সুরের মূর্ছনায় সুস্বাদু খাবার
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
বাউলগান কিংবা বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে যমুনা ফিউচার পার্কের আলো-ঝলমলে দৃশ্য। সঙ্গে বাড়তি যোগ রাতের আকাশে বিমানবন্দর থেকে ছেড়ে আসা নানা গন্তব্যগামী বিমান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটে লোকা রেস্টুরেন্টে খেতে গিয়ে চোখে পড়ল এমন দৃশ্য। বাইরের মনোমুগ্ধকর দৃশ্য, রেস্তোরাঁর ভেতরে চোখধাঁধানো আলোর কাজ, সঙ্গে যন্ত্রসংগীতের মূর্ছনা—সব মিলিয়ে একধরনের আরামদায়ক অনুভূতি হয়।
ঢুকেই রেস্তোরাঁর কোনার একটি টেবিলে বসে পড়লাম। ভেতরেই চলছিল সরাসরি বাউলগান। এ রকম একটি শহুরে রেস্তোরাঁয় বাউলগান হচ্ছে দেখেই অন্য রকমের ভালো লাগা কাজ করছিল।
বাউলগান শুনতে শুনতে এবার খাবার ফরমাশ দেওয়ার পালা। মিনিট খানেক পরেই একজন মেন্যু ও ট্রেতে জ্বলন্ত মোমবাতি রেখে গেলেন টেবিলে। যেহেতু আগে কখনো খাইনি এখানে, তাই শুরুটা করতে চাইলাম কফি দিয়ে। কফির সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই চাইলাম, চলেও এল খানিক পর। কফি আর ফ্রেঞ্চ ফ্রাই টেবিলে রাখতে রাখতেই ওয়েটার জানালেন, চাইলে বারান্দায় গিয়েও খেতে পারি। যে–ই বলা সে–ই কাজ; কফি আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সোজা বারান্দায়। সামনে যমুনা ফিউচার পার্কের আলোর ঝলমলানি দেখে কফিতে মুখ দিতেই মনে হলো, বাহ! এরা গড়পড়তা রেস্তোরাঁর চেয়ে কফিটা ভালোই বানায়। তবে আহামরি ধরনের অসাধারণ না। ফ্রেঞ্চ ফ্রাই মাঝারি মানের খেতে। বারান্দায় কফি শেষ করে আরেকটু থেকে ভেতরে এলাম। তখনো বাউলগান চলছে।
এবার ভারী কিছু খাওয়ার পালা। মেন্যু থেকে স্পাইসি গার্লিক মাশরুম, লোকা স্পেশাল ক্রিম অব মাশরুম স্যুপ, সঙ্গে একটি সেট মেন্যু ও বারবিকিউ চিকেন ফরমাশ করলাম। প্রথমে এল গার্লিক মাশরুম। প্রথমবার মুখে দিয়ে গার্লিক, বাটার সঙ্গে হালকা ঝালের অসাধারণ স্বাদে মুখ ভরে গেল। হয়তো আমার খাওয়া অন্যতম সেরা গার্লিক মাশরুম। লোকাতে গেলে এটা চেখে দেখতে ভুলবেন না যেন।
গার্লিক মাশরুম খেতে খেতেই চলে এল লোকা স্পেশাল ক্রিম অব মাশরুম। পরিমাণে বেশ কম, তবে স্বাদে বেশ ভালো। বাটার আর মাশরুমের বেশ সুস্বাদু মিশেল স্যুপে। তবে পরিমাণের তুলনায় দাম খানিকটা বেশিই মনে হলো।
ততক্ষণে সেট মেন্যু টেবিলে চলে এসেছে। ফ্রায়েড রাইস, চায়নিজ মিক্সড ভেজিটেবল আর চিকেন বারবিকিউ। চাইনিজ মিক্সড ভেজিটেবল ততটা আহামরি মনে না হলেও বারবিকিউ চিকেন এক কথায় অসাধারণ। বেশ রসালো এবং ওয়েল কুকড খানিকটা বিফ স্টেকের মতো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বাদ যেন পুরো মুখে ছড়িয়ে যায়। ফ্রায়েড রাইসের পরিমাণ এবং স্বাদ ভালো।
আলোছায়ার খেলা, মোমবাতির আলোয় খাবার পরিবেশন, রেস্তোরাঁর বারান্দায় দাঁড়িয়ে থেকে রাতের ঢাকা, কর্মীদের হাসিমুখ, সঙ্গে সুস্বাদু খাবার—সব মিলিয়ে সময় কাটানোর জন্য বেশ আরামদায়ক পরিবেশ রয়েছে লোকায়।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
