বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬   শ্রাবণ ২১ ১৪৩৩   ২১ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৬  

যুক্তরাষ্ট্রকে ছাড়া অথবা তাদের সামান্য সহায়তায় ইউরোপ কীভাবে রাশিয়ার বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে? এই প্রশ্নটিই এখন পুরো ইউরোপ মহাদেশের জন্য এক অস্তিত্ব সংকট হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার সাম্রাজ্যবাদী মানসিকতা কেবল ইউক্রেনেই সীমাবদ্ধ নয়। মস্কোর হাইব্রিড আক্রমণ ও রাশিয়া-বান্ধব দলগুলোকে রাজনৈতিক সহায়তা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে তাদের সামরিক ক্ষমতার আস্ফালন। সম্প্রতি যুক্তরাজ্যের উপকূল থেকে মাত্র ৪৫ মাইল দূরে রুশ যুদ্ধজাহাজ তাজা বুলেট ছুড়ে মহড়া চালিয়েছে। এসব ঘটনা একই সংকটের ইঙ্গিত দেয়।

আগামী মাস বা বছরগুলোতে রাশিয়ার আক্রমণ ঠেকাইতে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাই পুরো ইউরোপজুড়ে সামরিক বাজেট বাড়ানো হচ্ছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রের কাছের দেশগুলো প্রতিরক্ষা খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে ইউরোপে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির গতি আরও বেড়েছে। ট্রাম্পের মন্তব্যের চেয়ে ইউরোপীয়দের কড়া বাস্তবতাবোধই এর মূল কারণ। তারা বুঝতে পেরেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র হয়তো তাদের পাশে থাকবে না।

মার্কিন পারমাণবিক সুরক্ষা শেষ পর্যন্ত বজায় থাকতে পারে। তবে ফ্রান্স তা ব্যর্থ হওয়ার আশঙ্কায় ইতোমধ্যে নিজেদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে ইউরোপীয়করণের উদ্যোগ নিয়েছে। ইউরোপীয় সরকার ও সংস্থাগুলো এখন চরম ঝুঁকির হিসাব কষছে। মার্কিন সেনাবাহিনীর প্রথাগত সাহায্য ছাড়া বা সামান্য সহায়তায় কীভাবে একা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে, তারা এখন সেই প্রস্তুতি নিচ্ছে।

আর এটিই বর্তমানে অপ্রাতিষ্ঠানিকভাবে ‘ন্যাটো ৩.০’ নামে পরিচিত ব্যবস্থার উত্থানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে। কয়েক সপ্তাহ আগে তুরস্কের আংকারায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উদ্যোগটি বেশ সাড়ম্বরে প্রচার করা হয়। ডোনাল্ড ট্রাম্পকে শান্ত রাখা এবং ভ্লাদিমির পুতিনকে একটি বার্তা দেওয়া ছিল এর প্রধান লক্ষ্য। বার্তাটি হলো—যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় হলেও ইউরোপীয়করণ করা ন্যাটো নির্ভরযোগ্য থাকবে।

এই উদ্যোগের সমর্থকরা একটি স্লোগান ব্যবহার করছেন। তা হলো—‘একটি শক্তিশালী ন্যাটোতে আরও শক্তিশালী ইউরোপ’। তবে এই স্লোগানটি বিভ্রান্তিকর। ইউরোপীয়রা সামরিকভাবে আগের চেয়ে শক্তিশালী হবে ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রের আংশিক নিষ্ক্রিয়তার কারণে সামগ্রিকভাবে ন্যাটো দুর্বল হয়ে পড়বে। তবুও ইউরোপীয় কেন্দ্রিক ন্যাটোর লক্ষ্যে কাজ করা বুদ্ধিমানের কাজ। জোটটি দুর্বল হলেও আগ্রাসী রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো যথেষ্ট ক্ষমতা তাদের থাকবে।

