হামাসকে আত্মসমর্পণের ডাক নেতানিয়াহুর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩
উত্তরের পর এবার দক্ষিণ গাজার খান ইউনুস শহর তছনছ করে দিচ্ছে ইসরাইল। রোববার রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে এই শহরে। পালটা প্রতিক্রিয়ায় তেল আবিবের পাশের হলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস।
সোমবার এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে হামলায় বড় ক্ষতি হয়নি। একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। আগের দিন রোববার সামরিক শাখার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিও ক্লিপে হামাস মুখপাত্র আবু ওবেদা বলেছেন, আলোচনা অথবা প্রতিরোধের শর্তে সম্মত না হলে জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পাবে না ইসরাইল। এএফপি, আলজাজিরা।
দক্ষিণ গাজায় পৈশাচিক হামলার মাঝেই হামাসকে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার হামাস প্রধানকে উদ্দেশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামাসের সময় ঘনিয়ে এসেছে। কারণ, দুই মাসের মাথায় এসে ইসরাইলি অভিযান আরও জোরদার হয়েছে। এখনো যুদ্ধ চলছে, কিন্তু এটা হামাসের শেষের শুরু। আমি হামাস যোদ্ধাদের বলছি, এটাই শেষ। ইয়াহিয়া সিনওয়ারের জন্য মরবেন না। এখনই আত্মসমর্পণ করুন।
গত কয়েক দিনে কয়েক ডজন হামাস সদস্য আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে তিনি এর সপক্ষে কোনো প্রমাণ পেশ করেননি।
এদিকে হামাস উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় তাদের যোদ্ধাদের আত্মসমর্পণের বিষয়ে ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, হামাসের নায়করা কখনো আত্মসমর্পণ করে না। ইসরাইলি গণমাধ্যমে চোখ বাঁধা অর্ধনগ্ন যেসব ব্যক্তির ছবি প্রকাশ করেছে, তারা ফিলিস্তিনের নিরীহ বেসামরিক নাগরিক। হাত-পা বেঁধে পাশে অস্ত্র রেখে তাদের হামাস সদস্য সাজানোর চেষ্টা চলছে। কিন্তু তাদের এসব মিথ্যা কাউকে প্রভাবিত করতে পারবে না। হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন সিনিয়র সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ইসরাইলি বাহিনীর প্রকাশিত ছবিগুলো একটি হাস্যকর গল্পের অংশ, যা তাদের হামলার জবাবে প্রতিরোধের বিরুদ্ধে একটি কথিত বিজয় ঘোষণা করার জন্য তৈরি করা হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় ৪৯ হাজার জন আহত হয়েছে। এছাড়া এ হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা সোমবার যুগান্তরকে জানান, ২৪ ঘণ্টায় ২৯৭ জন নিহত এবং ৫৫০ জনের বেশি আহত হয়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৫ জনে। নারী ও শিশুসহ আহত প্রায় ৫০ হাজার।
জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন আজ : গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বোমা হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন বসছে আজ। রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস জানান, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা ৩টায় এই অধিবেশন বসবে। আলজাজিরা।
সদস্য দেশগুলোকে লেখা এক চিঠিতে ডেনিস ফ্রান্সিস বলেছেন, মিসর ও মৌরিতানিয়ার অনুরোধে এই বৈঠক ডেকেছেন তিনি। আরব গ্রুপের সভাপতি মিসর এবং মৌরিতানিয়া হচ্ছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন অব কান্ট্রিসের (ওআইসি) সভাপতি। চিঠিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৭৭ রেজ্যুলেশন উল্লেখ করে ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ থাকতে আহ্বান জানানো হয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে ডাকা হয়েছে বিশেষ অধিবেশন। চিঠিতে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে মিসর এবং মৌরিতানিয়া বলেছে যে, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়ার পরে বিশেষ অধিবেশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩৭৭ রেজ্যুলেশন অনুমোদন দেয়। ৩৭৭ অনুসারে জাতিসংঘের প্রধান দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য পদক্ষেপ নিতে পারে।
কেরেম শালোম সীমান্ত খুলে দেবে ইসরাইল : রাফাহ ক্রসিংয়ের পর এবার খোলা হবে কেরেম শালোম (কারেব আবু সালেম) সীমান্ত। সোমবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট (সিওজিএটি) জানিয়েছে, ইসরাইল ও গাজার মধ্যকার কেরেম শালোম সীমান্তটি খুলে দেওয়া হবে। একই দিনে গাজা উপত্যাকার রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করতে মিসরে পৌঁছেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতরা। সংযুক্ত আরব আমিরাত এবং মিসরের আয়োজিত একদিনের সফরটিতে রাশিয়া ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
