সালমান শাহের নায়িকা হয়েই সিনেমায় এসেছিলেন পপি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯
যা পাওয়া যায়নি তা নিয়ে একটা চাপা আফসোস বুকের ভেতর বাস করে। কিংবা যা হতে পারতো কিন্তু হয়নি তা নিয়ে চিরকাল থাকে একটা রোমাঞ্চকর হাহাকার। মানুষ তাকে বারবার পেতে চায় যা সে পায়নি। সেজন্যই কবিরা সবসময়ই না পাওয়া প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলতে চেয়েছেন।
তেমনি এক প্রেম কিংবা রোমাঞ্চকর হাহাকার বুকে বয়ে বেড়ান চিত্রনায়িকা পপি। অমর নায়ক সালমান শাহের নায়িকা হয়েই সিনেমায় এসেছিলেন পপি। তারা হাফ ডজনেরও বেশি সিনেমায় কাজ করবেন এমনটাই কথা ছিলো। চুক্তিবদ্ধও হয়েছিলেন বেশ কয়েকটি ছবিতে। সালমানের সঙ্গে শুটিংয়ের জন্য মানসিকভাবে তৈরিও হয়েছিলেন পপি।
সেইসব ছবির মধ্যে অন্যতম ছিলো ‘কুলি’ ছবিটি। সালমানের মৃত্যুর পর ১৯৯৭ সালে চিত্রনায়ক ওমর সানির বিপরীতে জুটি হয়ে এই ছবিটি দিয়েই চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির।
পপি জানান, এটি ছাড়াও মনতাজুর রহমান আকবরের আরও একটি ছবিতে সালমান শাহের বিপরীতে কাজ করার জন্য চূড়ান্ত হয়েছিলেন পপি। পাশাপাশি শিবলী সাদিক ও বাদল খন্দকারের মোট চারটি ছবিতে সালমানের নায়িকা হিসেবে কাজ করার কথা ছিলো তখনকার ফটোসুন্দরী পপির। কথা ছিলো সোহানুর রহমান সোহানের একটি ছবিতেও সালমানের নায়িকা হবেন পপি।
সবকিছুই ঠিক ছিলো। পক্ষে ছিলো না কেবল ভাগ্য। সালমানের অকাল প্রয়াণে একটি সম্ভাবনাময় জুটির অকাল মৃত্যু ঘটলো। সেই আক্ষেপ যেমন পপির আছে তেমনি আছে সালমান শাহ ভক্তদেরও।
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা পপির সঙ্গে বেশ ভালো জমে উঠতো ডায়নামিক অভিনেতা সালমানের রসায়ন, এটা দাবি করেন ইন্ডাস্ট্রিরও অনেকে। তবে যা হয়নি তা তো হয়নি। যা হয়েছে সেটা হলো পপি নিজেকে ঢালিউডের একজন নন্দিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে। এরপর নিজেকে তিনি চলচ্চিত্রে বিকশিত করে গেছেন। জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। শাবনাজ, মৌসুমী ও শাবনূরদের পর দর্শকের সেরা পছন্দ হয়ে উঠেছেন পপি।
আজ এই চিত্রনায়িকার জন্মদিন। ১০ সেপ্টেম্বর খুলনার শিববাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির জন্য প্রথম সিনেমার শুটিং করেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’।
এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে ‘বিদ্রোহ চারিদিকে’, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে ‘কে আমার বাবা’ ও ‘লাল বাদশা’, ২০০২ সালে কমল সরকার পরিচালিত ‘ক্ষেপা বাসু’ ও বাবুল রেজা পরিচালিত ‘ওদের ধর’ ছায়াছবিগুলো ব্যবসাসফল হয়।
২০০৩ সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ ছায়াছবিতে অভিনয় করে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর আরও তিনবার এই রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।
তবে অনেকটা সময় ধরেই সিনেমায় অনিয়মিত তিনি। অনেকেই মনে করেন নায়ক মান্নার মৃত্যু, সমসমায়িক অন্য নায়করা সিনেমায় অনিয়মিত হওয়ায় বিপাকে পড়ে যান পপি। শাকিব খানের সঙ্গে কিছু ছবি করলেও নানা কারণে তার সঙ্গে এই নায়িকার দূরত্ব তৈরি হয়। যার ফলে শাকিবের সঙ্গে কোনো ছবিতে দেখা যায় না পপিকে।
শাকিবের বাইরে নিরব-ইমনদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও সাফল্য আসেনি। বাধ্য হয়ে অনেকটা নায়ক সংকটের শিকার হয়েই আড়ালে রয়েছেন পপি। আর অভিজ্ঞ পপির অভিনয় থেকে বঞ্চিত হচ্ছে ইন্ডাস্ট্রি ও দর্শক।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