তবে এখানেই সবাইকে সতর্ক হতে হবে এবং একই সঙ্গে বিকল্পগুলো নিয়ে কাজ করতে হবে। ধরা যাক, আগামীতে রাশিয়ার কোনো ইউরোপীয় ন্যাটো সদস্য দেশের ওপর আক্রমণের মতো খারাপ পরিস্থিতি তৈরি হলো। সে ক্ষেত্রে ওই দেশটির ইউরোপীয় ন্যাটো মিত্ররা সম্ভবত তাদের রক্ষায় এগিয়ে আসবে। পূর্ব ও উত্তর ইউরোপের দেশগুলো অবশ্যই একে অপরের পাশে দাঁড়াবে। এমনকি জার্মানিও মানসিকভাবে এই বড় ধাক্কাটি সামলে নিয়েছে। তারা মেনে নিয়েছে যে তাদের সৈন্যদের আবারও রুশদের বিরুদ্ধে লড়তে হতে পারে। লিথুয়ানিয়ায় স্থায়ীভাবে ৫ হাজার সদস্যের সামরিক ব্রিগেড মোতায়েন করার জার্মান পরিকল্পনা সেই ইঙ্গিত দেয়।

জার্মানি সাড়া দিলে ফ্রান্স ও যুক্তরাজ্যও সম্ভবত এগিয়ে আসবে। আর এই মূল দেশগুলো এগিয়ে এলে ইতালি ও স্পেনও তাদের অনুসরণ করবে। ভালো খবর হলো, ইউরোপীয়রা সম্ভবত শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু খারাপ খবর হলো, ইউরোপকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাড়া না-ও মিলতে পারে। আর এটি ঘটলে মুহূর্তের মধ্যে ন্যাটো ভেঙে যাবে।

ন্যাটোর মূল প্রতিশ্রুতির ভিত্তি হলো ‘অনুচ্ছেদ ৫’। এই নিয়ম অনুযায়ী, যেকোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। যুক্তরাষ্ট্র ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আহ্বানে সাড়া না দিলে কিংবা এই ভয়ে অনুচ্ছেদ ৫ কখনো সক্রিয়ই করা না হলে—উভয় ক্ষেত্রেই জোটটির ভাঙন হবে অবধারিত।

দ্বিতীয় ও তুলনামূলক কম বিপর্যয়কর আরেকটি পরিস্থিতি তৈরি হতে পারে। যেখানে রাশিয়ার কোনো উসকানি থাকবে না এবং ন্যাটো ৩.০ আন্তরিকভাবে এগিয়ে যাবে। এর ফলে কয়েক বছরের মধ্যে এই জোটটি সম্পূর্ণ নতুন রূপ নেবে। সেখানে তুরস্ক ও কানাডার পাশাপাশি ইউরোপীয়রাই সিংহভাগ দায়িত্ব কাঁধে তুলে নেবে। তবে যুক্তরাষ্ট্র বাদে অন্য মিত্ররা যদি দায়িত্বের সিংহভাগ বহন করে, তবে তারা নীতি নির্ধারণের অধিকারও বেশি দাবি করবে।

এর ফলে ইউরোপের প্রতিরক্ষা বাজার মার্কিন কোম্পানিগুলোর জন্য সংকুচিত হয়ে পড়বে। একই সঙ্গে ন্যাটোর অগ্রাধিকারগুলো ইউরোপের স্বার্থকে প্রতিফলিত করতে শুরু করবে। ইউরোপীয়রা কেবল আদেশ মেনে নিয়ে অনন্তকাল ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেবে না। তবে ট্রাম্প প্রশাসন কিংবা যেকোনো মার্কিন প্রশাসনের পক্ষেই স্বতঃস্ফূর্তভাবে এসব অধিকার ছেড়ে দেওয়া কল্পনা করা কঠিন।

১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটো মূলত যুক্তরাষ্ট্রের সক্ষমতা, প্রযুক্তি ও কৌশলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইউরোপীয়রা এতদিন মার্কিন কমান্ড কাঠামোর সঙ্গেই যুক্ত ছিল এবং তাদের যুদ্ধকৌশলকেই নিজেদের বলে মেনে নিয়েছিল।

ইউরোপীয় দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও সুসংগঠিত কমান্ড কাঠামোর ঘাটতি রয়েছে। ফলে অদূর ভবিষ্যতে কোনো সশস্ত্র আক্রমণের মুখোমুখি হলে তারা ন্যাটোর বিদ্যমান মডেলটি হুবহু ব্যবহার করতে পারবে না। তারা যেভাবে হোক একটি বিকল্প ব্যবস্থা তৈরি করবেই। তবে যুক্তরাষ্ট্র ন্যাটোর আনুষ্ঠানিক সদস্য হিসেবে বহাল থাকলে এবং সাহায্য না বাড়ালে জোটের ভেতরে থেকে এমন বিকল্প গড়ে তোলা কঠিন হবে।

