সুপারহিরোকে বিয়ে করলেন শোয়ার্জনেগারের মেয়ে
প্রকাশিত: ১০ জুন ২০১৯
‘মারভেল কমিকস’–এর অন্যতম সুপারহিরো ‘স্টার-লর্ড’ চরিত্রের ক্রিস প্র্যাটকে বিয়ে করলেন ক্যাথে শোয়ার্জনেগার। ‘টার্মিনেটর’খ্যাত হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের মেয়ে ক্যাথে একজন লেখিকা। গত শনিবার ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল তাঁদের বিয়ে।
গত বছর গ্রীষ্মে তাঁদের পরিচয়, সেই থেকে প্রেম। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাছের বন্ধু ও স্বজনদের নিয়ে হয়ে গেল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেখানে হাসিমুখে উপস্থিত ছিলেন কন্যার মা মারিয়া শ্রিভার ও বাবা আর্নল্ড শোয়ার্জনেগার। বিয়েবাড়ির খাবারের তালিকায় ছিল স্বাস্থ্যকর সব হালকা খাবার ও ফল। সেখানে উপস্থিত এক অতিথি সংবাদমাধ্যমকে বলেছেন, খাবারের মধ্যে বেশির ভাগই ছিল স্থানীয় মেন্যু। সেসবের মধ্যে ফ্রেশ সবজিই বেশি। হয়তো গ্রীষ্মকালে অতিথিদের পেটে ভারী খাবারের চাপ দিতে চাননি নবদম্পতি। আর মূল খাবারের পরে ছিল রাস্পবেরি, ব্লুবেরি আর লাল কিশমিশ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বর ক্রিস প্র্যাট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা দেন অতিথিদের উদ্দেশে। অতিথিরাও আনন্দে নৃত্য করেন স্থানীয় জনপ্রিয় সব গানের সঙ্গে।
গত জানুয়ারি মাসে আংটি বদল করেন ক্রিস প্র্যাট ও ক্যাথে শোয়ার্জনেগার। সেদিন টুইটারে একটি ছবি পোস্ট করে অভিনেতা প্র্যাট লেখেন, ‘সুইট ক্যাথে, সাড়া দিয়েছ বলে ভীষণ খুশি হয়েছি। তোমাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। গর্বের সঙ্গে তোমায় নিয়ে বাঁচতে চাই। সেই অপেক্ষায়!’ ছবিতে ক্রিসকে জড়িয়ে থাকা ক্যাথের আঙুলে শোভা পাচ্ছিল বাগদানের আংটি।
২০১৭ সালের আগস্ট মাসে স্ত্রী অ্যানা ফ্যারিসের সঙ্গে বিচ্ছিন্ন হন ৩৯ বছর বয়সী ক্রিস প্র্যাট। তারপর ২৯ বছর বয়সী লেখিকা ক্যাথের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ক্রমেই গাঢ় হতে শুরু করে তাঁদের প্রেম। বছরখানেকের এই সম্পর্ক যে কেউ টের পায়নি, তা নয়। কিন্তু গুজব অন্যদিকে মোড় নেওয়ার আগেই নিজেদের বাগদানের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা। জুটি হিসেবে প্রথম তাঁদের একত্রে দেখা যায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর লালগালিচায়।
ক্যাথে শোয়ার্জনেগারের বাবা আর্নল্ড শোয়ার্জনেগার কেবল তারকা অভিনেতাই নন, ক্যালিফোর্নিয়ার দুবারের গভর্নর তিনি। আর মা মারিয়া শ্রিভার একজন টিভি সাংবাদিক। ক্যাথের লেখা বইগুলো হচ্ছে ‘রক হোয়াট ইউ হ্যাভ গট’ ও ‘আই জাস্ট গ্র্যাজুয়েটেড...নাও হোয়াট?’। পিপল
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
