আল্লাহর নিদর্শনসমূহ দর্শনের মাধ্যমে ঈমান মজবুতকরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.) বাইতুল্লাহ্ শরীফের নির্মাণ কাজ যখন শেষ করেছিলেন, আল্লাহর পক্ষ হতে তার প্রতি হুকুম হয়েছিল সমগ্র মানবজাতিকে হজের জন্য আহ্বান করা।
হজরত ইব্রাহিম (আ.) বাইতুল্লাহর নিকটবর্তী পাহাড় আবু-খুবাইসের ওপর উঠে সমগ্র মানবজাতিকে হজ পালনের আহ্বান করলেন এবং আল্লাহর কুদরতে ওই আহ্বান সমগ্র মানবজাতির কাছে পৌঁছেছিল। উক্ত আহ্বানে সাড়া দিয়ে দুনিয়া বা রুহ জগতে থাকা অবস্থায় সে যতবার লাব্বাইক বলেছিল সে তত বার হজ পালন করবে।
আল কোরআনের সূরা আল হাজ্বের ২৭ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে- ‘এবং লোকদের মধ্যে ঘোষণা কর হজের, তারা এই কাবার দিকে পদব্রজে এবং ক্লিষ্ট দূরাগত উষ্ট্রারোহণে আগমন করবে দূর-দূরান্ত পথ অতিক্রম করিয়া।’
হজ: জিলহজ্ব মাসের ৯ থেকে ১৩ তারিখ আল্লাহর নির্দেশিত হুকুমসমূহ তার নির্দেশিত উপায়ে মক্কায় গিয়ে পালন করার নামই হজ। হজ পালন করা প্রত্যেক সামর্থ্য মুসলমানের জন্য প্রথমবার ফরজ এবং পরবর্তী প্রতিবারই নফল। এখানে সামর্থ্য বলতে বোঝানো হয়েছে যার পক্ষে হজে যাওয়া আসার ব্যয় সংগ্রহ করা সম্ভব।
আল কোরআনের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে উল্লেখ আছে, ‘মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে সেই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য। আর কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের প্রতি মুখাপেক্ষী নন।’
হজরত মুহাম্মদ (সা.) একবার হজ এবং চারবার ওমরাহ পালন করেন। ওমরাহ পালন করা সুন্নত। হজের (জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ ওমরাহ করা মাকরুহ) সময় ব্যতীত বছরের অন্য যেকোনো সময় আল্লাহর নির্দেশিত হুকুমসমূহ তাঁর নির্দেশিত উপায়ে মক্কায় গিয়ে পালন করাকে ওমরাহ বলে। আল কোরআনের সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ‘তোমরা বিশুদ্ধ নিয়তে আমার জন্য হজ এবং ওমরাহ পুরোপুরি ভাবে আদায় কর।’
কোরআন-হাদিসে হজ ও ওমরাহ্ করার জন্য বারবার বলা হয়েছে। ফলে আল্লাহর কুদরতি নিদর্শন প্রত্যক্ষ করার সৌভাগ্য হয় এবং ঈমান আরো মজবুত হয়।
আরবের জমিনে আল্লাহর নিদর্শন সমূহ: হজ বা ওমরাহ পালনের উদ্দেশ্যে কেউ সৌদি আরবে গমন করলে আল্লাহর কুদরতি নিদর্শনাবলী দেখতে পারবে যেসব নিদর্শনের সঙ্গে পূববর্তী অনেক নবী-রাসূল আগমনের স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে। বিশেষ করে হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাঈল (আ.) এর ত্যাগ ও মহানবী হজরত মুহাম্মাদ (সা.) তাঁর সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ইসলাম কায়েমের জন্য বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে যে সীমাহীন কষ্ট স্বীকার করেছিলেন তা মক্কা মদিনায় জীবন্ত ঘটনা হিসেবে আজও দীপ্তিমান হয়ে আছে। আরব জমিনের কিছু উল্লেখযোগ্য নিদর্শন স্বরূপ নিম্নে আলোচনা করা হলো-