তবে সম্ভাব্য বিকল্পগুলোর কোনটিই পুরোপুরি আদর্শ নয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিরক্ষা খাতের সহযোগিতায় কাজ করছে এবং তাদের চুক্তিতে একটি ‘পারস্পরিক সহায়তা ধারা’ রয়েছে। কিন্তু বিভিন্ন সাংবিধানিক ও রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে সামরিক সুরক্ষায় এটি খুব বেশি কার্যকর নাও হতে পারে।

এই প্রেক্ষাপটে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বা স্বেচ্ছাসেবী সামরিক জোটের ধারণাটি আবারও সামনে আসছে। অতীতে জাতিসংঘ বা ন্যাটোর অনুমোদন এড়াতে যুক্তরাষ্ট্র এ ধরনের জোটের নেতৃত্ব দিয়েছিল। ২০০৩ সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরাক আক্রমণের ঘটনা এর সবচেয়ে বিতর্কিত উদাহরণ।

হরমুজ যুদ্ধের অবসান কীভাবে সম্ভব

তবে বর্তমানে দৃশ্যপট বদলেছে। এখন ইউক্রেন, গ্রিনল্যান্ড ও হরমুজ প্রণালিসহ স্পর্শকাতর নিরাপত্তা সংকট মোকাবিলায় নতুন ধরনের স্বেচ্ছাসেবী জোট গড়ে উঠছে। জাতিসংঘ, ন্যাটো ও ইইউ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় এই উদ্যোগ নিতে হচ্ছে।

মজার বিষয় হলো, এবারের জোটগুলো কোনো মার্কিন নেতৃত্বাধীন পদক্ষেপ নয় এবং এগুলো আন্তর্জাতিক আইন ভেঙে গঠিত হচ্ছে না। এগুলো সম্পূর্ণ ইউরোপের নিজস্ব উদ্যোগে তৈরি এবং ওয়াশিংটনকে এড়িয়ে আন্তর্জাতিক আইন মেনেই মহাদেশের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

তবে এ ধরনের স্বেচ্ছাসেবী জোটগুলো মূলত সাময়িক ও নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক হয়ে থাকে। এগুলোতে স্থায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা বা সুনির্দিষ্ট সামরিক কমান্ড কাঠামো থাকে না। বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলো যৌথ পরিকল্পনার জন্য বৈঠক করলেও দীর্ঘমেয়াদী যুদ্ধকৌশল গ্রহণ, আইনি ধারাবাহিকতা ও জনগণের আস্থা অর্জনে এই সাময়িক জোট যথেষ্ট নয়। তাই রাজনৈতিক স্তরে এই উদ্যোগগুলোকে একটি স্থায়ী রূপ দেওয়া জরুরি হয়ে পড়েছে।

এর একটি সমাধান হতে পারে ‘ইউরোপীয় নিরাপত্তা পরিষদ’ গঠন করা। ব্রেক্সিটের পর নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যকে সঙ্গে রাখতেই মূলত এই ধারণার সৃষ্টি হয়েছিল। পুরো মহাদেশের সুরক্ষা নিশ্চিতে ইউরোপ কীভাবে পদক্ষেপ নেবে, তা নির্ধারণে এখন ধারণাটি আবারও আলোচনায় আসছে।

এসব আলোচনার অর্থ কিন্তু ন্যাটোর গুরুত্ব কমানো নয়। তবে ‘ন্যাটো ৩.০’ উদ্যোগ যদি শেষ পর্যন্ত ব্যর্থ বা বাধাগ্রস্ত হয়, তবে এই স্বেচ্ছাসেবী সামরিক জোটই হতে পারে ইউরোপের প্রধান বিকল্প নিরাপত্তা ব্যবস্থা।

লেখক: নাতালি তোকচি দ্য গার্ডিয়ানের ইউরোপবিষয়ক একজন নিয়মিত কলাম লেখক। এছাড়া তিনি রোমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইস্টিটিউট অ্যাফেয়ারি ইন্টারন্যাশনাল’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর