অস্তিত্ব সংকটে উপজাতিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
শেরপুরের নালিতাবাড়ীর বিস্তীর্ণ পাহাড়ী এলাকা জুড়ে কোচ ও গারো উপজাতির বাস। বিশ্বব্যাপী উন্নয়নের মাঝেও উপজাতিদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। বরং বিলুপ্তির পথে তাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য।
৩২৭ দশমিক ৬১ বর্গ কিলোমিটারের নালিতাবাড়ী উপজেলায় একটি পৌরসভা, ১২ ইউপি, তিন খ্রিস্টান মিশন, দুটি উপজাতি কমিউনিটি সেন্টার ও ১৯৯ গ্রামে ২ লাখ ৫১ হাজার ৮২০ লোকের বসবাস।
এসব উপজাতিদের অন্যতম হলো-গারো, হাজং ও কোচ উপজাতি। এই সম্প্রদায়ের রয়েছে আলাদা কৃষ্টি সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা গারোরা খ্রিষ্টান ধর্মাবলম্বী আর কোচ ও হাজং সম্প্রদায় সনাতন হিন্দু ধর্মাবলম্বী।
গারো উপজাতিরা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অধীনে পরিচালিত তাদের পরিবার। গারোদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো বড়দিন। এছাড়াও তারা স্টার সানডে, তীর্থ উৎসব, ইংরেজী নববর্ষ ও ওয়ানগালা উৎসব পালন করে থাকে।
অন্যদিকে, কাচ ও হাজংদের বৃহৎ ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা ও কালিপূজা । এসব ধর্মীয় উৎসব ছাড়াও এ দুই সম্প্রদায়ই আলাদা সামাজিক আচার-অনুষ্ঠান করে থাকে।
তাদের হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রের মধ্যে আছে মান্দিদামা, ক্রাম, খোল, নাগ্রা, জিপসি, খক, মিলাম, স্ফি, রাং, বাঁশের বাঁশি, আদুরী নামের বাদ্যযন্ত্র ও পোশাক দকবান্দা, দকশাড়ী, খকাশিল, দমী, রিক মাচুল আর কোচ উপজাতিদের রাংঙ্গা লেফেন ও আছাম হারিয়ে যেতে বসেছে।
আর খাদ্যের তালিকায় আছে বাঁশের কড়–ল আর চালের গুড়া দিয়ে তৈরি খাবার উপকরণ ‘মিয়া’, কলাপাতায় করে ছোট মাছ পুড়া দিয়ে খাবারের নাম ‘ইথিবা’, মুরগির বাচ্চা পুড়া দিয়ে বাঁশের চোঙ্গায় ভরে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ভর্তা যার নাম ব্রেংআ, মিমিল, কাকড়া, শামুক ও শুকরের গোস্ত, চালের তৈরি মদ যার নাম চু আর কোচ উপজাতীদের কাঠমুড়ি ইত্যাদি খাবার উপকরণ প্রায় বিলুপ্ত হতে চলেছে
উপজাতি নেতা মি. প্রদীপ জেংচাম বলেন, কালের বিবর্তনে ডিজিটাল যুগে অনেকটাই বিলুপ্তির পথে এসব গারো, হাজং ও কোচ উপজাতিদের হাজার বছরের ঐতিহ্য- সংস্কৃতি । ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সরকারি-বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন।
খলচান্দা গ্রামের শ্রী পরিমল কোচ বলেন, আমরা বন-পাহাড়ে যুদ্ধ করে অসহায় জীবন যাপন করে আসছি। তাই পেটের তাগিদে ইতিহাস ঐতিহ্য বুঝি না, শুধু বুঝি বেঁচে থাকতে হবে।
নিজস্ব ভাষায় কথা বলার জন্য কোচদের আছে ‘কোচভাষা’,আর গারোদের আছে ‘আচিক’ ভাষা ও হাজংদের আছে হাজং ভাষা। তবে এসব ভাষায় মিশে গেছে বাংলা ভাষা।
নতুন প্রজন্মের অনেকেই নিজস্ব ভাষার ফাঁকে বাংলা জুড়ে দিয়ে কথা বলে থাকে। খলচান্দা কোচপাড়া গ্রামের শ্রী রমেশ চন্দ্র কোচ বলেন, আমাদের কোচ ভাষায় এখন বাংলা ভাষার মিশ্রণ ঘটে গেছে। এমনকি রমেশ নিজেও বাংলা ভাষা যোগ করা ছাড়া কথা বলতে পারেন না। নিজস্ব ভাষা সংরক্ষণ তথা মায়ের ভাষায় কথা বলতে উপজাতিদের নিজস্ব ভাষায় স্কুল প্রতিষ্ঠার দাবিও করেন পরিমল কোচ।
নালিতাবাড়ী উপজেলার উপজাতি সংগঠন ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ)চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা বলেন, উপজাতিদের কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণে নালিতাবাড়ীতে কালচারাল একাডেমি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানাই।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
