অস্ট্রেলিয়ায় ১৪ কনসুলেটে ‘সন্দেহজনক প্যাকেট’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ার পুলিশ রাজধানী ক্যানবেরা ও মেলবোর্নে অবস্থিত বেশ কয়েকটি দেশের কনসুলেট ভবনে ‘সন্দেহজনক প্যাকেট’ পাওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
মেলবোর্নের দমকল বিভাগ বুধবার জানিয়েছে, তারা শহরজুড়ে সন্দেহজনক প্যাকেট নিয়ে ‘অনেকগুলো ঘটনার’ খবর পেয়েছেন।
ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ভারত, গ্রিসসহ বিভিন্ন দেশের অন্তত ১৪টি কনসুলেটে এ সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন।
যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান কনসুলেটেও এ ধরনের প্যাকেট এসেছে, দূতাবাসগুলোর কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি, রয়টার্স
প্যাকেটগুলোতে বিষাক্ত কিছু আছে কিনা অস্ট্রেলীয় পুলিশ তার বিস্তারিত জানাতে পারেনি।
“জরুরি বিভাগের কর্মীরা ওই প্যাকেটগুলো পরীক্ষা করে দেখছেন। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে,” বিবৃতিতে বলেছে তারা।
মেলবোর্নের পুলিশ জানিয়েছে, এ প্যাকেটগুলো সম্ভবত সুনির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে এবং এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না।
সোমবার সিডনিতে আর্জেন্টিনার কনসুলেটেও এ ধরনের একটি প্যাকেটে সাদা রংয়ের পাউডার পাওয়ার দুইদিনের মাথায় ডজনের ওপর বিদেশি কনসুলেটে এ সন্দেহজনক প্যাকেট মিলল। সিডনিতে পাওয়া ওই পাউডার বিষাক্ত ছিল না বলে পরে নিশ্চিত হওয়া গেছে।
মেলবোর্নে সুইজারল্যান্ডের কনসুলেটে পাঠানো প্যাকেটে ‘এসবেসটস’ শিরোনামের একটি ছোট খামের ভেতর কিছু পাউডার পাওয়া গেছে বলে সেখানকার অনারারি কনসাল ম্যানুয়েলা এর্বের স্বামী পিটার এর্ব জানিয়েছেন।
ভবন নির্মাণে ব্যবহৃত উপাদান ‘এসবেসটস’ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর; কারও কারও ক্ষেত্রে এটি ক্যান্সারসহ নানা ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।
পিটার জানান, খামটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেটিকে অন্য একটি ব্যাগে ভরে জরুরি বিভাগের কর্মীদের খবর দেন। পরে জরুরি বিভাগের কর্মীরা এসে খামটি নিয়ে যায়।
“আমরা এখন জেনেছি, ওই উপাদানগুলো বিপজ্জনক ছিল না,” বলেছেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ রক্ষা করে চলছেন।
“আমাদের সব কর্মীই নিরাপদে ও সুস্থ্য আছেন”, বলেও জানিয়েছেন তিনি।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
