হানিফ সংকেতকে নিয়ে যা বললেন মুস্তাফা জামান আব্বাসী
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি মুস্তাফা জামান আব্বাসী। জীবনমুখী গানের সুরস্রষ্টা প্রয়াত আব্বাস উদ্দিনের যোগ্য উত্তরসূরি তিনি। শুধু গায়কই নন, তিনি একজন লেখক ও খ্যাতিমান সাংস্কৃতিক গবেষক। বৃহস্পতিবার সকালে দেশের আরেক জনপ্রিয় মুখ হানিফ সংকেতের নানা দিক তুলে ধরেছেন তিনি।
নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে মুস্তাফা জামান আব্বাসী লিখেছেন, ‘যতই লোকটার কথা ভাবি, অবাক হই। বাংলাদেশে এমন আরেকটি লোক খুঁজে পাওয়া দুষ্কর। যেমন স্মার্ট, তেমনি চটপটে, তেমনি আমুদে, তেমনি অপূর্ব মনের। আমি তাকে বহুদিন থেকে চিনি। একদিন বললেন টেলিফোন করে, আপনি বেঁচে আছেন? বললাম, গলাটা যখন আমারই তখন বেঁচে না থেকে উপায় কি? আমার ভুল যদি না হয়ে থাকে তা হলে আপনার নাম সংকেত।
ভদ্রলোক বললেন, ভুল সংকেত দিলেন না তো? আমার আসল নামটা আপনি নিশ্চয় জানেন? আপনাকে কেন ফোন করেছি জানেন? বললাম, আবার কেন মনে পড়েছে বলে। আপনি চান লোকের কাছে প্রমাণ করাতে যে আমি বেঁচে আছি। এখনও গান গাই, এখনও চেহারা সুন্দর এবং গলা তেমন আছে। হানিফ বললেন, আপনার বোন আর আপনার গান একসঙ্গে করাব। বিরাট বিরাট জায়গায় নিয়ে যাব। ভালো খাওয়াব। যত পয়সা চান দেব। শুরু হয়ে গেল সেদিন থেকে ভাই-বোনে গান শেখান।
তাকে যতই দেখি ততই অবাক হই। নিয়ে গেলেন তার স্টুডিওতে। সুন্দর ষ্টুডিও। বললাম, আপনার সঙ্গে আমার একটি ছবি তোলা থাকলে মন্দ হয় না। যাতে লোকে বুঝবে যে আমি আপনার কত বড় ভক্ত। অনেক ভালো ভালো শিল্পী আপনার প্রোগ্রাম করতে চায়। তারা আমাকে ধরে। আমি যেসব শিল্পীকে একদম না করতে পারি না, তাদের আপনার কাছে পাঠাই। আপনি বেশিরভাগ সুযোগ দেন।
এবার আমার সুযোগ। ফেরদৌসীকে গান শেখান খুব ঝামেলা। আবদুল আহাদ থেকে শুরু করে কানাইলাল শীল সবাই খুব কষ্ট পেতেন কারণ ওর গলা ছিল মসৃণ। আমি সহজেই তুলে নি' সবচেয়ে মজা হত যখন জসীমউদদীন তাকে গান শেখাতেন। জসীমউদদীনের গলা ছিল না, কিন্তু ভাব ছিল। ঠিক যেমন নজরুলের তেমন পোক্ত গলা ছিল না। আব্বা সেটুকুই ধরে নিতেন। আর আমি জসীমউদদীনের ভাব বুঝতাম আর সঙ্গে সঙ্গে তুলতাম। এখানে হানিফ সংকেতের লেখা ও সুর বুঝতে অসুবিধা হত না। এবার শুটিং সারাদিন ধরে। অনেক ছেলেমেয়ে সঙ্গে নিয়ে।
এবার হানিফ সংকেতের ইন্টারভিউ আমার সঙ্গে। জিজ্ঞেস করলাম, কেমন লাগে দাদা অনুষ্ঠান করতে? বললেন, দাদা, পেটের দায়ে করি। নানা রকমের মস্করা করি সব পেটের দায়ে বলে পেটটা দেখালেন। ছোট্ট একটা পেট। বললাম, যে এতটুকু পেটে লাখ লাখ টাকা ধরে। আমার তো ১০০ টাকায় হয়ে যায়। বুঝলাম উনি অত্যন্ত রসিক মানুষ। তার মতো রসিক আমাকে আরেকজন খুঁজে দিন। পাবেন না। শেষ পর্যন্ত আমাকেই খুঁজতে হবে।
তার সম্বন্ধে লিখতে হলে কয়েক পাতা লাগবে। প্রতিটি পাতা হবে মনোমুগ্ধকর। ঠিক তারই মতো টাটকা চটপটে একদম রিয়াল ফুচকার মতো, শেষ হয়ে শেষ হবে না। তাকে আমি ভালোবাসি। শ্রদ্ধা করি।
উল্লেখ্য, হানিফ সংকেতকে চেনেন না এমন মানুষ এই দেশে খুব কমই পাওয়া যাবে। হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগণকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
