`আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন`
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
বড় শহরগুলোর অনেক সুবিধার মধ্যে অসুবিধা হলো হাতের কাছে সব কিছু পাওয়া যায় না। সুপরিকল্পিত নগর বিন্যাসের আওতায় একেক এলাকা ও জোনে একেক রকম জিনিসের দোকান রয়েছে। বাংলাদেশের শহরগুলোর মতো হাতের কাছে সব কিছু জগাখিঁচুড়ি অবস্থায় পাওয়ার উপায় নেই আন্তর্জাতিক মানের শহরে।
মদিনায় নাগরিক সুযোগ-সুবিধার বিষয়গুলো আরো পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত। এক সহযাত্রীর চশমা ভেঙে যাওয়ায় ঘুরে ঘুরে যেতে হলো হাসপাতাল পাড়া নামে পরিচিত দাউদিয়া সুলাতানা এলাকায়। আশ শেফা হাসপাতাল কমপ্লেক্সে বেশ কিছু ফার্মেসি ও চশমার দোকান পাওয়া গেলো।
কিন্তু সমস্যা হলো সেখানকার সব কিছুই আন্তর্জাতিক মানের ব্রান্ডের মালামাল। সুপরিচিত কোম্পানির পণ্যের সমাবেশে কম দামের 'মেড ইন জিঞ্জিরা' মার্কা চাইনিজ, জাপানিজ জিনিসের পাত্তা নেই। মানুষের বায়িং ক্যাপাসিটি ভালো বলে চেইন শপের ছড়াছড়ি।
বাজারে সাধারণত মানের কম দামি ও হালকা কিছুই নেই। তাছাড়া ছোটখাট সারাই বা মেরামত করে কোন কিছু ঠিক করার ব্যবস্থাও নেই। সৌখিন ও বিত্তশালী সৌদিরা কোন কিছু নষ্ট বা অপছন্দ হলে ফেলে দিয়ে নতুন আরেকটি কিনে নেন।
নবীর ঠিকানা মদিনায় ইবাদত-আমলের পাশাপাশি ব্যবসারও রমরমা অবস্থা। সৌদিরা এসে কড়কড়ে রিয়েল ফেলে পছন্দের মালামাল কিনে নিয়ে যাচ্ছেন। দরদাম করছেন না। মূলত সবই ফিক্সড প্রাইসের দোকান।
চাশমার ব্যবসা করেন সৌদি নাগরিক আবদুর রহিম মোহাম্মদ ইয়ামিন। তার দোকানের নাম 'ইয়ামিন অপটিক্যালস'। এমন দোকানের শাখা দেশের বিভিন্ন স্থানে আছে। তিনি প্রতিষ্ঠানের এমডি। আমাদেরকে বললেন, 'আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ফলে কোনো হালাল কাজ করতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না।'
লক্ষ্য করে দেখি, তার দোকানে পণ্যের দাম অপেক্ষাকৃত সস্তা। দোকানে পবিত্র কোরআনের আদেশমূলক আয়াতগুলো ডিসপ্লে করা। উল্লেখযোগ্য বিষয় হলো, আরবের অধিকাংশ মানুষই কোরআনের আদেশমূলক বা হুকুমের আয়াতগুলো মুখস্ত করে রেখেছেন। বাসচালক, টেক্সিচালক দিব্যি নিজের কাজ করতে করতে কোরআনের আয়াতগুলো সুরেলা কণ্ঠে, দরদের সঙ্গে তেলাওয়াত করছেন।
আবদুর রহিম মোহাম্মদ ইয়ামিন ফিজিক্সের গ্র্যাজুয়েট। শিক্ষকতা করেছেন কিছুদিন। বাপ-দাদা ব্যবসা করতেন বলে এ পেশার হাল ধরেছেন। বললেন, 'সব কাজ ও পেশাই ইবাদত, যদি তাতে মানুষের সেবার মনোভাব ও কল্যাণ চিন্তা থাকে। আর মানুষকে কষ্ট দিলে ইবাদতেরও ফল পাওয়া যাবে না।'
সৌদিতে মানুষকে সাহায্য করার একটা প্রবণতা সবার মধ্যেই আছে। মক্কা ও মদিনায় জীবন-যাপন ও ব্যবসা-বাণিজ্যকে ছাপিয়ে আধ্যাত্মিকতা অবস্থান করছে সর্বাগ্রে। নামাজের আহ্বান জানিয়ে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই কাজ বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। দোকানপাট বন্ধ করে, গাড়ি থামিয়ে আগে নামাজ পড়ে নিচ্ছেন। ফরজ বা আল্লাহ হুকুম মানার ক্ষেত্রে কালবিলম্ব এখানে অকল্পনীয়।
ফরজকে মজবুত করে আকড়ে ধরার পর অতিরিক্ত আমল করা হয় একাকী। সেগুলো লোক দেখানোর বদলে গোপনে করতেই পছন্দ করেন মানুষ। তবুও একটি আমল আরব ভূমিতে খুবই দৃশ্যমান, তা হলো সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার রোজা পালন। সেদিনগুলো মক্কা ও মদিনার মসজিদে ইফতারে বসেন হাজার হাজার মানুষ।
আরেকটি লক্ষণীয় আমল হলো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায়। মধ্য রাত থেকে ফজরের পূর্ব পর্যন্ত মসজিদ সরগরম থাকে নারী-পুরুষে। 'দারুল ঈমান', 'দারুল ইসলাম' ও 'দারুল আমান'-এর খোশবু ছড়িয়ে পড়ে চতুর্দিকে। শান্তি ও নিরাপত্তার সুবাতাসে আমোদিত মানুষ উদ্ভাসিত হয় তাসবিহ, তাহলিল, হামদ ও সানায়।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
