সুন্দর ত্বকের জন্য প্রয়োজন বিউটি স্লিপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০১৯
ঘুম শুধু আমাদের ক্লান্তি কাটাতেই নয়, ত্বকের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে। পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব পড়ে আমাদের সামগ্রিক সুস্থতার উপরে। এর প্রথম ছাপটা বোঝা যায় আমাদের ত্বকের উপর। উপর থেকে যত যত্নই করুন, যদি আপনার ঘুম না হয় তা হলে ত্বক অকালে বুড়িয়ে যেতে বাধ্য। স্বাস্থ্যোজ্জ্বল, তারুণ্যে ভরা ত্বক পেতে সাহায্য করে ঘুম। তাইতো ঘুমকে বিউটি স্লিপ বলা হয়।
পর্যাপ্ত ঘুম না হলে স্ট্রেস হরমোন কর্টিসল ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। তাতে ত্বকের প্রদাহ বাড়ে এবং ব্রণ, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। ত্বকে প্রদাহ বাড়লে কোলাজেন ভেঙে যায়, ত্বক নিষ্প্রাণ ও নিষ্প্রভ দেখায়।
অপর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে কথায় কথায় অসুস্থতা দেখা দিতে পারে যেমন, তেমনি সোরিয়াসিস, এগজিমার মতো চর্মরোগের সমস্যাও দেখা দেয়। নিয়ন্ত্রণহীন সোরিয়াসিস থেকে হার্ট অ্যাটাকের আশঙ্কাও দেখা দিতে পারে।
নিয়মিত ও পর্যাপ্ত ঘুম ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে জলের ভারসাম্য এলোমেলো হয়ে যায়, ফলে চোখের নিচে ফোলাভাব দেখা দেয়, ত্বকে কুঞ্চন ও বলিরেখা দেখা দিতে পারে। গভীর ঘুমের সময় ত্বক নিজেই নিজেকে সারিয়ে তোলে, কাজেই ঘুম কম হলে সেই ব্যাপারটাও ব্যহত হয়। তাই যাদের ঘুম হয় না, তাদের ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায়।
গাঢ় ঘুমের জন্য করণীয়:
*রাতের খাবার বেশি দেরি করে খাবেন না। ঘুমাতে যাওয়ার অন্তত চার ঘণ্টা আগে খেয়ে নিন যাতে ঠিকমতো হজম হতে পারে।
* শরীরের আর্দ্রতা বজায় রাখুন। সারাদিনে যথেষ্ট পরিমাণে পানি পান করুন। তবে রাতের দিকে বেশি পানি পান করবেন না।
*শোয়ার ঘর যেন আরামদায়ক হয়। ঘর অন্ধকার করে দিন, বাইরের আওয়াজ যেন ঢুকতে না পারে।
*ঘুমের সময় স্মার্টফোন, ট্যাবলেট হাতের কাছে রাখবেন না।
আরও পড়ুন: সুন্দর ত্বকের জন্য মসুর ডালের ৫ ফেসমাস্ক
*বিছানায় পরিষ্কার করে কাচা সুতির চাদর পাতুন।
*চড়া গন্ধের ডিটারজেন্ট ব্যবহার করবেন না। তাতে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
