হলিউডের বিখ্যাত সিনেমাগুলোর হাস্যকর কিছু ভুল
প্রকাশিত: ২২ মে ২০১৯
হলিউড, বলিউড, টলিউড কিংবা ঢালিউড, সিনেমা প্রেমীদের কাছে চেনা কয়েকটি নাম। তবে এদের মধ্যে হলিউডেরই সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে তাদের অ্যাকশনধর্মী, রোমান্টিক, ট্র্যাজেডি এবং গ্রাফিক্সনির্ভর সফল সিনেমা নির্মাণের সুবাদে। তবে তারপরেও হলিউডের কিছু বিগ বাজেট ছবিতে করা কিছু হাস্যকর ও মজার ভুল দর্শকদের আশ্চর্য করবে নিশ্চিতভাবেই। তবে এসব ভুলের মধ্যে বড় বড় প্রোডাকশন হাউজের ছবিগুলোতে ভুলের সংখ্যা একটু বেশিই। তবে চলুন জেনে আসি এমন কিছু বিশেষ সিনেমার কয়েকটি হাস্যকর ভুল সম্পর্কে-
ব্রেভহার্ট
জনপ্রিয় মেল গিবসন ড্রামা বার বার সমালোচনার মুখে পড়েছিল ব্রেভহার্ট সিনেমাটিতে অনেক অপেশাদাসূলভ ভুল করার কারণে। এর মধ্যে একটি ভূল হলো, যুদ্ধের জন্য দৌড়রত অবস্থায় নায়কের হাতে যে পাথরের হাতিয়ারটা ছিলো তা স্বাভাবিকভাবেই লোহার তৈরি হবার কথা কিন্তু স্ক্রিনে দেখা যায় হাতিয়ারটি রাবারের মতো দোল খাচ্ছে। এই মুভিতেই আরো একটি হাস্যকর ভুল ছিলো যেখানে মুভির নায়ক সৈন্যসামন্ত নিয়ে যাত্রা করছিলো তখনি পেছন থেকে একটি সাদা গাড়ির অবয়ব স্পষ্ট ফুটে উঠলো। এত প্রাচীন সময়ের একটি সিনেমাতে এরকম আধুনিক সাদা গাড়ি দেখতে পাওয়া মোটেই স্বাভাবিক নয়। এছাড়াও এই মুভিতেই দেখা যাচ্ছিল একজন মানুষ পেছন থেকে মাথায় আধুনিক টুপি পরে হাটছিলো যা তখনকার ফ্যাশনের সাথে কোনো ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়৷ এছাড়াও আরেকটি দৃশ্যে মেল গিবসনের হাতে কোনো তরবারিই দেখা যাচ্ছিলনা কিন্তু হঠাৎ করেই তার হাতে জাদুর মতো করে একটি তরবারি চলে আসলো যা ছিলো সত্যিই হাস্যকর।
ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান
এই ছবিটির একটি দৃশ্যতে সুপারম্যান মারা যায় কিন্তু মারা যাওয়ার সময় তার চোখ খোলা ছিলো যেটা স্বাভাবিকই কিন্তু যখন ব্যাটম্যান সুপারম্যানের কাছে আসে তখন ব্যাটম্যানের চোখ আবার কীভাবে বন্ধ হয়ে গেলো সেটাই প্রশ্ন৷ এত বড় একটি ভুল পরিচালক কিভাবে করেন!
