আমি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে আক্রমণ করবে না চীন : ট্রাম্প
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানিয়েছেন, তিনি (ট্রাম্প) প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে আক্রমণ করবে না বেইজিং। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘‘আমি আপনাদের বলব, প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ান নিয়ে একই ধরনের পরিস্থিতি রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে, এটা আমার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ঘটবে। দেখা যাক কী হয়।’’
তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে বলেছেন, আপনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি কখনই তাইওয়ানে আক্রমণ করব না। প্রেসিডেন্ট শি আমাকে এটা বলেছেন। আর আমি বলেছিলাম, আচ্ছা, আমি এজন্য কৃতজ্ঞ। তবে তিনি এটাও বলেছেন, আমি খুব ধৈর্যশীল, আর চীনও খুব ধৈর্যশীল।’’
ট্রাম্প বলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গত জুন মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ করেন তিনি। তার আগে এপ্রিলে শি জিনপিং তাকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কবে সেই ফোনালাপ হয়েছিল, তা তিনি জানাননি।
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও গণতান্ত্রিকভাবে পরিচালিত এই দ্বীপ ভূখণ্ডকে চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করেছে বেইজিং। তবে চীনের এই সার্বভৌমত্বের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান।
যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক সমর্থক হলেও দুই দেশের মাঝে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস শুক্রবার বলেছে, তাইওয়ান প্রসঙ্গটি চীন-মার্কিন সম্পর্কের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়’।
এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, মার্কিন সরকারকে এক-চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলতে হবে। এছাড়া তাইওয়ান সম্পর্কিত বিভিন্ন বিষয় সতর্কতার সঙ্গে পরিচালনা ও চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা আন্তরিকভাবে রক্ষা করতে হবে।
সূত্র: রয়টার্স।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
