আবার জয়, আরও দায়বদ্ধতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে আরেক বার আপনাদের সামনে কথা বলতে পারা আমার জন্য অতি সৌভাগ্যের। আপনারা জানেন যে, আমাদের দেশের মৌলিক আইন হচ্ছে সংবিধান। প্রথম ভোটাধিকার প্রাপ্তির পর আমরা ৮৭ বছর পার করেছি।
এই পুরো সময়জুড়ে সংবিধানের সুরক্ষায় কাজ করেছে এ দেশের জনগণ। এর মধ্যদিয়ে সুরক্ষিত হয়েছে আমাদের মৌলিক অধিকারগুলো। এই সংবিধান ও মানুষের মৌলিক অধিকারগুলোর ওপর যখনই আঘাত ও হুমকি এসেছে, এর সুরক্ষায় এগিয়ে এসেছে সেই জনগণই।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফের সেই একই ঘটনা ঘটে। চাপের মুখে পড়ে সংবিধান আর জনগণের অধিকার। যার সমাধানে হাতে হাত রেখে আপনারাই একজোট হয়েছিলেন।
আপনাদের অধিকার রক্ষার উদ্দেশ্য সামনে রেখেই আমরা সংবিধানের ১৯তম সংশোধনী গ্রহণ করি। আমি জোর দিয়ে বলতে চাই, সংবিধানের বাইরে গিয়ে গণতন্ত্র শক্তিশালী হয় না।
একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই পার্লামেন্টের ওপর সর্বোচ্চ আত্মবিশ্বাস থাকতে হবে। সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন ছাড়া প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব কিংবা সামনে এগিয়ে নিতে পারেন না।
একইভাবে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে পার্লামেন্টে যদি অনাস্থা প্রস্তাব পাস হয়, সঙ্গে সঙ্গে তাদের উচিত পদ থেকে সরে যাওয়া। আমাদের সংবিধানের শর্ত মতে, পার্লামেন্টের মেয়াদ চার বছর ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ পার্লামেন্ট ভেঙে দেয়ার ক্ষমতা রাখেন না।
শুধু পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থনে প্রস্তাব পাসের মাধ্যমেই সেটা সম্ভব। আগাম নির্বাচনের পথ তৈরি করার অজুহাত দেখিয়ে সংবিধান লঙ্ঘন জায়েয করা যায় না। সুপ্রিমকোর্টের দেয়া একটি রায়েও একই কথা বলা হয়েছে।
২৬ অক্টোবর টেম্পল ট্রিজে দাঁড়িয়েও আমি একই কথা বলেছিলাম। সেদিন আমি বলেছিলাম, আমাদের লড়াই মূলত গণতন্ত্র, ন্যায়বিচার, সংবিধানের সুরক্ষা, আইনের শাসনের প্রতি অচল আনুগত্য এবং একটি নৈতিক ও সভ্য সমাজ গড়ে তোলার লক্ষ্যে।
আরও বলেছিলাম, এ লড়াইয়ে আমাদেরই জয় হবে। আজও আমি সেই কথাই বলছি। আগামী দিনও আমি সে কথাই বলব। আমি যা বলছি সেটা মেনে চলব। আমি যা বলছি আমি তা-ই করে দেখাব। আমি তা-ই বলি যা করার সামর্থ আছে। আবারও আমরাই জয়ী হয়েছি। এই জয়ে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল।
দেশের বেশিরভাগ জনগণই সংবিধান, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার এ লড়াইয়ে যোগ দিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রীলংকার বিবেকবান হাজার হাজার মানুষ শামিল হয়েছে এই মিছিলে। সমর্থন জানাতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে আমাদের প্রবাসী ভাইয়েরাও।
কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়; একমাত্র নিজেদের দেশ ও গণতন্ত্রের উদ্ধারের লক্ষ্যে লড়াইয়ে যোগ দিয়েছেন তারা। এই মাহেন্দ্রক্ষণে আমি সবাইকে সালাম জানাচ্ছি। একইভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহাসংঘ ও অন্যান্য ধর্মের পণ্ডিতজনের প্রতি।
পার্লামেন্ট ও গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখতে অনেক ত্যাগ স্বীকার করেছেন পার্লামেন্টের মাননীয় স্পিকার এবং সব মন্ত্রী ও এমপি।
তাদের সবার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সুপ্রিমকোর্ট ও কোর্ট অব আপিলসহ আমাদের সব বিচারিক প্রতিষ্ঠান তাদের স্বাধীনচেতা মনোভাব এবং নিজেদের সত্যিকার পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছেন। মহিমান্বিত সেই বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সম্মান জানাচ্ছি সব আইনজীবী ও বিচারকদের প্রতি।
রোববার নতুন করে শপথের পর শ্রীলংকার ২৫তম প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভাষণ (সংক্ষেপিত)
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
