হৃদয় থেকে সাড়া পাচ্ছেন না শাহরুখ!
প্রকাশিত: ২৩ জুন ২০১৯
এবার রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের আগামী ছবির গুজব স্পষ্ট করলেন। বললেন, রাজকুমার বা ফারাহ খান-রোহিত শেট্টি- এদের কারোর সঙ্গেই ছবি করছেন না বলিউড বাদশা। এখন কোনো ছবিতে হাত দেয়ার কথাও মাথায় নেই। শাহরুখের সোজা কথা, হৃদয় থেকে সাড়া পাচ্ছি না।
কিং খানের শেষ ছবি 'জিরো'-র বক্স অফিসে ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন। অতি সম্প্রতি শোনা যাচ্ছিল, পরবর্তী ছবির জন্য 'থ্রি ইডিয়টস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কথাবার্তা বলছেন শাহরুখ। কিন্তু সেই জল্পনাও উড়িয়ে দিলেন তিনি।
সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো ছবি নেই। সাধারণত একটা ছবি শেষ হওয়ার ৩ থেকে ৪ মাসের মধ্যেই নতুন ছবি শুরু করে দেই। কিন্তু এবার আমার ইচ্ছাই হচ্ছে না। মন চাইছে না। আরো সময় নেয়া উচিত বলে মনে করছি। সিনেমা দেখা, গল্প শোনা ও বই পড়া ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রেখেছি। এমনকি আমার ছেলেমেয়েরা এখনো কলেজে পড়ছে। মেয়ে কলেজে পড়ছে। ছেলের কলেজের পাঠ শেষ হতে চলেছে। তাই পরিবারের সঙ্গে আরো সময় কাটাতে চাই।
এর আগে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, এখনই আমি কোনো সিদ্ধান্ত নেইনি। সম্ভবত জুনে ছবির শ্যুটিং শুরু করব। এ নিয়ে পরে সিদ্ধান্ত নেব। শুধু ছবির প্রস্তাবগুলি নিয়ে ভাবনাচিন্তা করছি। জুনের মধ্যে ছবি বাছাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলব।
ফলে সঠিকভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না, কবে শাহরুখ ফের বড়পর্দায় ফিরবেন! প্রসঙ্গত, শাহরুখের শেষ হিট ছবি ছিল 'হ্যাপি নিউ ইয়ার'। সমালোচকদের সে রকম প্রশংসা না পেলেও বক্স অফিসে বেশ সাফল্য অর্জন করেছিল এই ছবি। কিন্তু তারপর 'দিলওয়ালে', 'রইস', 'জিরো' পরপর মুখ থুবড়ে পড়ে। মাঝে কথা চলছিল, ডন থ্রি-তে দেখা যেতে পারে তাকে।
তবে সে কারণে নাকি রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন কিং খান। কিন্তু সেটাও এখন অন্ধকারে। অনেকেই বলছেন, তিনটি ছবি ফ্লপ হওয়ার পর মানসিকভাবে নিজেকে গুছাতে চাইছেন শাহরুখ। ছবির চিত্রনাট্য বাছার আগে দুবার ভাবছেন। বিরতির পর বলিউড বাদশা কেমন ছবি বেছে নেন, সেই দিকেই তাকিয়ে তার অনুরাগীরা।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
