স্পেনে গির্জায় রূপান্তরিত মুসলিম শাসনামলের ৫ মসজিদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
৭১১ ঈসায়ী সনে নির্যাতিত জনতার আহবানে স্পেন বিজয় করেন মুসলিম সেনাপতি তারিক বিন যিয়াদ। এরপর থেকে দীর্ঘ সাতশত বছর স্পেন মুসলমানদের শাসনাধীন ছিল। আন্দালুসিয়া নামে পরিচিত তখনকার এই ভূখন্ডটি ছিল তৎকালীন অন্ধকার ইউরোপে সভ্যতার বাতিঘর। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিসহ সভ্যতার সব অঙ্গনে তৎকালীন আন্দালুসিয়া ছিল ইউরোপের সমৃদ্ধতম দেশ। মূলত ইসলামী সংস্কৃতির স্পেন থেকেই আজকের ইউরোপ সভ্যতার পাঠ গ্রহণ করেছে।
কিন্তু কালের পরিক্রমায় নানা ষড়যন্ত্র ও বিশেষভাবে শাসক গোষ্ঠীর আদর্শচ্যুতির ফলে ১৪৯২ সালে সম্মিলিত খ্রিস্টান শক্তির কাছে মুসলিম গ্রানাডার পতন ঘটে। এর মাধ্যমেই স্পেনে মুসলিম শাসনের সুদীর্ঘ সাতশত বছরের সমৃদ্ধ ইতিহাসের সমাপ্তি হয়। গ্রানাডা দখলের পর খ্রিস্টান শাসকেরা স্পেনীয় মুসলমানদের উপর তাদের প্রচন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। স্পেনীয় মুসলমানরা খ্রিস্টান শাসকদের অত্যাচারের লক্ষবস্তুতে পরিণত হয়।
মুসলমানদের জন্য তারা তিনটি পথ খুলে দেয়, স্পেনে বসবাস করতে হলে হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে বা ধর্ম পরিবর্তনে রাজী না হলে তাদের দেশত্যাগ করতে হবে। যারা দুইটির একটিও করতে সম্মত হবে না, তাদের জন্য তৃতীয় পথ মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। এভাবে এক সময়কার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি মুসলমানশূন্য হয়ে পড়ে।
শুধু মুসলিম জনসাধারণের উপরই নয়, বরং মুসলিম সংস্কৃতির সাথে সংগতিপূর্ণ বিভিন্ন বস্তু ও বিষয়ও তাদের আক্রোশের হাত থেকে রক্ষা পায়নি। স্পেনে অবস্থিত প্রায় সকল মসজিদই এসময় স্পেনের খ্রিস্টান শাসকরা ধ্বংস করে অথবা গীর্জায় পরিবর্তন করে।
এ নিবন্ধে স্পেনের গীর্জায় পরিণত করা পাঁচটি মসজিদ সম্পর্কে সংক্ষেপে বিবরণ দেওয়া হল।
১. কর্ডোভা জামে মসজিদ

স্পেনে উমাইয়া শাসনের প্রতিষ্ঠাতা আমীর প্রথম আবদুর রহমান তার রাজধানী কর্ডোভায় এই মসজিদটি ৭৮৪ ঈসায়ীতে নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদটির আয়তন ও শোভাবর্ধনসহ বিভিন্ন সংস্কারকাজ করা হয়। ১২৩৬ ঈসায়ীতে খ্রিস্টীয় রাজশক্তির হাতে কর্ডোভার পতন হলে খ্রিস্টান শাসকেরা মসজিদটিকে গির্জায় পরিবর্তন করে।
২. আলমুনাসতের মসজিদ

স্পেনের বর্তমান আন্দালুসিয়া অঞ্চলের হুভান প্রদেশের গ্রাম্য শহর আলমনাসতের লা রিয়েলে এই মসজিদটি অবস্থিত। স্পেনের মুসলিম সভ্যতার গ্রামীণ স্থাপত্যের উদাহরণ হিসেবে এখন এই একটি স্থাপনাই বর্তমানে টিকে আছে। দশম শতাব্দীতে মসজিদটি নির্মাণ করা হয়। খ্রিস্টীয় শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এই মসজিদটিকে ক্যাথলিক গীর্জায় পরিণত করে ফেলা হয়।
৩. জেরাজ ডি লা ফ্রন্টেরার আলকাজার দূর্গ মসজিদ

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের কাদিজ জেলার জেরাজ ডি লা ফ্রন্টেরা শহরের আলকাজার দূর্গে মসজিদটি অবস্থিত। একাদশ শতকে স্পেনের আলমোহাইদ শাসক কর্তৃক এই দূর্গ ও মসজিদটি নির্মাণ করা হয়। ১২৬১ সালে দূর্গটি দখল করার পর খ্রিস্টানরা মসজিদটিকে গীর্জায় পরিণত করে এবং মসজিদের মিনারকে বেল টাওয়ারে রূপান্তরিত করে।
৪. গিরাল্ডা

সেভিলে অবস্থিত এই স্থাপনাটি একটি অতীত মসজিদের স্মৃতিচিহ্ন। এটি মূলত পুরাতন একটি মসজিদের মিনার ছিল। মিনারটি লম্বায় ৩৪১.৫ ফুট (১০৪.১ মিটার) লম্বা। ১২৪৮ সালে মসজিদটিকে গীর্জায় পরিণত করা হয় এবং মিনারটিকে গীর্জার বেল টাওয়ারে রূপান্তরিত করা হয়। ১৩৬৫ সালে সম্পূর্ণ মসজিদটি ভেঙে নতুন করে এখানে একটি গীর্জা নির্মাণ করা হয়। গিরাল্ডা নামে পরিচিত এই মিনারটিকে বেল টাওয়ার হিসেবে রেখে দেওয়া হয়। বর্তমানেও এটি বেল টাওয়ার হিসেবে অক্ষত রয়েছে।
৫. ক্রিস্টো ডি লা লুজ মসজিদ
৯৯৯ ঈসায়ীতে টলেডোতে এই মসজিদটি নির্মাণ করা হয়। তখন এটি বাব আল-মারদুম মসজিদ নামে পরিচিত ছিল। খ্রিস্টীয় শক্তি মুসলমানদের কাছ থেকে টলেডো কেড়ে নেওয়ার পর ১১৮৬ সালে মসজিদটিকে গীর্জায় পরিণত করা হয়।
স্পেন থেকে মুসলিম শক্তির পতনের পর শুধু উপরের মসজিদগুলোই নয়, আরও বহু মসজিদ ও মুসলিম স্থাপত্য গির্জা ও অন্যান্য স্থাপনায় রূপান্তর করা হয়েছে। তবে সে সকল স্থাপনার অধিকাংশই রুপান্তরের পর টিকে থাকেনি, বরং সেগুলো মুসলমানদের প্রতি স্পেনীয় খ্রিস্টান রাজশক্তির আক্রোশের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
- যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে
- জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ
- কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
- ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফুট ৭৮৫ ডলার
- ইসরায়েলকে চীনের সর্তকবার্তা
- মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
- ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা
- তানজিন তিশা কেন আমাকে মারল? বিচার চাই: সামিয়া
- আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
- আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
- যুদ্ধজাহাজ থেকে স্টিলথ বোমারু, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘হাই-ট
- দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- আমার স্ত্রীর মুখটা আপনারা শেষবারের মতো দেখতে দেননি: জাহের আলভী
- খামেনির স্ত্রীও নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম
- নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
- ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প
- ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের
- ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
- জ্বলছে মধ্যপ্রাচ্য
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
