২০১৯ হোক ক্যারিয়ারের বছর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
শুরু হয়ে গেছে নতুন বছর।
শুধু কথার কথা নয়- সত্যিকার অর্থেই পুরনো জঞ্জালকে পেছনে ফেলে, নিজেকে নতুনভাবে গুছিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। সত্যি কথা হলো, নতুন বছরের প্রতিটি দিন, এক একটি নতুন সম্ভাবনা। এই নতুন বছরকে কীভাবে কাজে লাগাবেন, কীভাবে নিজেকে পরিণত করবেন সেটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে।
বিশেষত ক্যারিয়ার নিয়ে সচেতন প্রতিটি চাকরিজীবীকে আরও বেশি মনযোগী হতে হবে নিজের কাজ নিয়ে। গোছানো ও পরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি কিছু বিষয়ে নজর দেওয়া সকলের প্রয়োজন।
সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে
দেরী করে ঘুমানো ও দেরী করে ঘুম থেকে ওঠা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়। কর্মক্ষেত্রে ভালো করতে চাইলে অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার কোন বিকল্প একেবারেই নেই। অ্যামেরিকার ন্যাশনাল ইস্টিটিউট অফ হেলথ জানায়, সঠিক মাত্রার ঘুম মনোযোগ ও স্মৃতিশক্তি দৃঢ় করতে কাজ করে এবং আট ঘন্টার পূর্ণ ঘুম শেষে সকালে ওঠার পর মস্তিষ্ক পরিপূর্ণভাবে কাজ করতে পারে।
গড়তে হবে গুছিয়ে কাজ করার অভ্যাস

শুধু অফিসের কাজ নয়, নিজের ব্যক্তিগত কাজ কিংবা বাসার কাজের ক্ষেত্রেও গোছানো স্বাভাব আয়ত্বে আনতে হবে। এতে করে সবকিছুই খুব সহজে ও ঝামেলাবিহীনভাবে করা সম্ভব হবে। যেমন, আগামী পুরো সপ্তাহে অফিসে পরার জামা আগে থেকে রেডি করে রাখলে, অফিসের যাবার আগে তুলনামূলক কম সময় প্রয়োজন হবে। এমনকি পরবর্তী মিটিং এর কাজ আগে থেকে জানা থাকলে, সেইভাবে পরিকল্পনা করে রাখলেও দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।
শুরু করতে হবে শরীরচর্চা
ক্যারিয়ারের সঙ্গে শরীরচর্চার বিষয়টি অদ্ভুত শোনালেও নিজেকে একটিভ রাখার জন্য শরীরচর্চার কোন বিকল্প নেই। গবেষকেরা জানান, শরীরচর্চার ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়। উভয় কারণই শরীরে এনার্জি বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক স্ট্রেস কমায়। স্বাভাবিকভাবেই আপনি যত বেশি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন, তত বেশি নিজের কাজের প্রতি মনযোগী হতে পারবেন। তাই প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার অভ্যাসটা আজ থেকে গড়ে তুলুন।
সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করুন

একেবারে খুব বড় কোন লক্ষ্য নির্ধারণ করার প্রয়োজন নেই। সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করুন। পরবর্তি সপ্তাহে কোন কাজগুলো শেষ করবেন সেটা ঠিক করুন। সেই অনুযায়ী কাজ করুন। লক্ষ্য পূরণ হলে পরবর্তি সপ্তাহের জন্য পরিকল্পনা করে ফেলুন। এভাবে ছোট ছোট লক্ষ্য পুরণের মাধ্যমেই বড় অনেক কাজ শেষ করে ফেলা সম্ভব হবে।
কাজ করুন দক্ষতার সাথে
কাজ তো সকলেই করেন, কিন্তু বুদ্ধি ও দক্ষতার সঙ্গে কাজ করেন খুব কম মানুষ। নতুন বছরে তাই কাজ করার চেষ্টা করুন পরিকল্পনা মাফিক, দক্ষতার সাথে। যে কাজটি দুই ঘণ্টার মাঝেই শেষ করা সম্ভব, তার জন্য দুই দিন পরিশ্রম করা অর্থহীন। তাই নিজের কাজগুলো ভাবুন, পরিকল্পনা করুন, কাজের ধরণকে জানার চেষ্টা করুন। এতে করে অহেতুক পরিশ্রম করার প্রয়োজন হবে না।
সেলফ ইমপ্রুভমেন্ট এর দিকে নজর দিন

নিজের কর্ম দক্ষতা বাড়ানোর জন্য প্রচুর ক্ষেত্র পাওয়া যাবে, যেখানে নিজেকে সময় দিতে হবে। নিজের মাঝে সবসময় নতুন কিছু শেখার ও জানার মনোভাবটাকে ধরে রাখতে হবে। কারণ শেখার কোন শেষ নেই। যেকোন ক্ষেত্রেই, যত বেশি শেখা যাবে, ততবেশি নিজেকে পরিণত করে গড়ে তোলা সম্ভব হবে। শেখার জন্য যে রীতিমত ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে- এমনটা নয়। ইউটিউবে শিক্ষামূলক ভিডিও দেখা, শিক্ষামূলক কোন বই পড়া এমনকি কর্পোরেট লাইফের দক্ষতা বৃদ্ধির জন্য কোন ক্লাসে অংশ নেওয়াও হতে পারে ইতিবাচক পদক্ষেপ।
পরিকল্পনা করুন ছুটি কাটানোর
ক্যারিয়ারের মাঝে ছুটি কাটানোর কথা বলা হচ্ছে হবে অবাক হবে না। ব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝে হাঁপিয়ে উঠলে খুব স্বাভাবিকভাবেই কাজের গতি ধীর হয়ে যায়। কাজের প্রতি বিরক্তিভাব চলে আসে। তাই সময় বুঝে ৫-৭ দিনের ছুটির পরিকল্পনা করে ফেলুন।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
