সিলিকা জেলের কাজ কী?
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯
চামড়ার যাবতীয় ব্যাগ, কাপড় বা গয়নার বাক্স ও পানির বোতল ইত্যাদি পণ্য কেনার পর লক্ষ্য করে দেখবে যে ছোট ছোট দু’একটি প্যাকেট দেখা যায়। এসব প্যাকেট কিছু কিছু ওষুধের জারের মধ্যেও দেখতে পাওয়া যায়। এ ছোট ছোট ব্যাগগুলো রাখা হয় পণ্যকে ভেজাভাব বা বাতাসের আর্দ্রতা থেকে রক্ষা করার জন্য। অনেকেরই এ বিষয়ে ধারণা নেই যে সিলিকা ব্যগগুলোর অনেক উপকারিতা রয়েছে। তবে জেনে নিন কোন কোন কাজে তা ব্যবহার করতে পারবেন।
সিলিকা ব্যাগের উপকারিতা: সিলিকা হচ্ছে সিলিকন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি খনিজ। সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে কৃত্তিমভাবে প্রস্তুতকৃত সিলিকন অক্সাইডের একটি রুপ। যা ভঙ্গুর, কাচের মতো স্বচ্ছ ও ছিদ্রযুক্ত একটি পদার্থ। এটি একটি নিরাপদ রাসায়নিক, যা পণ্যকে শুকনো রাখতে সাহায্য করে। তবে এটি নিরাপদ হলেও খাওয়া উচিত নয়। এগুলো সব সময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিত।
১. কাগজপত্র সংরক্ষণে সিলিকা জেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে দরকারি কাগজপত্র রাখবেন সেখানে প্রচুর পরিমাণে সিলিকা ব্যাগ রেখে দিতে পারেন। এতে কাগজপত্রগুলো নষ্ট হবে না। কারণ কাগজপত্রে দীর্ঘদিন পর স্যাঁতস্যাঁতেভাব হয়ে থাকে এবং এতে কাগজের লেখা ছড়িয়ে অস্পষ্ট বা কালি কালি হয়ে যায়। এসব সমস্যা সমাধানে অবশ্যই সিলিকা প্যাকেট রাখতে হবে। আর সেগুলোকে নিরাপদ রাখতে হবে।
২. রুপার গহনা ভীষণ ভালো থাকে সিলিকা জেলে। আর্দ্রতার কারণে রুপোর গহনার রঙ ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য কিছু পরিমাণ সিলিকা প্যাকেট গহনার বাক্সের মধ্যে রেখে দিতে পারেন। এতে গহনা একই রকম চকচকে থাকবে। এছাড়াও ভেজা মোবাইল ফোনকে রক্ষা করতে পারে সিলিকা। মাঝে মাঝেই অসাবধানতাবশত হাত থেকে মোবাইল ফোন পানিতে পড়ে যায়। এক্ষত্রে দেরি না করে এর ব্যাটারি ও মেমোরি কার্ড ফোন থেকে খুলে পর্যাপ্ত পরিমাণে সিলিকা ব্যাগ নিয়ে একটি পাত্রে ৭ থেকে ৮ ঘন্টা রেখে দিন। আর হাতের কাছে সিলিকা জেল না পাওয়া গেলে শুকনো চালের মধ্যেও ফোনটি রেখে দিতে পারেন। ৩. পুরনো ছবিগুলো অনেক সময় অস্বচ্ছ হয়ে যায়। খুব সহজেই এসব ছবিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এজন্য ছবির বাক্সের মধ্যে কিছু সিলিকা জেল রেখে দিতে পারেন। এটি ছবিগুলো শুষ্ক রেখে এর অস্বচ্ছতা দূর করতে সাহায্য করবে। আর ছবিগুলো আগের মতোই থাকবে।
৪. তোয়ালে শুষ্ক রাখতেও সাহায্য করে সিলিকা জেল। তোয়ালে ব্যবহার করার পর সেটা যদি রেখে দেয়া হয় তবে সেখান থেকে একটা বাজে গন্ধ বের হয়। এ বাজে গন্ধ থেকে রেহাই পেতে হলে তোয়ালের মধ্যে কিছু সিলিকা জেলের প্যাকেট রেখে দিতে পারেন। এতে সিলিকা জেল তোয়ালে শুষ্ক রাখতে সাহায্য করবে আর তোয়ালের বাজে গন্ধও দূর করবে।
৫. মেকাপ সংরক্ষণেও করতেও সাহায্য করে সিলিকা জেল। যদি মেকাপ, পাউডার ও ব্লাসারের মধ্যে কিছুদিন পর একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায় তবে এর মধ্যে কিছু সিলিকা প্যাকেট রেখে দিন তবে আগের মতোই সুন্দর মেকাপ পাওয়া যাবে।
৬. ক্যামেরা ভালো রাখতে চাইলে সিলিকা জেল ব্যবহার করতেই হবে। যারা ক্যামেরা ব্যবহার করেন তারা প্রায়ই খেয়াল করে দেখবেন যে, ক্যামেরার কাচ স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আর বাইরের ঠান্ডার মধ্যে ক্যামেরা নিয়ে গেলে এটা খুব দ্রুত জমে যাবে। এ জন্য বাইরে থেকে এসে ক্যামেরার ব্যাটারি, লেন্স ও মেমরী কার্ড তাড়াতাড়ি বের করে নিন। তারপর এক গামলা ভর্তি সিলিকা জেলের মধ্যে ক্যামেরা রেখে দিতে হবে। সিলিকা জেল ক্যামেরা থেকে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে শুষ্ক ও সুরক্ষিত রাখতে সাহায্য করে।
৭. ট্রাভেল ব্যাগে কাপড় সংরক্ষণের জন্যও সিলিকা ব্যাগ ব্যবহার করতে পারেন। কোথাও বেড়াতে গেলে অনেক সময় ভেজা কাপড় ব্যাগে রেখে দিতে হয়। এতে কাপড়ে বিশ্রী গন্ধ হয় ও অন্যান্য কাপড়ও ক্ষতিগ্রস্থ হয়। সেক্ষেত্রে ভ্রমণ ব্যাগের মধ্যে পর্যপ্ত পরিমাণে সিলিকা ব্যাগ রাখলে তা ব্যাগ শুষ্ক রেখে দূর্গন্ধ দূর করতে সাহায্য করবে।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
