদের পাকিস্তানের হয়ে খেলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।
মিলিটারি ট্রেনিংয়ের তত্ত্ব প্রয়োগ করে অবশ্য এর আগেও সাফল্য মিলেছিল পাকিস্তানের ক্রিকেটে। মিসবাহ-উল-হকের অধীনে থাকার সময়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাকুলে মিলিটারি একাডেমিতে ট্রেনিং ক্যাম্প করেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিসবাহ। ১০টি পুশ আপের সাথে একটি মিলিটারি স্যালুট দিয়ে সেঞ্চুরির উদযাপন করেছিলেন মিসবাহ। সেই সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করেছিল পাকিস্তান। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিল সেবারই।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
