আফ্রিদির ভরে কুমিল্লার জয়
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯
১৪.২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। জয়ের জন্য তখন দরকার ছিল ৩৪ বলে ৪৫ রান। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন শহীদ আফ্রিদি। মূলত তাকে নিয়েই ভয় ছিল সিলেট সিক্সার্সের।
যাকে নিয়ে আতঙ্ক সেই আফ্রিদির ঝড়েই উড়ে গেল তারা। ম্যাচের টার্নিং পয়েন্টে তার ২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রানে পরাজয় বরণ করতে হলো সিলেটকে। ৪ উইকেটের দুর্দান্ত জয়ে বিপিএলে শুভসূচনা করল কুমিল্লা।
১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সূচনাটা মোটেই শুভ হয়নি কুমিল্লার। ২১ রানের মধ্যেই ফিরে যান এভিন লুইস ও ইমরুল কায়েস। লুইসকে আল-আমিন ও ইমরুলকে তুলে নেন মোহাম্মদ ইরফান। পরে স্টিভেন স্মিথকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তামিম ইকবাল। ধীরে চলো নীতি গ্রহণ করেন তারা। দেখেশুনেই এগোচ্ছিলেন এ জুটি। তবে হঠাৎই খেই হারান স্মিথ। আল-আমিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৬ রান করেন অধিনায়ক।
স্মিথ ফিরলে ক্রিজে আসেন শোয়েব মালিক। তবে আস্থার প্রতিদান দিতে পারেনি তিনি। সন্দীপ লামিচানের বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অল্পক্ষণ পর নেপালি লেগস্পিন বিস্ময়ের অসাধারণ গুগলিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আনামুল হক। এতে চাপে পড়ে কুমিল্লা।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রাখেন তামিম। একপর্যায়ে তিনিও হার মানেন। ৩৪ বলে ১টি করে চার-ছক্কায় ৩৫ করে ড্যাশিং ওপেনার রানআউটে কাটা পড়লে খেলা জমে ওঠে। তবে সিলেটের লড়াই ছিল সেই পর্যন্তই। বাকি সময় ছিল আফ্রিদি শো।
এর আগে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন কুমিল্লা অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। তবে শুরুটা শুভ হয়নি তাদের। প্রথমেই বিপদে পড়েন তারা। মেহেদি হাসানের শিকার হয়ে ফেরেন লিটন কুমার দাস।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ডেভিড ওয়ার্নার। ফেরার আগে ১৪ রান করেন সিলেট অধিনায়ক। এরপর খেলা ধরার চেষ্টা করেন আফিফ হোসেন। তবে ক্রিজে স্থির ছিলেন না। এর খেসারত গুনে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তিনি। ব্যক্তিগত খাতায় তোলেন ১৯ রান।
খানিক বাদেই হৃদয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শহীদ আফ্রিদি ফেরালে চাপে পড়ে ‘চায়ের দেশের’ দলটি। এ পরিস্থিতিতে আস্থার প্রতিদান দিতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান। দলীয় ৫৬ রানে মেহেদী হাসানের স্পিনে নীল হয়ে ফেরেন তিনি।
বিপর্যয়ে দলের হাল ধরেন নিকোলাস পুরান ও অলোক কাপালি। তাতে দুরন্ত গতিতে ছুটে সিলেট। হু হু করে বাড়ে রান। দারুণ খেলছিলেন তারা। তবে হঠাৎই খেই হারান পুরান। মোহাম্মদ শহীদের বলে আবু হায়দার রনির তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন পুরান।
কয়েক মিনিট পর শহীদের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তাসকিন আহমেদ। সেই রেশ না কাটতেই ফেরেন অলোক কাপালি। ফেরার আগে গুরুত্বপূর্ণ ১৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৭ রান করে সিলেট। ভিক্টোরিয়ানসদের হয়ে মেহেদী, সাইফ, শহীদ ২টি করে এবং আফ্রিদি নেন ১টি উইকেট।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
