সেখানে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছিলাম : রিয়াজ
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৫ মে ২০১৯
দুই পা হারায়ছি তো কি হয়ছে আপনি আমাকে একটা অটোগ্রাফ দেন। এ কথা শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। সেখানে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছিলাম। আমরা বাঙালিরা অনেক সহজ-সরল। আমাদের এই সরলতার সুযোগ নিয়ে ধর্মের মিথ্যা ভয় ও বেহেশতের প্রলোভন দেখিয়ে তরুণদের জঙ্গিবাদের দিকে নিতে যাচ্ছে একটি মহল।
২০০২ সালে ময়মনসিংহে একসঙ্গে ৪টি হলে বোমা হামলার ঘটনা তুলে ধরে ‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে সুচিন্তা ফাউন্ডেশনের নিয়মিত জঙ্গিবাদবিরোধী সেমিনারে এসব কথা বলেন সাবেক ঢালিউড সুপারস্টার রিয়াজ।
তিনি বলেন, ৪টির মধ্যে ২টি হলে আমার সিনেমা চলছিল। ২৭ জন মারা যায় ওই ঘটনায়। আহতদের দেখতে গিয়েছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমি কোনোদিন ভুলব না, সবুর নামে একজন ব্যক্তি বোমা বিস্ফোরণে যিনি দুই পা হারিয়েছেন তার পাশে দাঁড়ানোর পর সে বলল, অটোগ্রাফ দেন।
ইসলামে বলা হয়েছে, সেই প্রকৃত মুসলমান যার কাছে অন্য ধর্মের মানুষের জান, মাল নিরাপদ থাকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে রিয়াজ আহমেদ বলেন, শিশু, কিশোর, তরুণ ও বৃদ্ধ এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তারুণ্য। তারুণ্যের আলোয় আলোকিত হয় সমাজ ও রাষ্ট্র। কিন্তু কিছু বিপদগামী, স্বার্থান্বেষী মানুষের প্ররোচণায় এই তারুণ্য হারিয়ে যাচ্ছে জঙ্গিবাদের অন্ধকারে। তাই সঠিক পথে থাকতে হবে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১৭ আগস্ট ২০০৫ এ ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা, ১৮ জুলাই ২০১৬ তে হলি আর্টিজান হামলা। এই হামলাগুলো কারা করছে? তরুণদেরই ব্যবহার করা হচ্ছে এসব হামলায়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বাণী বিকৃত করে পবিত্র কোরআনের ভুল তর্জমা করে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে এইসব নৃশংস হামলা করা হচ্ছে।
কোরআনের সূরা আল মায়িদায় বলা হয়েছে, ‘একজন নিরীহ মানুষকে হত্যা করা আর সমস্ত মানবজাতি হত্যা করা এক’। তাই ভুল পথ থেকে সরে আসতে হবে তরুণদের। পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আলেম সমাজকে এগিয়ে আসতে হবে কোরআন হাসিদের সঠিক ব্যাখ্যা ও তর্জমা নিয়ে। তাহলেই এই সমস্যার সমাধান হবে। ইতোমধ্যেই সরকার প্রধানের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশ জঙ্গিমুক্ত হয়েছে। তবে শকুনের দল বসে নেই তাই আমাদেরও সচেতন থাকতে হবে।
সম্প্রতি এ সেমিনারের আয়োজন করা হয়েছিল কল্যাণপুর গার্লস কলেজে। শুরুতে শিক্ষার্থীদের মাঝে সুচিন্তা ফাউন্ডেশন এবং এই কার্যক্রমের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে আজ সারাবেলা সম্পাদক জব্বার হোসেন বলেন, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাস এবং অধিকার। সেই বিশ্বাস ও অনুভূতির জায়গাটিতে তারা আঘাত করছে ক্ষমতা ও বাণিজ্যিক স্বার্থের লোভে। যার সঙ্গে ধর্মের আদৌ কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদের ফলে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তারা যে ইসলামের কত বড় শত্রু তা আমাদের বোঝা দরকার।
অনুষ্ঠানে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শাহনাজ বেগম বলেন, বাংলাদেশ ইসলামিক দেশ। আমরা কি চাইবো জঙ্গিবাদের দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হোক? অবশ্যই না। আমরা চাই অসাম্প্রদায়িক একটি দেশ। ধর্ম নিরপেক্ষ শান্তিপূর্ণ একটি দেশ চাই।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
