স্বপ্নবাজি চলচ্চিত্রে তানভীর
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
প্রথমবারের মত বাংলাদেশে ফ্যাশন ও মডেলিং জগত নিয়ে সিনেমা নির্মিত হতে যাচ্ছে। গ্ল্যামার্স ওয়ার্ল্ডে সাফল্য পেতে তরুণরা প্রতিনিয়ত অনেক কাঠখড় পোড়ান। এসব মডেলদের পথচলা ও পরিশ্রম নিয়েই নির্মিত হবে ছবিটি।
এই ছবির মূল উপজীব্য বিষয় হবে ফ্যাশন ইন্ডাস্ট্রি। পি এইচ এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘স্বপ্নবাজি’ সিনেমাটি পরিচালনা করবেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নির্মাতা রায়হান রাফি।
নাম ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। গল্প নির্ভর এই ছবিতে একসঙ্গে অনেক তারকাকে দেখা যাবে। এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া জান্নাতুল, মাহিয়া মাহি, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং সিয়াম আহমেদ।
এবার এই ছবিতে যুক্ত হয়েছেন মডেল ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও প্রযোজক দুজনেই।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মত বড় পর্দায় নাম লিখাতে চলেছেন তানভীর। প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। জাগো নিউজকে জানান, ‘অনেকদিন ধরেই চলচ্চিত্রে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। এবার মনের মত গল্প ও টিম পেয়েছি যার কারণে কাজ শুরু করতে যাচ্ছি। ছবির গল্পটা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে, মডেলিং নিয়ে। যেহেতু আমি মডেলিং দিয়েই এসেছি তাই অন্যরকম একটা ভালো লাগা তো কাজ করছেই।
আর রায়হান রাফি এবংপ্রযোজক পিয়াল দুজনেই আমার বেশ পরিচিত। তারা আমার উপর ভরসা করেছেন এটা একটা বড় বিষয়। আমি বলতে গেলে রাফির গল্প বলার ধরণ এবং পিয়ালের সুন্দর সুন্দর পরিকল্পনার ভক্ত বলা যায়। এখানে আরও যারা কাজ করবে তারা সবাই আমার পরিচিত। সবকিছু মিলিয়ে আশা করছি ভালো কিছু একটা হবে।’
তিনি আরও বলেন, ‘ছবিটির জন্য আমি অনেকদিন আগেই চূড়ান্ত হই। কিন্তু ব্যস্ততার কারণে কাগজপত্রের কাজটা শেষ করা হয়ে উঠেনি। শিগগিরই আমি শুটিং শুরু করবো।’
ফ্যাশন জগতে মডেলদের পথচলা, পরিশ্রম নিয়ে নির্মিত এই ‘স্বপ্নবাজি’ সিনেমাটি নায়ক-নায়িকা নির্ভর নয়। এটি গল্পভিত্তিক একটি সিনেমা। যেখানে গল্পই ছবির কেন্দ্রীয় চরিত্র। তবে ছবিটিতে আরও অনেকেই যুক্ত হবেন বলে জানা যায়।
এই ছবিতে অ্যান্টি হিরোর চরিত্রেও চমক থাকছে বলে জানান ছবির প্রযোজক। সেটি খুব শিগগিরই জানাবেন বলে নিশ্চিত করেন।
আগামী নভেম্বর মাস থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এর আগে পিয়া জান্নাতুল, ঐশী ও মাহিয়া মাহি ছবিটির ফটোশুটে অংশ নেন। এই ফটোশুট ছবিটিরই অংশ বলে জানান ছবির প্রযোজক। আর সিয়াম এখন ‘পাপ পূণ্য’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় ছবির শুটিং নভেম্বরে শুরু হবে বলে জানা যায়।
ছবির প্রযোজক কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাবেন। সেখান থেকে ফিরে এলেই নভেম্বর মাসে শুরু হবে নতুন লটের শুটিং।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
