আধঘণ্টা বাগানে কাজ করে থাকুন পুরোপুরি সুস্থ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
সুস্থ থাকতে কে না চায়? শরীরকে যাবতীয় সমস্যা থেকে দূরে রেখে সুস্বাস্থ্যের অধিকারী হতে ব্যায়ামের বিকল্প নেই। আপনার যদি বাগান করার শখ থাকে তবে ব্যাপারটা আপনার জন্য এক ঢিলে দুই পাখি মারার মতোই হবে। একদিকে প্রতিদিন বাগানে কাজ করা, অন্যদিকে বাগানের তাজা সবজি খাওয়া— দুটোই সুস্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজকে চলুন আলোচনা করা যাক কীভাবে বাগানে কাজ করার মাধ্যমে আপনি স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারেন-
বাগানে কাজ করার আগে নিজেকে চাঙ্গা করে নিন-
প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় বাগানের পেছনে ব্যয় করার মাধ্যমে শারীরিক অবস্থার উন্নতি করা সম্ভব। এক্ষেত্রে বাগানকেই আপনার ব্যায়ামের অংশ করে নিন। যে কোনো ব্যায়াম শুরুর পূর্বে নিজেকে কিছুটা চাঙ্গা করে নিতে হয়। শারীরিক চর্চার ভাষায় যাকে “ওয়ার্ম আপ” বলা হয়।
বাগানের কাজ শুরু করার আগে ছোটখাটো কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিন। হতে পারে হাত পা প্রসারিত করা, কোমরের নমনীয়তা বাড়ানো ইত্যাদি। ৫ থেকে ১০ মিনিট নিজেকে চাঙ্গা করার জন্য ব্যয় করুন। এবার আপনি বাগানে কাজের জন্য তৈরি।
বাগানে নিয়মিত ৩০ মিনিট কাজ করুন-
প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় বাগানের কাজ করুন। অনেকে পুরো সপ্তাহের একদিন বাগানের জন্য বরাদ্দ রাখেন যে দিন ঘণ্টার পর ঘণ্টা বাগানে কাজ করেন। এটি বাগান ও স্বাস্থ্য দুইয়ের জন্যই হিতকর। এর চাইতে প্রতিদিন ৩০ মিনিট করে সময় দিলে বাগান থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর সে সঙ্গে আপনার প্রতিদিনের ব্যায়ামও হবে সম্পূর্ণ।
বিশেষজ্ঞদের মতে প্রতিদিন আধঘণ্টা সময় বাগানের কাজ করলে দেহের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। একইসঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রাও থাকে নিয়ন্ত্রিত। ডায়াবেটিস, হৃদপিণ্ডজনিত রোগসহ নানা শারীরিক জটিলতা থেকে দূরে থাকতে এর বিকল্প নেই।
আপনার গতিবিধি যেমন হবে-
যেহেতু বাগানে কাজ করাকে আপনি ব্যায়ামের পর্যায়ে নিচ্ছেন তাই আপনার চলাচল বা গতিবিধি হবে ভিন্ন ভিন্ন। অনেকে পুরোটা সময় দাঁড়িয়ে কিংবা বসে একটানা কাজ করে। এতে উপকার খুব একটা হবে না। আপনি বরং সময় ভাগ করে নিন। হতে পারে দশ থেকে পনেরো মিনিট সময় বসে বাগানের মাটি কিংবা নতুন গাছ লাগানোর কাজ করলেন, এরপর মিনিট দশেক সময় দাঁড়িয়ে গাছে পানি দিলেন।
মোটকথা একটানা বেশিক্ষণ একভাবে না থেকে ঘুরেফিরে কাজ করুন। কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটু গেড়ে বসে, কখনো মেঝেতে বসে নিচু হয়ে। এতে করে শরীরের প্রতিটি অঙ্গের ব্যায়াম করা হবে এবং রক্ত চলাচল হবে আরও সক্রিয়।
মাঝেমধ্যে ১৫/২০ মিনিট একটানা কাজ করার ফাঁকে মিনিট পাঁচেক বিশ্রাম নিন। হতে পারে এ সময় আপনি গাছের পুরোনো পাতাগুলো পরিষ্কার করলেন কিংবা পানি স্প্রে করলেন। এতে করে শারীরিক কষ্ট বা বেশি পরিশ্রম থেকে দূরে থাকতে পারবেন।
চলাচলেই হোক ব্যায়াম-
বাগানে কাজগুলোকে ব্যায়ামের পর্যায়ে নিয়ে আসুন। কীভাবে? এই ধরুন সার কিংবা মাটির ব্যাগ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এ সময় পা পেছনের দিকে প্রসারিত করুন। এতে পায়ের মাসলের ব্যায়াম হয়ে যাবে। হাঁটু গেড়ে বসার সময় একটু স্কোয়াট করে নিন। সোজা হয়ে উঠ-বস করে মেরুদণ্ডের ব্যায়াম করুন। এভাবে চলাচলের বিভিন্ন ধাপ কাজে লাগিয়ে শারীরিক চর্চা করুন।
তবে খেয়াল রাখবেন, এই ব্যায়ামগুলো যেন শরীরের জন্য ক্ষতির কারণ না হয়। এই যেমন ভারী কিছু নিয়ে চলাচল করার সময় টুইস্টিং করবেন না।
মনে রাখবেন-
কেবলমাত্র দাঁড়িয়ে গাছে পানি দেওয়াকে কিন্তু বাগান পরিচর্যা বা ব্যায়াম বলা যায় না। বাগানে কাটানো সময়টুকুতে সবকিছুই করার চেষ্টা করুন। গাছ রোপণ করা, আগাছা পরিষ্কার করা, গাছে পানি দেওয়া, মাটি বদলানো, সার দেওয়া, কীটনাশক ছিটানো- সবকিছুই বাগানের কাজের অন্তর্গত।
নিয়মিত বাগানে কাজ করার মাধ্যমে আপনার দেহ যেমন সুস্থ থাকবে পাশাপাশি বাগানের তরতাজা সবজিও খেতে পারবেন। ফুলপ্রেমি হলে ফুলের সুবাসে বিমোহিত হওয়ার সুযোগও থাকবে। বাড়িতে সবুজের আধিক্য বাড়াবে চোখের জ্যোতিও। তবে আর কী? শুরু করুন বাগান করা আর থাকুন সুস্থ।
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা
- জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে সরকার
- পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
- খবর পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, জরিপে উদ্বেগ
- রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ
- গণতন্ত্রে ফেরার দিন আজ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
