অসাধারণ লিখছে রোবট, ভয়ে বাজারে ছাড়ছেন না নির্মাতারা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
স্বয়ংক্রিয় গাড়ি, বিমান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা রোবট প্রযুক্তি। এমনকি লেখার মতো সৃষ্টিশীল কাজেও ব্যবহার হচ্ছে এআই প্রোগ্রাম। কিন্তু নতুন একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এত চমৎকার লিখতে পারে যে, সেটি এখনই বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জিপিটি২ নামের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামটি সংবাদপত্রে বা খবরে ব্যবহৃত প্রতিবেদন লেখতে পারে। এবং এটি গল্প-উপন্যাসও এত ভালো লিখতে পারে যে এ ধরনের লেখাকে 'ডিপফেক টেক্সট' বলা হচ্ছে।
একজনের শরীরে আরেকজনের মাথা নিখুঁত ভাবে জুড়ে দিয়ে তৈরি ভিডিওগুলোকে 'ডিপফেক' বলা হয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এমন একটি ভুয়া ভিডিওতে তিনি কখনোই বলেননি এমন কথা তাকে বলতে দেখা গেছে। 'ডিপফেক টেক্সট'-ও একইভাবে অন্যের লেখার স্টাইল নকল করে নতুন লেখা লিখতে পারে।
কিন্তু নতুন এই এআই প্রোগ্রাম জিপিটি২-এর অসাধারণ ক্ষমতার কারনে সেটিকে বাজারে না ছাড়ার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের জিপিটি২ প্রোগ্রামটি এতটাই শক্তিশালী যে, এটির অপব্যবহারের ব্যাপক আশঙ্কা রয়েছে। একারনে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ রীতি অনুযায়ী এটি মুক্তি দেয়ার বদলে, তারা এই যুগান্তকারী প্রযুক্তির প্রভাব আরও খতিয়ে দেখবেন।
জিপিটি২ লেখক রোবটকে কয়েকটি শব্দ থেকে কয়েক পৃষ্ঠা লেখা দিয়ে সেইরকম করে আরও লিখতে বলা হয়। কোনও রোবট বা এআই প্রোগ্রাম কীরকম লিখতে পারবে তার সব ধারনা পাল্টে দিয়েছে নতুন প্রোগ্রামটি। এর উন্নত মান এবং নতুন ক্ষেত্রে ব্যবহারের সম্ভাবনা একে নজিরবিহীন এক প্রোগ্রামে পরিণত করেছে।
জিপিটি২-কে জর্জ অরয়েলের বিখ্যাত উপন্যাস নাইন্টিন এইটি ফোরের প্রথম লাইন দিয়ে আরও লিখতে বলা হয়। প্রোগ্রামটি এক লাইন থেকেই উপন্যাসের কল্পবিজ্ঞানের ধাঁচটি অনুমান করতে পারে, এবং ওই রকমই একটি ভবিষ্যত সময়ের গল্প লিখতে শুরু করে।
ব্রেক্সিট নিয়ে গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনের প্রথম কয়েকটি প্যারাগ্রাফ দিয়ে প্রোগ্রামটিকে বলা হয় সম্পূর্ণ একটি প্রতিবেদন লিখতে। এরপর জিপিটি২ যে লেখাটি দেয়, তাতে প্রবীণ রাজনীতিবিদ জেরেমি করবিনের বক্তব্য, আয়ারল্যান্ডের সীমান্ত প্রসঙ্গ ও প্রধানমন্ত্রী টেরেসা মে'র মুখপাত্রের জবাব রয়েছে। এবং এর সবগুলোই রোবটটির লেখা, সত্যি নয়।
এরকম একটি সম্পূর্ণ কাল্পনিক অনুচ্ছেদে বলা হয়, 'এই খবর সম্পর্কে মন্তব্য করতে বলা হলে মে'র মুখপাত্র বলেন, 'প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে জানিয়েছেন, তার উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত সম্ভব ইইউ ত্যাগ করা। এটা তার আলোচনার বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে বলে গত সপ্তাহে রানীও তার বক্তব্যে নিশ্চিত করেছেন।'
অত্যন্ত শক্তিশালী হওয়ায় জিপিটি২-কে বাজারে ছাড়া হচ্ছে না। নির্মাতারা এআই প্রোগ্রামটির শক্তি পরীক্ষা করতে চাইছেন। এটি দিয়ে কী করা সম্ভব এবং কী করা সম্ভব নয় তার সীমানা নির্ধারণ করতে চাইছেন তারা।
আগামী কয়েক বছরের মধ্যে মূলধারায় এটির ব্যবহার শুরু করার জন্য মানুষকে কীভাবে প্রস্তুত করা যায় সেটি নিয়ে চিন্তা ভাবনা করছেন উদ্ভাবকরা।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
