৩০২
‘বাংলাদেশ ডে প্যারেড’ সফলভাবে সম্পন্ন
সেদিন মেতে উঠেছিল জ্যাকসন হাইটস
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ জুন ২০২৪
‘বাংলাদেশ ডে প্যারেড’ সফলভাবে সম্পন্ন
সেদিন মেতে উঠেছিল বালাদেশি অধ্যূষিত জ্যাকসন হাইটস। নগরীর নানা এলাকা থেকে এসে সমবেত হয়েছিলেন নারী-পুরুষ নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ দিন ধরেই সবাই প্রতীক্ষায় ছিলেন এই দিনটির। এই দিনটিকে নির্ধারণ করা হয়েছিল বাংলাদেশ ডে প্যারেডের জন্য। দিনটি ছিল ২৬ মে রোববার।
এ ছিল বাংলাদেশিদের জন্য এক অভূতপূর্ব ঘটনা। দীর্ঘ আকাঙ্খিত ও বহুল প্রত্যাশিত ‘বাংলাদেশ ডে প্যারেড’ এদিন সাফল্যজনকভাবে অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে ৬৯ স্ট্রীট থেকে ৮২ স্ট্রীট পর্যন্ত। নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য এ ছিল অনন্য ইতিহাস সৃষ্টিকারী এক মাইল ফলক।
‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’র উদ্যোগে এবং গোল্ডেন এজ হোম কেয়ারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন সিটি মেয়র এরিক এডামস। তাকে ‘আইকন অব দ্য প্যারেড’ ক্রস ব্যান্ড পরিয়ে দেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ ও মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। এছাড়া বিপুল করতালির মধ্যে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করেন প্যারেডের আহ্বায়ক শাহনেওয়াজ।
৬৯ স্ট্রীটে অনুষ্ঠিত এই উদ্বোধনী সমাবেশে মেয়র এরিক এডামস তার বক্তব্যে বাংলাদেশিদের সততা-কর্মনিষ্ঠা এবং মেধার প্রশংসা করে বলেন, আমি এই কম্যুনিটির সমর্থন পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি এবং সামনের দিনগুলোতে বাংলাদেশি আমেরিকানদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।
প্যারেডের শুরুতেই আহ্বায়ক সপ্তাহিক আজকাল সম্পাদক এবং গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজকে গ্র্যান্ড মার্শালের ব্যাজ পরিয়ে দেন শাহ শহীদুল হকসহ অন্য কর্মকর্তারা। এসময় শাহ নেওয়াজ তার স্বাগত বক্তব্যে প্যারেড সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতে ভালো কাজের সঙ্গে তার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,এই প্যারেডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা এক ইতিহাস সৃষ্টি করলো। তাই আমি আমার গ্র্যান্ড মার্শালের এই ‘ব্যাজ’ এখানে উপস্থিত সকলের জন্য উৎসর্গ করলাম, কারণ আজকের আয়োজনের কৃতিত্ব সব আপনাদের। শাহনেওয়াজ তাকে পরিয়ে দেয়া ব্যাজ খুলে ফেলেন।
চিত্রনায়িকা মৌসুমী, প্যারেডের মার্শাল গিয়াস আহমেদ, প্যারেড কমিটির চেয়ারপার্সন শাহ শহিদুল হক সাঈদ, সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এ্যাটর্নী মঈন চৌধুরী, প্যারেডের ভিআইপি মার্শাল নুরুল আজিম, অপর ভিআইপি মার্শাল কাজী সাখাওয়াত হোসেন আজম, জালালাবাদ এসোসিয়েশনের একাংশের প্রেসিডেন্ট বদরুল খান, প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ন্যাশনাল হেলথকেয়ার চ্যাম্পিয়ন আব্দুল কাদের শিশির, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, কুইন্স বরোর ডেপুটি প্রেসিডেন্ট ইবনি ইয়ং, প্যারেডের সদস্য সচিব তরিকুল হোসাইন বাদল এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা সমাবেশে বক্তব্য দেন।
চিত্রনায়িকা মৌসুমী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশের পতাকা নিয়ে আমরা একত্রিত হয়েছি প্যারেডের এ সুন্দর আয়োজনে। আমরা বাংলাদেশিরা এখানে আছি এবং কম্যুনিটি হিসেবে আমরা যে কত বড় তা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে দেখানো উচিত।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’র চেয়ারপার্সন শাহ শহিদুল হক সাঈদ বলেন, এই প্যারেডের মধ্য দিয়ে নিউইয়র্কের মাটিতে বাংলাদেশে সংস্কৃতি সমৃদ্ধ হলো।
প্যারেডের মার্শাল জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ বলেন, এরিক এডামস নানাবিধ কাজের মধ্যদিয়ে বাংলাদেশিদের হৃদয় জয় করেছেন।
প্যারেড শুরু হবার আগে মূলমঞ্চে দেশের গান পরিবেশন করেন বিন্দু কত্যা এবং শাহ মাহবুব।
জ্যাকসন হাইটসের ব্যস্ততম সড়ক বন্ধ করে ব্যবস্থা করা হয়েছিল এই প্যারেডের। প্যারেডের অগ্রভাগে ছিলেন ঘোড়া সহ সিটি পুলিশের চৌকষ দুই অশ্বারোহী। বিপুল সংখ্যক পুলিশ কবর্মকর্তা প্যারেডে অংশ নেন। নিউইয়র্ক শহরের বিভিন্ন শ্রেণী-পেশার বাংলাদেশিরা তাদের নিজ নিজ সংগঠনের ব্যানারসহ প্যারেডে অংশ গ্রহণ করেন। বাংলাদেশের পতাকা, ব্যানার, ফেষ্টুনসহ প্যারেডে যারা অংশ নেন তাদেও মধ্যে ছিল নর্থ আমেরিকা মুক্তিযোদ্ধা সংসদ, বহ্নিশিখা সংগীত নিকেতর্ন, বাংলাদেশী আমেরিকান সোসাইটি, বাংলাদেশি আমেরিকান পোষ্টাল ইমপ্লয়িজ এসোসিয়েশন, কুইন্স বাংলাদেশ সোসাইটি, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি, যশোর জেলা এসোসিয়েশন, ছাগলনাইয়া ফাউন্ডেশন ইউএসএ, হৃদয়ে নারায়ণগঞ্জ, এষ্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি, কুইন্স বাংলাদেশ সোসাইটি, ষ্টেট সিনেট প্রার্থী জেসিকা রামোসের দল, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা শওকত রচি, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ বাবর উদ্দিন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শহীদ কমান্ডার, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা ফিরোজ, মুক্তিযোদ্ধা সুবেদার শফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, মুক্তিযোদ্ধা আহসান উল্যাহ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাসির আলী খান পল, ভিআইপি মার্শাল সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান, এলিন রহমান, আবু তালেব চান্দু, আকতার হুসেন প্রমুখ।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
এই বিভাগের আরো খবর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
