আইফোন তৈরির গল্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
আইফোন কারও জন্য সুখের, কারও বিপদের, আবার কারও জন্য আফসোসের। কিন্তু আইফোন যাঁরা তৈরি করেছিলেন, তাঁরা কি এ নিয়ে ভাবেন? অ্যাপলের এক প্রকৌশলী বলেছেন, আইফোন তাঁর জীবনে বাজে অভিজ্ঞতা এনেছে। আইফোন তৈরি করতে গিয়ে বউ চলে গেছে তাঁর। বিবাহবিচ্ছেদ ঘটেছে।
যুক্তরাজ্যের দ্য সান অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য ওয়ান ডিভাইস: দ্য সিক্রেট হিস্টোরি অব দ্য আইফোন’ নামের একটি বই লিখেছেন ব্রায়ান মার্চেন্ট। ওই বইয়ে আইফোন তৈরির সঙ্গে যুক্ত প্রকৌশলীদের জীবনকথা তুলে ধরেছেন।
২০০৭ সালে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে আইফোনের যাত্রা শুরু। তাঁকে দূরদর্শী ও বিশ্বকে বদলে দেওয়া প্রযুক্তিবিদ বলা হয়। তিনি আইফোন তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ব্রায়ান মার্চেন্ট তাঁর বইয়ে লিখেছেন, আইফোন তৈরির সময় কর্মীদের চাপে রেখেছিলেন স্টিভ জবস। তাঁদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন। এর ফলে অনেকের পরিবারে অশান্তি সৃষ্টি হয়। অনেকের সংসার ভেঙে যায়।
মার্চেন্ট বলেন, স্টিভ জবস ছিলেন কড়া তত্ত্বাবধায়ক। তিনি কর্মীদের খাটিয়ে মারতেন। এ ছাড়া কর্মীদের ভীতিকর পরিবেশে একে অপরের পেছনে লাগিয়ে রাখতেন। এর ফলে অনেকের ব্যক্তিগত জীবন দুঃসহ হয়ে ওঠে।
বইয়ে আইফোন প্রকল্পে কাজ করা কর্মীদের ভাষ্য দিয়ে বলা হয়েছে, আইফোন তৈরির জন্য কয়েকটা বছর কর্মীদের রাতের ঘুম বন্ধ হয়ে গিয়েছিল। তাঁদের সাপ্তাহিক ছুটি ছিল না।
জ্যেষ্ঠ আইফোন প্রকৌশলী অ্যান্ডি গ্রিগনিন ওই সময়ের কাজের অভিজ্ঞতা ভয়াবহ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের পেশাদার জীবনের সবচেয়ে বাজে সময়।’
গ্রিগনিন বলেন, ‘আইফোনের কারণে আমার সংসার ভেঙেছে। বউ আমাকে ছেড়ে চলে গেছে।’ গ্রিগনিনের মতোই অভিজ্ঞতা হয়েছে আরও কয়েকজন কর্মীর।
আইফোন তৈরির সময় পি১ ও পি২ নামে দুটি দলে ভাগ করে কাজ করেছিলেন জবস। দুটি দলকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে রাখতেন। পি১–এর কাজ ছিল আইপডের ফাংশনের ওপর আরও বেশি ফিচার যুক্ত করা। তারা তা করতে গিয়ে একটি ফোন তৈরি করে ফেলেন, যা ক্লিক হুইলের মাধ্যমে স্ক্রল করার সুবিধা দিতে পারে। তবে প্রতিযোগিতায় জয়ী হয় পি২ দলটি। তাদের কাজ ছিল নতুন টাচ ইন্টারফেস তৈরি করা।
মার্চেন্ট বলেন, দুই দলের মধ্যে ঝগড়া এত বেশি ছিল যে তারা এক ঘরে বসতে চাইত না।
গ্রিগনিন দাবি করেন, তাঁদের দুর্দশার অন্ত ছিল না। একদল স্মার্ট কর্মীকে এক প্রেশার কুকারে ঢুকিয়ে দেওয়ার মতো। তাঁদের অসম্ভব কাজ করে ফেলতে বলার মতো চাপ দেওয়া হয়েছিল।
তাঁদের এমন একটি পরিবেশে কাজ করতে হয়েছে, যেখানে জানালা পর্যন্ত ছিল না। পুরো প্রকল্পটি পার্পল কোডনেম দিয়ে গোপনে তৈরি করা হয়েছিল। সেখানে কোনো পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত ঢোকার অনুমতি ছিল না।
আইফোনের সফটওয়্যার ডেভেলপার স্কট ফরস্টল বলেন, যেখানে আইফোন তৈরি হয়েছিল, পুরো এলাকা তালা দিয়ে রাখা হতো। চারবার পোশাকের সঙ্গে লাগানো ব্যাজ পরীক্ষা করে তারপর সেখানে ঢোকা যেত।
বইয়ে মার্চেন্ট লিখেছেন, ওই প্রকল্প গোপন রাখার জন্য সেখানে কর্মীদের উদ্দেশ্যে পোস্টার লাগানো ছিল। স্টিভ জবস খুব সহজেই রেগে যেতেন এবং যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই কর্মীকে বের করে দিতেন।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
