সারা দিন সুগন্ধে...
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
ওগো সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া
আমায় দেশে দেশান্তে।
যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে।
রবীন্দ্রনাথের গানে ‘সুগন্ধ’। প্রেমময় সুগন্ধ মনে জায়গা পাওয়ার বহু আগে থেকেই মনের পটে আঁকা অন্য এক সুগন্ধির ছবি। বসন্ত যে ভালোবাসার মাস। প্রকৃতিতে নতুনের প্লাবন। চারপাশ প্রেমময়। বাসন্তী কাচের চুড়ি, হলুদ-কমলা গাঁদাফুল, পাট পাট করে তুলে রাখা কচি কলাপাতা রঙের শাড়িটা—প্রস্তুতি নিয়ে রাখা। ছেলেরাও তৈরি পাঞ্জাবি নিয়ে। কেউ আবার টি-শার্ট ছাড়া আরাম পান না, তাঁর জন্য সেটিই সই। সব অনুষঙ্গের মধ্যে থাকে সুগন্ধিও। রঙের বিবেচনায় আর সবকিছু না হয় গুছিয়ে নেওয়া গেল। সুগন্ধি কেমন হলে ভালো?
পারফিউম ওয়ার্ল্ডের ব্র্যান্ড ম্যানেজার তানভীর আলম জানালেন, এই সময়টাতে মেয়েদের জন্য ফুলেল সৌরভের সুগন্ধিই ভালো। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস—এই দুটি দিনের সঙ্গে ফুলের সম্পর্কটা বড্ড আপন। ছেলেদের জন্য একটু সতেজ ভাব আনার মতো সুগন্ধি বেছে নেওয়াই ভালো। ‘টকভিত্তিক’ সুগন্ধি সবচেয়ে মানানসই (সাধারণত ‘টক’ বলতে লেবুজাতীয় ফলকে বোঝানো হয়), যেহেতু একটু গরমের ভাবও থাকে এ সময়ের আবহাওয়ায়।
রাতের জন্য আলাদা?
সাধারণত প্রত্যেক ব্র্যান্ডের পারফিউমেরই একটু ‘ভারী’ আর একটু ‘হালকা’—দুটি আলাদা ধরন হয়ে থাকে। রাতে ব্যবহারের জন্য একটু ‘ভারী’ ধরনের সুগন্ধি বেছে নিন। ‘ভারী’ সুগন্ধি দিনের বেলার জন্য উপযোগী নয়। মেয়েদের জন্য ব্র্যান্ডের পারফিউমগুলোর দুটি ধরনের মধ্যে থেকে একটি বেছে নিন দিনে, অন্যটি রাতে। এই দুটি ধরন হলো ‘অ ডি টয়লেটি’ এবং ‘অ ডি পারফম’। এগুলোর মধ্যে ‘অ ডি টয়লেটি’ পারফিউম একটু হালকা ধরনের হয়। এটি দিনের জন্য। আর ‘অ ডি পারফম’ হলো রাতের জন্য, যার ঘনত্ব ও তীব্রতা দুটিই একটু বেশি। রাতের পরিবেশের সঙ্গে এটিই মানানসই।
সুঘ্রাণ গেল হারিয়ে?
আমাদের দেশে সুগন্ধির সুগন্ধ তুলনামূলক কম সময়েই হারিয়ে যায়। আমাদের আবহাওয়ায় ঘাম বেশি হয়, তাই এই ঝক্কি। এ কারণে সুগন্ধি ব্যবহারের আগে স্নান সেরে নেওয়া ভালো। হাতের তালু এবং ভাঁজ হয়ে থাকা কিছু অংশ, যেখানে ঘাম বেশি হয় (যেমন ঘাড়ের কাছে, গলার দুই পাশে, বগলের নিচে)—এসব অংশে সুগন্ধি ‘স্প্ল্যাশ’ করে নিতে পারেন।
ছেলেদের ক্ষেত্রে শাওয়ার জেল, আফটার শেভের মতো প্রসাধন ব্যবহারের পর সুগন্ধি ব্যবহার করলে বেশি সময় পর্যন্ত সুগন্ধ থাকে।
মডেল: তৃষ্ণাপাউডারের সঙ্গে পারফিউম ব্যবহার না করাই ভালো। দুটোর গন্ধ মিলিয়ে যেতে পারে। শুষ্ক ত্বকে নয়, বরং খানিকটা আর্দ্র ত্বকে পারফিউম ব্যবহার করুন। এর ফলে সুঘ্রাণ একটু বেশি থাকে। হালকাভাবে বডি লোশন লাগিয়ে নিয়ে এরপর পারফিউম লাগানো ভালো। কাপড়ের ওপরেও একটু পারফিউম লাগিয়ে নেওয়া যায়।
খানিক পরপর?
সাধারণত ২-৩ ঘণ্টা পরেই সুগন্ধির ঘ্রাণ একটু হালকা হয়ে আসে। তবে একই সুগন্ধি সবার শরীরেই সমান সময় পর্যন্ত থাকে না। কারও কম, কারও বেশি। তাই সঙ্গে রাখতে পারেন ছোট্ট সুগন্ধি। প্রয়োজন মনে হলে একটু ব্যবহার করে নিতে পারেন। তবে সারা দিনে একই সুগন্ধি ব্যবহার করা উচিত। একবার এইটা, খানিক বাদে অন্য আরেকটা—এভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে না। বরং একেবারে রাতে ভিন্ন ধরনের একটি সুগন্ধি ব্যবহার করুন। তবে রাতে সুগন্ধি ব্যবহারের আগে আরেকবার গোসল করে নতুনভাবে তৈরি হয়ে নেওয়াই ভালো।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
