সুবীর নন্দীর মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া
প্রকাশিত: ৮ মে ২০১৯
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে হারিয়ে শোকে ছেয়ে গেছে গোটা দেশ। তার ভক্ত অনুরাগীদের আহাজারিতে সিক্ত সোশাল মিডিয়া। শুধু ভক্তরাই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো মিডিয়া অঙ্গনে।
সুবীর নন্দীর মৃত্যুর খবরে শোক জানিয়ে আরেক সুঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, বাংলাদেশ যা হারালো, তা পূরণ হবার নয়। এই মহান শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা। স্রষ্টা বরেণ্য এই শিল্পীর আত্মাকে শান্তিতে রাখুন।
দেশের আরেক বরেণ্য শিল্পী তপন চৌধুরী লিখলেন, সুবীর দা চলে গেলো!
ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান তার অফিশিয়াল ফেসবুকে লিখেন, দেশ বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। তার মৃত্যুতে সংগীতাঙ্গন হারালো আরেক নক্ষত্র। কিংবদন্তী এই গানের মানুষের আত্মার শান্তি কামনা করছি।
ফাহমিদা নবী লিখেছেন, সংগীত পাগল মানুষটি গান গান করেই কাঁদিয়ে চির বিদায় নিলেন! শুধু গান গাইলেই শিল্পী হয়ে মানুষের মনে জায়গা করা যায়না। বিনয়ী, ধৈর্যশীল, রুচিশীল এবং নিরঅহংকার হতে হয়, সুবীর কাকা তাই ছিলেন। একজন প্রকৃত শিল্পী। তাইতো আজ তার ভক্তরা কাঁদছেন! কাকা। আপনার গান বাঁচিয়ে রাখবে আপনাকে।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের। কী লিখবো সুবীরদা কে নিয়ে? অনেক আবেগ তাড়িত হচ্ছি বার বার। চোখটা ভিজে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে, বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাদার সাথে দেখা হলো। দাদার সাথে ছোট ছোট স্মৃতি। দেখা হলেই ‘কেমন আছো চঞ্চল?’ আর কখনো দেখা হবে না সুবীর দার সাথে। হবে না কোন কথা। আমাদের মাথার ওপর থেকে ছাদগুলো ক্রমশ সরে যাচ্ছে এভাবেই। ক্ষণজন্মা এই শিল্পী সুবীর নন্দীর অভাব পূরণ হবার নয়। আপনি বেঁচে থাকবেন আমাদের গানে,মনে,প্রাণে। শত সহস্র বছর….ভালো থাকবেন দাদা…..বিনম্র শ্রদ্ধা।
কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোকার্ত চিত্রনায়িকা পূর্ণিমা লিখেন, কিংবদন্তি সুবীর নন্দী স্যার, আপনি শান্তিতে থাকুন।
নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী শোক প্রকাশ করে বলেন, সুবীর কাকা আপনি চলে গেলেন! আপনিও? আমার সিনেমার গানটা গাওয়া হলো না! একজন নক্ষত্রের পতন!
অভিনেত্রী শাহনাজ খুশী লিখেন, কতো যে তোমাকে বেসেছি ভাল,সে কথা তুমি যদি জানতে,এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেতো ,আমি যে তোমার তুমি মানতে…’। বাংলাদেশে সুরের ঐশ্বর্য্য নিয়ে আপনি ঘুমিয়ে গেলেন! কীর্তিমানের মৃত্যু নাই। আপনি সারাজীবন বেঁচে থাকবেন আপনারই স্বর্গীয় সুরের ধারায়! বিনম্র শ্রদ্ধা।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান লিখেন, বাঙালির প্রাণের গায়ক, প্রাণের মানুষ সুবীর নন্দী আর কোন দিন গাইবেনা কোনো গান। সিঙ্গাপুর থেকেই চলে গেছেন না ফেরার দেশে। যেখানেই থাকুক, শান্তিতে থাকুক।
বর্তমান সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল লিখেন, সুবীর নন্দী স্যার আর নেই…!
সুবীর নন্দী মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সরাসরি গ্রীন রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। সম্মলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল ১১টায় সব শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুবীর নন্দীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
শহীদ মিনার থেকে বেলা সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখানে সৎকার পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেষে রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির শ্মশানে দুপুরে সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