জুরাসিক
জুরাসিক সিনেমাতে একটি দৃশ্য ছিলো যেখানে ডাইনোসর রান্নাঘরে ঢুকছিলো এবং পাশেই ডাইনোসরের ভয়ে ছোট দুইটি বাচ্চা লুকিয়েছিলো। এই দৃশ্য সত্যিই ভয়ানক ছিলো কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছিল কেউ একজন পেছন থেকে হাত দিয়ে ডাইনোসরকে ধরতে যাচ্ছিল এবংযেটি স্পষ্টতই ক্যামেরায় ধরা পড়েছিল অধিকাংশ দর্শকের কাছে।
গ্ল্যাডিয়েটর
ছবিটির চরিত্রায়ন প্রায় দুই হাজার বছর আগের সময়ের আদলে নির্মিত। যেখানে যুদ্ধ চলাকালীন সময়ে অভিনেতা এবং উপস্থিত দর্শকদের পোশাকের সাথে সামঞ্জস্যহীন একজন প্রতিবেদক চিত্র ধারণ করতে গিয়েছিল, যেটা ছিলো সত্যিই হাস্যকর। হয়তো সেই ব্যাক্তিটি ছবিটির সরাসরি সম্প্রচার করছিলো এবং সেখানে দেখা যায় একজন মানুষ প্লাস্টিকের বোতলে পানি নিয়ে যুদ্ধ দেখতে এসেছে। ২০০০ বছর আগে প্লাস্টিকের বোতলের কথা চিন্তা করাই তো অসম্ভব। এছাড়াও সকল যোদ্ধাদের পায়েই কিন্তু অত্যাধুনিক সোলের জুতা দেখা যাচ্ছিল যা সত্যিই সিনেমাটির চরিত্রায়নের সামঞ্জস্যপূর্ণ নয়। ঐতিহাসিকদের মতে, গ্ল্যাডিয়েটরের যুদ্ধ ছিলো মূলত রেসলিং ভিত্তিক যেখানে কোনো অস্ত্রের প্রচলন ছিলোনা। কিন্তু ছবিটিতে অস্ত্র নিয়েও যুদ্ধ করতে দেখা যায়৷ মুভির শেষ দিকে যখন ম্যাক্সিমাস মৃত্যুর কোলে ঢলে পড়ছিল তখন আশ্চর্যজনকভাবে তার মাথায় একটা বালিশের মতো দেখা যাচ্ছিল। পরিচালকই হয়তো বলতে পারবেন এই বালিশ কোথা থেকে এলো!
আয়রন ম্যান
আয়রন ম্যানের দ্বিতীয় পর্বের অংশে নাতাশা খুব চতুরতার সাথে তার ছেলেবন্ধুকে ফেলে দিয়েছিলো। কিন্তু ফেলে দেয়ার সময় নাতাশা নিজেও যখন ডিগবাজি খাচ্ছিলো তখন স্পষ্ট ক্যমেরায় দেখা যায় যে নাতাশার মুখ মন্ডলে অন্য একটি নারীর চেহারা দেখা যাচ্ছিল।
ইন্ডিয়ানা জোনস রাইডারস অফ লস্ট আর্ক
এই ছবিতে একশনগুলো ত্রিশ দশকের ছবির আদলে করা। ছবিটিতে এক পর্যায়ে ইন্ডিয়ানা জোনস কায়রো শহরে একটি বানর নিয়ে বসে ছিলো এবং পেছন দিকে জিন্স টি-শার্ট পড়া একজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যাচ্ছিলো। ত্রিশ দশকের মুভিতে এইরকম জিন্স টি শার্ট পড়া ব্যক্তি দেখতে পাওয়া সত্যিই নিখাঁদ হাস্যকর ব্যাপার।
ডেডপুল
ডেডপুল একটি স্বল্প বাজেটের সুপারহিরো সিনেমা কিন্তু এটি অল্প বাজেটে নির্মিত হলেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই সিনেমাটি। এই ছবির একটি দৃশ্যে কলোসাস যখন ডেডপুলকে হ্যান্ডকাপ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন ডেডপুল তার লম্বা ও শক্তিশালী হাতের কবজি আলাদা করে ফেলে এবং তার কিছুক্ষণ পরেই তার সুপার পাওয়ারের বদৌলতে তার লম্বা বাম হাতের কবজি আবার গজায়। কিন্তু এই দুই দৃশ্যের মধ্যে যখন ডেডপুল ব্রিজ থেকে পড়ে যায় তখন একটি অপ্রত্যাশিত ভুল দেখতে পাওয়া যায়। দৃশ্যটিতে দেখা যায় তার বাম হাত কব্জিবিহীন কিন্তু পরের কোণ থেকে যখন ক্যামেরা ঘুরিয়ে ফেলা হয় তখন দেখা যায় তার ডান হাতের কব্জি নেই। অতঃপর যখন ডেডপুল একদম নিচে পড়ে যায় তখন আবার দেখা যায় তার বাম হাতের কব্জি নেই৷ সম্ভবত ‘মিরর ইফেক্ট’ কারসাজিতে এই ভুলটা করেছেন পরিচালক।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
