স্রোতের সঙ্গে ভেসে যেতে চাই: নোবেল
প্রকাশিত: ১১ জুন ২০১৯
কলকাতার টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'সা রে গা মা পা'র মাধ্যমে এপার আর ওপার, দুই বাংলাতেই এখন তিনি পরিচিত মুখ মইনুল আহসান নোবেল। তার মায়াবী কন্ঠস্বরে আপাতত বুঁদ গানপ্রিয় বাঙালি। রকস্টার সুলভ তার গায়কিও বেশ প্রশংসিত। নোবেল যে লম্বা রেসের ঘোড়া, তা মেনে নিয়েছেন 'সা রে গা মা পা'র বিচারক শান্তনু মৈত্রের মতো সুরকারও। ইতিমধ্যে সারেগামাপার মঞ্চে শান্তনুর সুরে গেয়ে ফেলেছেন মৌলিক গান। গেয়েছেন 'ভিঞ্চি দা'এর মতো সিনেমাতেও। সম্প্রতি কলকাতার একটি গনমাধ্যমে খোলামেলা কথা বলেছেন নোবেল।
এ সময় শান্তনু মৈত্রের সুরে মৌলিক গান গাওয়ার বিষয়ে নোবেল বলেন, শান্তনু মৈত্রের মতো সুরকারের সুরে মৌলিক গান গাওয়ার সুযোগ পেয়ে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। এমন সুযোগ পাব, তা কখনো ভাবিনি। কিন্তু কোনো কিছুকেই বড় করে দেখছি না। তাতে মনোযোগ নষ্ট হতে পারে। প্রভাব পড়তে পারে গায়কীর উপরেও। তাই এই সব কিছু নিয়ে না ভেবে শুধু লক্ষ্য স্থির রেখে স্রোতের সঙ্গে ভেসে যেতে চাই। এই স্রোতে যাতে ভেসে থাকতে পারি, সেটাই চেষ্টা।

'সা রে গা মা পা'র মঞ্চে প্রায় প্রতিটা পারফরম্যান্সেই বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন নোবেল, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। নোবেল বলেন, বলতে পারেন, শ্রোতারা যাতে কখনো নিরাশ না হন, সেই চেষ্টাই করে যাই। হয়তো এই ভাবনা থেকেই উৎসাহ পাই।
নোবেলের গানের চর্চা শুরু হয়েছিলো অনেক আগে থেকেই। তার একটা ব্র্যান্ডও ছিল। কিন্তু কখনো ভাবেননি কলকাতায় এসে এতো লোকের সামনে গান গাওয়ার সুযোগ পাবেন। সারেগামাপার মতো রিয়্যালিটি শোয়ে আসার পরিকল্পনাও ছিল না। সবটাই নাকি হঠাৎ করেই হয়েছে। 'সা রে গা মা পা'র মঞ্চে অডিশনের বিষয়ে নোবেল জানান, আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমি সারেগামাপার মঞ্চে গান গাই। তাই বাংলাদেশে অডিশন শুরু হতেই সেখানে পৌঁছে যাই। নির্বাচিত হওয়ার পরে আসি কলকাতায়। তার পরের জার্নিটা তো সবারই জানা।

এ সময় নোবেল আরো জানান, দ্বাদশ শ্রেণির পরে আর পড়াশোনা করিনি। বলতে পারেন, ছোট থেকেই পড়াশোনায় তেমন একটা মন ছিল না। গান নিয়েই মজে থাকতাম। তাই বলে ভাববেন না বাড়িতে গানের পরিবেশ ছিল। কিন্তু একথাও ঠিক যে, মায়ের উৎসাহেই আমার কলকাতায় আসা। কলকাতার হাজরার কেমব্রিজ স্কুলে পড়তাম আমি। সে সময় থেকেই গানের চর্চা শুরু।

প্রথম গিটার কেনার প্রসঙ্গে নোবেল বলেন, কলকাতায় থাকার সময় অনেকে মিলে চুটিয়ে গান গাইতাম। তখনই গিটার কেনার কথাটা মাথায় আসে। ৬০০ টাকায় কিনেও ফেলি একটা গিটার। গান-বজনা চলতে থাকে। তখনো ভাবিনি এত বছর পরে আবার কলকাতায় এসে গান গাইব।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
