অগ্নিকাণ্ড থেকে বাঁচতে চাইলে
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
বর্তমানে অগ্নিকাণ্ডের দুঃসংবাদটি ক্রমেই বেড়ে চলেছে। প্রতি বছর মানুষের কিছু ভুলের জন্য পুড়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি। অসংখ্য মানুষ তাদের প্রাণ হারাচ্ছে। তাই অগ্নিকাণ্ড থেকে বাঁচলে চাইলে আমাদের সচেতন হতে হবে।
আগুনকে বলা হয় সর্বভূক। কারণ অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার সম্পত্তি। তিল তিল করে গড়ে তোলা মূল্যবান জিনিসপত্র। শুধু তাই নয়, ঘটে প্রাণহানী। যার জলজ্ব্যান্ত প্রমাণ পুরান ঢাকার চকবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা বাহুল্য, তার চেয়েও বেশি মর্মাহত করেছে স্বজনহারাদের আর্তনাদ।
সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করলেই এড়ানো সম্ভব এসব ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন সম্পর্কে মানুষকে তিনটি বিষয় সবসময় মনে রাখতে হবে। যথা—
১. আগুন লাগার কারণ
২. আগুন যেন না লাগে সে সম্পর্কে সতর্ক থাকার নিয়ম-কানুন
৩. কোনোভাবে যদি আগুন লেগেই যায়, তাহলে এরপর করণীয়।
আগুন লাগার বিভিন্ন কারণ রয়েছে। অনেক সময়েই দেখা যায়, মানুষের ছোট একটু ভুলের কারণে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তাই আগুন লাগার কারণগুলো মানুষের কম-বেশি জেনে রাখা উচিত। যেমন—
১. বিড়ি-সিগারেটের জ্বলন্ত শেষ অংশ যেখানে সেখানে অসাবধানভাবে ফেলা
২. রান্নার পর গ্যাসের চুলা বন্ধ না করা
৩. ত্রুটিপূর্ণ বা ছিদ্র থাকা সিলিন্ডার ব্যবহার
৪. উত্তপ্ত ছাই শুষ্ক জিনিসে লাগা
৫. চুলা জ্বালিয়ে জামা-কাপড় শুকাতে দেওয়া
৬. অনিরাপদ বৈদ্যুতিক তার ব্যবহার করা
৭. বাচ্চাদের আগুন নিয়ে খেলা করা।
ছোট ছোট এমন হাজারও কারণ রয়েছে, যার জন্য ঘটছে অগ্নিকাণ্ড। তাই সামান্য ভুলের কারণে আগুন যেন না লাগে; সে জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। যে কারণে রান্না শেষ হলেই ভালোভাবে চুলা বন্ধ করতে হবে। জ্বলন্ত চুলার উপর কখনোই জামা-কাপড় শুকাতে দেওয়া যাবে না। ধূমপান করে কখনোই জ্বলন্ত শেষ অংশ যেখানে-সেখানে ফেলা যাবে না। বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ব্যবহার করা যাবে না। বাচ্চাদের আগুন থেকে দূরে রাখতে হবে। যাতে তারা আগুন নিয়ে খেলা করতে না পারে।
সতর্ক থাকার পরেও দুর্ঘটনাবশত যদি আগুন লেগেই যায়, তাহলে যত দ্রুত সম্ভব কিছু পদক্ষেপ নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি বিভাগে টেলিফোন করতে হবে। বর্তমানে বেশিরভাগ অগ্নিকাণ্ড ঘটে গ্যাস সিলিন্ডারের কারণে। বাংলাদেশ প্রায় দেড় কোটির উপরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। কিন্তু এ বিষয়ে প্রায় অর্ধেক মানুষই অসচেতন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডা. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ বলেন, ‘পাঁচ বছর পর পর সিলিন্ডার পরীক্ষা করা উচিত। সিলিন্ডারের গায়ে পরীক্ষা করার তারিখ খোদাই করে লিখে রাখা উচিত।’ কিন্তু এ ধরনের কোন তারিখ সিলিন্ডারে থাকে না। নির্দিষ্ট সময় পরপর সিলিন্ডার পরীক্ষা না করলে ঝুঁকি থেকে যায়। তাছাড়া খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় ৪০-৪৫ বছরেরও বেশি পুরনো গ্যাস বিতরণ লাইন রয়েছে। যার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক।
এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। প্রয়োজনে ঝুঁকি এড়ানোর জন্য আইনের কঠিন প্রয়োগ করতে হবে। অগ্নিকাণ্ডের কারণ, সতর্কতা ও প্রতিরোধ সম্পর্কে প্রত্যেক ঘরে, কর্মস্থলে, প্রতিষ্ঠানে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবেই জনসাধারণ অগ্নিকাণ্ড থেকে বাঁচতে সক্ষম হবে।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
