আওয়ামী লীগের বিজয় সমাবেশ আজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়সহ টানা তৃতীয়বার সরকার গঠনকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনে আজ মহাসমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, অভুতপূর্ব এই নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক এই কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে চায় ক্ষমতাসীনরা। এ লক্ষ্যে যথেষ্ট প্রস্তুতিও নিয়েছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার পাশাপাশি মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও মুন্সীগঞ্জ জেলার নেতাকর্মীকে মহাসমাবেশে নিয়ে আসার জন্য একাধিক প্রস্তুতি ও বর্ধিত সভা করা হয়েছে। আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনসহ ঢাকা এবং আশপাশের দলীয় এমপিদের মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেয়ার নির্দেশও এরইমধ্যে দেয়া হয়েছে।
অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাবলীল করে তুলতে সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যাতে দেশবরেণ্য শিল্পী, কলাকুশলী ও তারকারা উপস্থিত থাকবেন। এরপর দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে আসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনের সময় গান গাইবেন জনপ্রিয় শিল্পী মমতাজ। এছাড়াও গান করবেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, আঁখি আলমগীর, কল্পনা মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রীর আসন গ্রহণের পর ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরাও সমবেত কণ্ঠে গান পরিবেশন করবেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্য একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করবেন কবি রাশেল আশেকী। এরপর শুরু হবে বক্তব্য। থাকবে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর নানা স্বপ্ন ও পরিকল্পনার কথা।
বিশেষ করে দুর্নীতি ও মাদক নির্মূলে যে যুদ্ধ, তাতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে। এছাড়া সমাবেশে ২০২১, ২০৪১ ও ২১০০ সহ ডেল্টাপ্লান সম্পর্কেও আলোচনা করবেন শেখ হাসিনা।
মূল অনুষ্ঠান পরিচালনা করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সমাবেশে মঞ্চে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মহাসমাবেশে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, সমাবেশস্থল ঘিরে ছোট-বড় অর্ধশতাধিক নৌকা ও বৈঠাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে।
আর বিজয়ের এই মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় ও সতর্ক অবস্থানে থাকবে। এতে উৎসব চলার সময় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সড়কে লোকজনের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
