আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬
ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন আছড়ে পড়েছে দিল্লির রাজপথে। হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের এই বিশাল বিক্ষোভ মোদি সরকারকে বড় ধরনের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।
শুরুতে আন্দোলনের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু এখন বিক্ষোভকারীরা সরাসরি মোদী সরকারের জবাবদিহি চাইছেন। শুধু একজন মন্ত্রী নয়, পুরো শাসনব্যবস্থার ব্যর্থতার দায় চাপাচ্ছেন তারা। পর্যবেক্ষকরা বলছেন, এবারের আন্দোলন আগের অনেক বিক্ষোভ থেকে আলাদা। এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ:
আন্দোলনের লক্ষ্যবিন্দু এখন সরাসরি মোদী
প্রথম দিকে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ছিল। কিন্তু ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং চাকরি নিয়োগে চরম ব্যর্থতার দায় এখন প্রধানমন্ত্রীকেই দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য শুধু মন্ত্রী বদলে হবে না, পুরো সরকারের জবাবদিহি চাই।
কোনো সংগঠনের নিয়ন্ত্রণে নেই এই আন্দোলন
অনলাইনে শুরু হলেও এখন এটি স্বতঃস্ফূর্ত যুব আন্দোলনে পরিণত হয়েছে। জন্তর-মন্তর ও সংসদের সামনে যারা জড়ো হচ্ছেন, তাদের অধিকাংশই কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতৃত্বে আসেননি। নিজেদের উদ্যোগে রাস্তায় নেমেছেন। ফলে এই আন্দোলনকে সহজে নিয়ন্ত্রণ বা দমন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে।
পুরনো রাজনৈতিক কৌশল আর কাজ করছে না
আগের আন্দোলনগুলোতে সরকার প্রায়ই ধর্ম, জাতি বা রাজনৈতিক তকমা দিয়ে বিক্ষোভ ভাগ করে দিত। কিন্তু এবারের আন্দোলন একেবারে বাস্তব সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চাকরি, পরীক্ষা, শিক্ষা ও ভবিষ্যতের অনিশ্চয়তা। এটিকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন বলে চালিয়ে দেওয়া যাচ্ছে না।
প্রতিষ্ঠানের ওপর অনাস্থা বেড়েছে
আদালত, সংসদ ও মূলধারার মিডিয়া তাদের সমস্যার সমাধান দিতে পারেনি বলে মনে করছেন অনেকে। প্রাতিষ্ঠানিক পথ ব্যর্থ হওয়ায় তারা রাজপথকেই একমাত্র ভরসা মনে করছেন।
সরকারের নীরবতা ও কঠোরতা
এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেননি বলে অভিযোগ। শিক্ষার্থীরা জানতে চাইছেন, বারবার প্রশ্ন ফাঁসের দায় কার? কী সংস্কার হবে? কেন কেউ দায় স্বীকার করছেন না? সরকার এখনও নীরবতা, প্রশাসনিক প্রক্রিয়া ও পুলিশি দমনের ওপর ভরসা করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই কৌশল আর কাজ করছে না।
হাজার হাজার পুলিশ, নজরদারি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মধ্যেও মানুষ ভয় কাটিয়ে রাস্তায় নামছে আন্দোলনকারীদের মতে, এবার বিভাজনের রাজনীতি বা ভয় দেখিয়ে আন্দোলন দমন করা সহজ হবে না।
পর্যবেক্ষকদের মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি জবাবদিহি নিয়ে বৃহত্তর জনঅসন্তোষের প্রতিফলন হয়ে উঠেছে। সূত্র: দ্য ওয়্যার
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