১। কাবা শরীফ: আল কোরআনের সূরা আল- ইমরানের ৯৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ‘নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের ইবাদাতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়।’ কারো কারো মতে হজরত আদম (আ.) এর সময় থেকেই পৃথিবীতে কাবা শরীফের অস্তিত্ব আছে। আবার কারো কারো মতে, হজরত আদম (আ.) এর পুত্র হজরত শীস (আ.) এর সময় থেকেই কাবা শরীফের চিহ্ন আছে। তবে এ ব্যাপারে সবাই একমত হজরত নুহ (আ.) এর সময়ে প্লাবনে পৃথিবী থেকে কাবা শরীফের চিহ্ন মুছে যাওয়ার পর হজরত ইব্রাহিম (আ.) ৮৫ বছর বয়সে পুত্র হজরত ইসমাঈল (আ.) এবং স্ত্রী হাজেরাকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে পৃথিবীতে কাবা প্রথম নির্মাণ করেন। হজরত ইব্রাহিমের নির্মিত কাবাঘর মাঝে মধ্যে সময়ের প্রয়োজনে সংস্কার করা হয়েছে তবে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে সেটি ওই জায়গাতেই থাকবে।
বর্তমানে কাবাঘর মার্বেল পাথরের টাইলস করা একটি মাঠের মধ্যখানে ইট পাথরে নির্মিত চতুর্ভুজ আকৃতিতে অবস্থিত। আয়তনে ইহা উত্তর- দক্ষিণে প্রায় ৩৭ ফুট, পূর্ব-পশ্চিমে প্রায় ২৯ ফুট এবং উচ্চতায় প্রায় ৫৫ ফুট। এর পূর্বের দেওয়ালে পূর্ব-দক্ষিণ কর্নার থেকে পাঁচ থেকে ছয় ফুট ডানে ভূমি থেকে সাত থেকে আট ফুট উপরে দশ ফুটের সোনালি রঙের দুপাটি একটি দরজা রয়েছে। কাবাঘরের উত্তর দেওয়াল ঘেঁষে ১৪-১৫ বৃত্তাকার সীমানা ‘হাতিম’ নামে পরিচিত এবং গ্রহণযোগ্য বর্ণনামতে উক্ত সীমানাও কাবা শরীফের আওতাভুক্ত।
কাবা শরীফকে হাতের বামে রেখে কাবা শরীফকে ঘিরে নির্ধারিত নিয়মে চক্কর দেওয়াকে ‘তাওয়াফ’ বলে। কাবা শরীফকে ঘিরে যে মাঠে তাওয়াফ করা হয় তা উত্তর-দক্ষিণে প্রায় ২৬০ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রায় ৫০০ ফুট। ওই মাঠের চতুর্দিকে তিনতলা বিশিষ্ট ডিম্বাকার মসজিদ রয়েছে যা ‘মসজিদুল হারাম’ নামে পরিচিত। কাবা শরীফকে ঘিরে সারা মাঠে বৃত্তাকার হয়ে এবং সমগ্র মসজিদুল হারাম থেকেও কাবাকে সামনে রেখে নামাজ আদায় করা হয়। একমাত্র মসজিদুল হারামে চতুর্দিকে কিবলা। এছাড়া পৃথিবীর অন্যান্য সকল মসজিদ থেকে কিবলা যার যার অবস্থান থেকে হিসাব করে নিতে হয়। কাবা শরীফ থেকে আমাদের দেশ পূর্বদিকে তাই আমাদের কিবলা পশ্চিম দিকে। বাইতুল্লাহ (কাবা শরীফ) অর্থ আল্লাহর ঘর। অনেকের ধারণা এই ঘরে আল্লাহ থাকেন। এই ধারণা কোনোভাবেই মনে আনা ঠিক নয়। আল্লাহকে উদ্দেশ্য করে সিদ্ধান্ত বা অন্যান্য ইবাদত করার একটি চিহ্নমাত্র এই বাইতুল্লাহ।
