আমেরিকায় তৈরি হচ্ছে বাংলা চলচ্চিত্র
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯
ছবির চিত্রগ্রাহক থেকে যাবতীয় কলাকুশলী এখানে আমেরিকান। ছবির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও থাকবেন অনেক আমেরিকান। আর ছবিটি প্রথমে মুক্তিও পাবে আমেরিকার বিভিন্ন শহরে, এরপর কানাডায়।
কিন্তু ছবিটি বাংলা ভাষার। ‘আর একটা রূপকথা’ নামের এই ছবির পরিচালকও বাঙালি; নাম তার দেবপ্রতিম দাশগুপ্ত। তিনি কলকাতার ইন্ডাস্ট্রিতে পরিচিত তাজু নামে।
ছবিতে কলকাতার একঝাঁক তারকার পাশাপাশি অভিনয় করছেন বাংলাদেশের শিল্পীরাও। নির্মাতা দেবপ্রতিম গণমাধ্যমে জানান, ‘এই ছবির প্রযোজক রূপক চ্যাটার্জি। তিনি আমেরিকারই নাগরিক। তার অনেকদিনের স্বপ্ন ছিল একটা বাংলা ছবি তৈরি করার।
গল্পের মূল ভাবনাও তার। আর চিত্রনাট্য লিখেছেন কৌশানী মিত্র। পরবর্তী সময়ে সেই গল্পের কিছুটা পরিমার্জন করি আমি। এটা মূলত আমেরিকায় বাস করা বাংলা ভাষার মানুষের আবেগের একটি পরিকল্পনা। আমি চেষ্টা করেছি সেটির সফল বাস্তবায়ন করতে।’
এর আগে পরিচালক দেবপ্রতিম পরিচালনা করেছিলেন ‘ত্রাস বুনন’। সেখানে উঠে এসেছিল বাংলার তাঁত শিল্পীদের প্রতিদিনের জীবন যন্ত্রণার ছবি। তবে সে ছবি এখনও মুক্তি পায়নি। তার আগেই নতুন ছবিতে হাত দিলেন তিনি।
এবারে আসছেন রহস্যের ছোঁয়া নিয়ে। ছবির গল্প একসঙ্গে বেড়ে ওঠা কয়েকজন বন্ধুকে নিয়ে। যারা পরবর্তী সময়ে নানা পেশায় দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। এরা প্ল্যান করে একটা রি-ইউনিয়নের। কিন্তু হঠাৎ-ই খবর আসে তাদের এক বন্ধু এখন লস এঞ্জলেস শহরে মৃত্যুমুখে। কাজেই ঠিক হয় রি-ইউনিয়ন হবে সেই শহরেই।

সবাই একজায়গায় আসা, আনন্দ আর হৈ হৈ করতে করতে একসময় প্রত্যেকেই মুখোমুখি হয় আয়নার। আর সেখানেই আঁচ পড়ে রহস্যের। ফলে নিছক রি-ইউনিয়ন না হয়ে গল্প পৌঁছে যায় অন্য মাত্রায়।
ছবিতে বাঙালি অভিনেতাদের মধ্যে আছেন রাহুল ব্যানার্জি, ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায় প্রমুখ। তাদের সঙ্গে আছেন দেব সিনহা, স্বাগত ঘোষ, অস্মিতা ভাদুড়ি, উজ্জ্বল চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, পলি চ্যাটার্জি প্রমুখ।
ছবির পুরো শুটিং হয়েছে লস এঞ্জলেস শহরে। ছবির চিত্রগ্রহণ দিমিত্রি পোপভের। ঋকের সঙ্গীত পরিচালনায় এই ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর, জোজো, পলি, ইমন ও সমন্তক।
চ্যাটার্জি প্রোডাকশনের এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। আগামী মে মাসে এই ছবি প্রথম মুক্তি পাবে আমেরিকার বিভিন্ন শহরে। আর কলকাতায় ছবিটি মুক্তি পাবে জুনে।
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