২। মাকামে ইব্রাহিম: কাবাঘর নির্মাণের সময় আল্লাহর নির্দেশে হজরত জিবরাঈল (আ.) মারফত হজরত ইব্রাহিম (আ.) যে যে বেহেশতী পাথর পেয়েছিলেন তা ‘মাকামে ইব্রাহিম’ নামে পরিচিত। হজরত ইব্রাহিম (আ.) কাবা শরীফ নির্মানের সময় এর উপর দাঁড়ালে আল্লাহর কুদরতে এই পাথর ডানে-বামে, উপরে-নিচে সবদিকেই চলত। কাদা মাটিতে পা রাখলে পা যেমন একটু নিচের দিকে চলে যায় ঠিক তেমনি কাজের সুবিধার জন্য ওই পাথরে হজরত ইব্রাহিম (আ.) পা রাখলে আল্লাহর কুদরতে পা ঢুকে যেত যাতে পা পিছলে না যায়। হজরত ইব্রাহিম (আ.) এর পদচিহ্ন ওই পাথরে আজও আছে। বর্তমানে এই পাথরটি কাবা শরীফের পূর্বের দেয়াল থেকে মাত্র ৩৮ ফুট পূর্বে পিতলের জালি গ্লাস দিয়ে আবৃত অবস্থায় প্রদর্শিত আছে। কোরআনের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে- ‘মক্কা শরীফে বহু নিদর্শন রয়েছে। তন্মধ্যে একটি হলো মাকামে ইব্রাহিম।’
৩। জমজম এবং সাফা মারওয়া পাহাড়: কাবা শরীফ নির্মানের আগে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তার শিশুপুত্র হজরত ইসমাইল (আ.) ও বিবি হাজেরাকে সামান্য পানি ও খেজুর সঙ্গে দিয়ে মরুভূমির মধ্যে নির্বাসনে রেখে চলে যান। মরুভূমিতে বালুরাশির ওপর সূর্যের বিকিরণকে একটু দূর থেকে পানির মতো মনে হয়। এজন্য বিবি হাজেরা পানির জন্য নিকটবর্তী সাফা নামক পাহাড়ে ওঠেন। পানি না পেয়ে পার্শ্ববর্তী পাহাড় মারওয়াতে যান। এভাবে পানির সন্ধানে দুই পাহাড়ে বিবি হাজেরা সাতবার দৌড়াদৌড়ি করেন। বিবি হাজেরা শিশুপুত্র হজরত ইসমাইল (আ.)-কে পাহাড়ের পশ্চিমে বালুর মধ্যে যে জায়গায় শোয়া অবস্থায় রেখেছিলেন, সেই জায়গায় হজরত ইসমাইল (আ.)-এর পায়ের গোড়ালির নড়াচড়ায় আল্লাহর কুদরতে জমি থেকে পানি বের হতে শুরু করে। বিবি হাজেরা বালু দ্বারা বাঁধ দিয়ে ওই পানিকে ‘জমজম’ বলে থামিয়েছিলেন। তখন থেকে ওই জায়গা ‘জমজমকুপ’ নামে পরিচিত এবং কিয়ামত পর্যন্ত ওই কুপের অফুরন্ত পানি হাজী'রা পান করবে। কাবা ঘরের দেওয়াল থেকে দরজা বরাবর প্রায় ৬০-৭০ ফুট পূর্বে জমজম কূপের অবস্থান। বর্তমানে ওই কূপ দেখা যায় না। কারণ কূপের ওপর ছাদ তৈরি করে এর ওপর মার্বেল পাথরের টাইলস বসিয়ে স্বাভাবিক মাঠের মতো সমান করে দেওয়া হয়েছে। বর্তমানে মেশিন দিয়ে জমজম কূপের পানি জলাধারে সংগ্রহ করে উক্ত জলাধার থেকে ট্যাপ ও ছোট ছোট কন্টেনারের মাধ্যমে সমগ্র মসজিদুল হারামে সরবরাহ করা হয় যাতে সহজেই সকলে পান করতে পারে। হাদিস শরীফে উল্লেখ আছে, জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত হাসিল হয়। সাফা মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। হজ ও ওমরাহ পালনকারীকে এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, যা ওয়াজিব।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
